দুপুর গড়ানোর পর চবিতে অবরোধ প্রত্যাহার

বুধবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত এ অবরোধ অব্যাহত ছিল। এই সময়ে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা হয়নি। ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রাবর্তী দুর্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের উপর হামলার মূল হোতা মো. হানিফকে পুলিশ গ্রেপ্তার করায় আমরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছি।” স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জেরে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবরোধ ডেকেছিল। গত এক বছরে শিক্ষার্থীদের সঙ্গে কমপক্ষে সাতবার সংঘর্ষ […]
কেবল তারুণ্য নয়, ক্রিপ্টোমুখী বয়োজ্যেষ্ঠরাও

সাম্প্রতিক দিনগুলোতে ক্রিপ্টো মুদ্রা বাজারের অস্থিতিশীলতা ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছালেও, রয়টার্সের প্রতিবেদন বলছে, বয়সে তরুণদের সঙ্গে তাল মিলিয়ে ক্রিপ্টো মুদ্রার বাজারে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের বয়োজ্যেষ্ঠরা। ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘কুকয়েন’-এর এক জরিপে উঠে এসেছে, ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ২৭ শতাংশ আমেরিকান নাগরিক (প্রায় পাঁচ কোটি) গেল ছয় মাসে ক্রিপ্টো মুদ্রার লেনদেনে অংশ নিয়েছেন। মার্চ মাসের ওই […]
‘অধিনায়কের দায়িত্ব পেলে সাকিবের পরিবর্তন হতে পারে’

মুমিনুল হক টেস্ট নেতৃত্ব ছাড়তে চাওয়ার পর সম্ভাব্য পরবর্তী অধিনায়ক হিসেবে জোরেশোরে শোনা যাচ্ছে সাকিবের নাম। তবে তাকে অধিনায়ক করার পথে মূল বাধা, টেস্ট ক্রিকেটে তাকে নিয়মিত পাওয়া নিয়ে অনিশ্চয়তা। ২০২০ সালের অক্টোবরে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজের আগ পর্যন্ত দেড় বছরে স্রেফ তিনটি টেস্ট খেলেছিলেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজের সময় বোর্ড সভাপতি […]
বিদ্যুৎ বিল বকেয়া থাকলে লাইন কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে ‘রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকো’র আওতাধীন এলাকায় স্মার্ট প্রি পেইড মিটার স্থাপন’ শীর্ষক প্রকল্প অনুমোদনকালে বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে আলোচনা উঠলে প্রধানমন্ত্রী সরকারি ও বেসরকারি সব ধরনের লাইন কেটে দিতে বলেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সরকার প্রধানের এ নির্দেশনার কথা সাংবাদিকদের জানান […]
গাজীপুরে ট্রেনের ধাক্কায় এনজিওকর্মীর মৃত্যু

পৌরসভার মূলগাঁও রেললাইনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান বলে কালীগঞ্জ থানার এসআই মো. আমিনুল ইসলাম জানান। নিহত আকলিমা খাতুন (৩২) সিরাজগঞ্জের শাহাজাদপুরের ভায়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। আকলিমা নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় ‘সেবা’ নামের একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী। মো. মাসুদুল হক নামে সেবার একজন কর্মকর্তা জানান, ভোরে আকলিমা গ্রাহকদের কাছ থেকে […]
বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস উল্টে নবজাতকের মৃত্য

সদর উপজেলার আকাশতারা এলাকায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান। নিহত মারদিয়া ঢাকার মোহাম্মদপুরের মিন্টু মিয়ার মেয়ে। তার বয়স হয়েছিল ১৫ দিন। ঘটনার প্রত্যক্ষদর্শী মাজেদুর রহমান বলেন, ঢাকা থেকে মাইক্রোবাসে করে মিন্টু পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে রেলক্রসিংয়ের মাইক্রোবাস থামে। মাইক্রোবাসটি রেললাইন ঘেঁষে দাঁয়িড়য়ে […]
‘টগি ওয়ার্ল্ড’ এর গেমস ও রাইডে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক

বুধবার মোবাইল ফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান-বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রাহকরা চলতি বছরের ১৬ জুলাই পর্যন্ত টগি ওয়ার্ল্ড এর আর্কেড, ভার্চুয়াল ও অগমেন্টেট গেম, বোলিং, রেসিং এবং ওয়ার গেমের মতো সব আয়োজন উপভোগ করে এই ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন। অফার চলার সময় একজন গ্রাহক প্রতি মাসে একবার এই ক্যাশব্যাক নিতে পারবেন। অ্যাপ, […]
জামালপুরে চোলাই পানে দুজনের মৃত্যু

মঙ্গলবার রাতে উপজেলার তেঘুরিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে মাদারগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক জানান। নিহতরা হলেন- তেঘুরি গ্রামের আমিনুর শেখের ছেলে কৃষক ইমরান ও একই গ্রামের আইন সোনারুর ছেলে কসাই হাফিজুর রহমান। গুরুতর অবস্থায় একই গ্রামের ওবায়দুর ও রবি দাসকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বুধবার বলেন, মঙ্গলবার রাতে চারজন মিলে […]
কেবল দুই ব্রাউজারেই বিলিয়নের বেশি ব্যবহারকারী

দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাপলের সাফারি ব্রাউজারের সঙ্গে ক্রোমের দূরত্বও বেশ লক্ষ্যণীয়। ভিপিএন সেবাদাতা অ্যাটলাসের তথ্য বলছে, সাফারি ব্রাউজারের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা আনুমানিক একশ কোটির কিছু বেশি। বাজারে আরও বেশ কয়েকটি ব্রাউজার সফটওয়্যার থাকলেও, প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা বলছে, ক্রোম আর সাফারির সঙ্গে অন্যান্য সফটওয়্যারগুলোর দূরত্ব এতোটাই বেশি যে ব্যবহারকারীর সংখ্যার বিচারে শীর্ষ দুইয়ের আশপাশে নেই […]
লর্ডসে পটসের অভিষেক

দুই দলের প্রথম টেস্ট শুরু বৃহস্পতিবার। আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। গত অ্যাশেজে ভরাডুবির পর সামনে তাকানোর কথা বলে দল পুনর্গঠন প্রক্রিয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ দেওয়া হয়েছিল স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে। সেখান থেকে অবশ্য আগেই সরে আসে বোর্ড। কিউইদের বিপক্ষে সিরিজের জন্য ফেরানো হয় অভিজ্ঞ এই দুই পেসারকে। ১ হাজার […]