ক্যাটাগরি

ইউক্রেইনকে অস্ত্র সহায়তা দিয়ে ‘আগুনে ঘি ঢালছে’ যুক্তরাষ্ট্র: রাশিয়া

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, “এ ধরনের অস্ত্র সরবরাহ করলে কিইভ শান্তি আলোচনা শুরু করতে আগ্রহী হবে না। যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়া শেষ ইউক্রেইনীয় নাগরিকটির সঙ্গেও লড়াই করুক।” যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্র দিতে রাজি হয়েছে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ৭০ কিলোমিটার (৪৫ মাইল) দূরের লক্ষ্যে আঘাত হানা সম্ভব। ইউক্রেইন এই অস্ত্র রাশিয়ার ভূখন্ডে কোনও নিশানায় […]

টানা তৃতীয় দফায় কমল এলএনজির দাম

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গানভর সিঙ্গাপুরের কাছ থেকে প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি ২৪ দশমিক ২৫ ডলারে কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী জানান, পেট্রোবাংলার প্রস্তাবে প্রতি ইউনিট ২৪ দশমিক ২৫ ডলার মূল্যে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি মোট ৮৩৮ কোটি ৯১ লাখ ৮০ […]

বেনজেমাকে অভিনন্দন এমবাপের

প্যারিসের ফাইনালে গত শনিবার লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নিজেদেরই রেকর্ড আরও সমৃদ্ধ করে রিয়াল মাদ্রিদ। আসর জুড়ে বারবার খাদের কিনারা থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপাটি জেতে স্প্যানিশ জায়ান্টরা। যেখানে সবচেয়ে বড় অবদান বেনজেমার। ১২ ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ১৫ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই ফাইনালের […]

‘জুনিয়র মালিঙ্গাকে’ নিয়ে অস্ট্রেলিয়ার অপেক্ষায় লঙ্কানরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার ১৮ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কা। পাথিরানার মতো দলে নতুন মুখ নুয়ানিদু ফার্নান্দো। হ্যামস্ট্রিং চোটে নিউ জিল্যান্ডের পেসার অ্যাডাম মিল্নে আইপিএল থেকে ছিটকে পড়লে ১৯ বছর বয়সী পাথিরানাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে নিজের প্রথম বলেই শুবমান গিলকে এলবিডব্লিউ করে দেন তিনি। শিরোপাজয়ী গুজরাট টাইটান্সের বিপক্ষে […]

সততার শক্তির প্রমাণ পদ্মা সেতু: প্রধানমন্ত্রী

বহু প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের ক্ষণ গণনা শুরুর পর বুধবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এই মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, “সেখানে আমরা কেন দুর্নীতি করতে যাব। আর আমাদের দুর্নীতি করার প্রশ্নই উঠে না। অথচ সেই অপবাদটা আমাদের উপর দিতে চেয়েছিল। “আমি মনে করি, সততার একটা শক্তি থাকে। কাজেই সেই সততার শক্তি ছিল […]

নিত্যপণ্যের দাম কমার মত খবর আপাতত নেই: বাণিজ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, “পণ্যের দাম কমার কোনো সুযোগ দেখছি না। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে পারে। আপাতত বিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশে নিত্যপণ্যের দাম কমানোর মত কোনো সুখবর নেই।” বুধবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় মন্ত্রী এই মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারে তেলের দাম […]

‘প্রক্সি’ দিয়ে লিখিত পরীক্ষা পার, মৌখিকে এসে ধরা

জেলার এনডিসি তৌহিদুল ইসলাম জানিয়েছেন, বুধবার হাতের লেখা মিলিয়ে জালিয়াতি ধরা পড়ার পর তাদের ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ না নিয়ে পালিয়ে গেছেন আরও ২১ জন। দণ্ডিতরা হলেন- মো. ইব্রাহীম, নাইমুল ইসলাম, মুরশেদুল আলম, মো. জুনায়েদ, বিপ্লব সুশীল, মিনদীপা চৌধুরী, মোজাম্মেল হোসেন, আলী আজগর, তন্ময় দে, […]

চাল মজুদ: চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, ১টি সিলগালা

চালের বাজারে অনিয়ম ঠেকাতে দেশজুড়ে অভিযানের মধ্যে বুধবার বন্দর নগরীর অন্যতম বৃহৎ চালের আড়ত পাহাড়তলী বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে জেলা খাদ্য অফিস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফুড […]

‘ইউক্রেইনে যা হচ্ছে, তা হতে পারে আপনার দেশেও’

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটি তখন দাবি করেছিল যে, তারা ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে। এখন পর্যন্ত চলমান এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ, বসতভিটা হারিয়েছেন অনেকে। যুদ্ধের প্রেক্ষিতে আগেই ইউক্রেইনে সব ধরনের ফুটবল স্থগিত করা হয়। এর মধ্যে ছিল ইউক্রেইনের ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের ম্যাচও। তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রাথমিক […]

অস্ট্রেলিয়ায় বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান

বিজ্ঞানীরা অস্ট্রেলিয়া উপকূলে ওই সি-গ্রাস বা সামুদ্রিক ঘাসটির সন্ধান পেয়েছেন বলে জানায় বিবিসি। ‘ইউনিভার্সিটি অব ওয়ের্স্টান অস্ট্রেলিয়া’র গবেষকদের দাবি, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে পানির নিচে যে বিশাল তৃণভূমি রয়েছে, তা আদতে একটি উদ্ভিদ। তারা সেটির জেনেটিক পরীক্ষা করে জানতে পেরেছেন, একটি মাত্র বীজ থেকে সাড়ে চার হাজার বছর ধরে বিশাল ওই তৃণভূমি তৈরি হয়েছে। যেটি প্রায় […]