পাবনায় চালকল মালিককে জরিমানা

জেলার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের লতিফ অ্যান্ড সন্সের মালিক সবুজ হোসেনকে মঙ্গলবার বেলা ১২টার দিকে এই দণ্ড দেওয়া হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক জহিুরুল ইসলাম বলেন, সবুজ নিজ প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত না করে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল, দিনাজপুরের চাল ও নুরজাহান চাল নামে প্যাকেটজাত করে বিক্রি করছিলেন। অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। মিল-মালিককে ২০ হাজার […]
চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা দলে রিয়ালের ৪

সদ্য সমাপ্ত ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগে পারফরম্যান্সের আলোকে উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেলের বেছে নেওয়া ১১ সদস্যের দল মঙ্গলবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পিএসজি, ম্যানচেস্টার সিটি ও চেলসি থেকে একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন এই দলে। প্যারিসের ফাইনালে গত শনিবার লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ […]
নেতৃত্ব ছাড়তে চান মুমিনুল

বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে মঙ্গলবার একান্ত আলোচনা শেষে সাংবাদিকদের মুমিনুল জানান, বোর্ড প্রধানকে তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। মূলত নিজের খেলায় মনোযোগ দিতে তার এই ভাবনা। “ওরকম কিছু না, আমি শুধু বলেছি যে অধিনায়ক হিসেবে দলে অবদান রাখতে পারছি না। আমার কাছে মনে হয় এই মুহুর্তে কাউকে দায়িত্ব দেওয়া উচিত। আমিতো বলে আসছি, এখন […]
ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও ছাত্রদল নেতাদের বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হচ্ছে। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার দুই মেয়রের সঙ্গে আওয়ামী লীগের যৌথসভায় ধারাবাহিক কর্মসূচির সিদ্ধান্ত হয়। বৈঠক […]
নারায়ণগঞ্জে মশারির কারখানায় অগ্নিকাণ্ড

উপজেলার সাওঘাট এলাকায় মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নেভানো হয় বলে জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান। তিনি শ্রমিকদের বরাতে বলেন, দুপুরে কারখানার ভেতরে হঠাৎ আগুন দেখে শ্রমিকরা চিৎকার করেন। তখন আশপাশের লোকজন গিয়ে শ্রমিকদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় […]
ইন্দোনেশিয়া ম্যাচে কিছু ‘প্রমাণের’ প্রত্যাশা কাববেরার

ইন্দোনেশিয়ার বাংদুংয়ে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল। এরপর কাবরেরার সামনে বাছাইয়ের মিশন, মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুরু হবে ৮ জুন থেকে। প্রীতি ম্যাচ ও বাছাই মিলিয়ে চার ম্যাচের জন্য গত ১৭ মে থেকে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। চোটের থাবায় এরই মধ্যে নির্ভরযোগ্য সাত খেলোয়াড়কে হারিয়ে নড়বড়ে অবস্থা দলের। ইন্দোনেশিয়া গিয়ে চোট পেয়েছেন […]
কিশোর-তরুণরা বইয়ের প্রতি কেন আকৃষ্ট হবে?

তো কিশোর-তরুণরা হরলিক্স খেতে পাগল হবে; আর তাদের মা-বাবারাও যেভাবে পারুক হরলিক্স কেনার টাকার জোগান দেবেই দেবে। কিন্তু এই যে আমরা বই পড়ার কথা বলছি, বই তারা কেন পড়বে? আর অভিভাবকরাই-বা কেন বই পড়ার পেছনে টাকা ঢালবেন? কী লাভ বই পড়ে? মাত্র কয়েক দশক আগেও এ-বঙ্গে এমন প্রশ্ন কেউ তোলেননি। তোলেননি, কারণ তোলার প্রয়োজনই হয়নি। […]
যুগপৎ আন্দোলনে নামবে বিএনপি-গণসংহতি

মঙ্গলবার নিজেদের সংলাপের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ফখরুল বলেন, “যুগপৎ আন্দোলনের ব্যাপারে আমরা একমত হয়েছি।” “আমরা প্রাথমিকভাবে একমত হয়েছি যে, যুগপৎ ধারায় আন্দোলন যার যার অবস্থান থেকে পরিচালনা করতে হবে,” বলেন সাকি। যুগপৎ অর্থ তারা জোটবদ্ধ হয়ে আন্দোলন করবে না, তবে […]
ভিপিএনের সঙ্গে ফ্রি অ্যান্টিভাইরাস দেবে সার্ফশার্ক

প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, সার্ফশার্কের জন্য অ্যান্টিভাইরাস সমর্থন দিচ্ছে অ্যান্টিভাইরাস পণ্য নির্মাতা আভিরা। দুই বছরের ‘সার্ফশার্ক ওয়ান’ প্যাকেজের অংশ হিসেবে একটি নিরাপদ সার্চ ইঞ্জিন এবং ডেটা ফাঁস হচ্ছে কী না, সেটি যাচাইকরণ সেবাও পাবেন ক্রেতা। টেকরেডার জানিয়েছে, দুই বছরের সাবস্ক্রিপশনকে মাসের হিসেবে আনলে, প্রতি মাসে ব্যবহারকারী খরচ হবে দুই ডলার ৩০ সেন্ট করে। বাজারে ভিপিএন […]
‘নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার হয়ে খেলবে ডেভিড’

অস্ট্রেলিয়া থেকে নব্বইয়ের দশকে সিঙ্গাপুরে পাড়ি জমায় ডেভিডের পরিবার। তার জন্মের দুই বছর পরই অবশ্য আবার দেশে ফেরে তারা। ডেভিডের বাবাও ছিলেন একজন ক্রিকেটার। ক্রিকেটে ডেভিডের হাতেখড়ি, ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা, সবই তার অস্ট্রেলিয়ায়। বয়সভিত্তিক পর্যায়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলেন ডেভিড। শুরুতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। পরে ২০১৮ সালে অনূর্ধ্ব-২৩ পর্যায়ে দারুণ খেলে […]