ক্যাটাগরি

মাটির নিচে ইরানের গোপন ড্রোন ঘাঁটি, ভিডিও প্রকাশ

শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ওই ড্রোনঘাঁটির ভিডিও প্রচার করা হয়। কিন্তু সেটির অবস্থান দেশের ঠিক কোথায় তা জানানো হয়নি বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। টেলিভিশনের খবরে বলা হয়, ওই ড্রোনগুলো দেশের পশ্চিমের জাগরোস পর্বতাঞ্চলের হৃদয়ের ভেতর রাখা আছে। ভিডিওটিতে দেখা যায়, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি ও সেনাবাহিনীর কমান্ডার আব্দল রহিম মৌসাভি মাটির […]

‘টপ গান: ম্যাভেরিক’ দিয়ে ১০০ মিলিয়ন ডলারের ওপেনিং ক্লাবে টম ক্রুজ

শনিবার বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানায়, ‘টপ গান: ম্যাভেরিক’ ৪ হাজার ৭৩৫ হলে মুক্তি পাওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভেতরে বক্স অফিস ইতিহাসে সবচেয়ে বেশি হলে মুক্তি পাওয়া সিনেমার রেকর্ডও গড়েছে। এ সপ্তাহে ‘মেমোরিয়াল ডে’ ছুটি থাকায় শনি, রবি ও সোমবার তিন দিনের বন্ধের সুবাদে টম ক্রুজের এই সিনেমা উদ্বোধনী সপ্তাহে ১৫ কোটি ডলারের বেশি আয় করতে পারে […]

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

রোববার সন্ধ্যায় শহরের নাজির শংকরপুর চাতালের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন (৩৫) নাজির শংকরপুর চাতালের মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। তার বাবার নাম সলেমান হোসেন।   যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আফজাল এলাকার কেয়া মটরসের পাশের পুকুরপাড়ে দাঁড়িয়েছিলেন। এ সময় নাজির শংকরপুর বরফকল এলাকার এক ‘চিহ্নিত […]

উৎপাদনশীলতা পুরস্কার প্রিমিয়ার সিমেন্টও পেল

‘বৃহৎ শিল্প’ ক্যাটাগরিতে প্রথম হয়ে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ তারা পেয়েছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রোববার ঢাকার সোনারগাঁও হোটেলে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার ২৬টি প্রতিষ্ঠানকে ৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হকের হাতে […]

অধিকাংশ মিল ধান কিনে মজুদ করছে: খাদ্যমন্ত্রী

রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে ‘বোরো ২০২২ মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ ও বাজার মনিটরিং সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায়’ ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। মিল পর্যায়ে ধান কেনা ও চাল ভাঙানোর বিষয়টি তদারকির পাশাপাশি ধান-চাল ব্যবসায় যুক্ত করপোরেট হাউজের সঙ্গে বৈঠক করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।   ব্যবসায়ীদের ‘মজুদের অসুস্থ প্রতিযোগিতা’ চলছে মন্তব্য করে তিনি বলেন, “অধিকাংশ […]

রংপুরে ৫ উপজেলায় হবে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’: ক্রীড়া প্রতিমন্ত্রী

রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রকল্পের কথা জানান। ইতোমধ্যে দুটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, “রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের জন্য ১৫ একর জমির প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। খুব শিগগির জমি অধিগ্রহণসহ অন্যান্য কার্যক্রম শেষে নির্মাণ কাজ শুরু হবে। “আট উপজেলার মধ্যে পাঁচটিতে শেখ রাসেল […]

রব, মান্না, নুরদের সঙ্গে ভিড়ে সাকি-সাইফুল নতুন জোটে

রোববার জেএসডি সভাপতি রবের ঢাকার উত্তরার বাসায় এক বৈঠকে সাত দলকে নিয়ে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন এই প্ল্যাটফর্ম গড়ার বিষয়ে মতৈক্য হওয়ার কথা গণসংহতি আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই মঞ্চে রাজনৈতিক দলের মধ্যে থাকছে- জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, সাইফুল হকের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নুরুল হক নূরের গণঅধিকার পরিষদ, রবের জেএসডি, মান্নার নাগরিক ঐক্য। […]

‘৭ মিনিটেই’ গ্যারেথ বেলের পঞ্চম

ইউরোপ সেরার লড়াইয়ে প্যারিসে শনিবার লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় রিয়াল। বেল স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। এবারের আসরে মাত্র ৭ মিনিট খেলার সুযোগ হয়েছে ৩২ বছর বয়সী উইঙ্গারের; শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে প্রথম লেগে ৩ মিনিট আর কোয়ার্টার-ফাইনালে চেলসির বিপক্ষে প্রথম লেগে ৪ মিনিট। দুই ম্যাচেই শেষ দিকে করিম বেনজেমার বদলি […]

শব্দদূষণে গুলশান, বায়ুদূষণে শাহবাগ শীর্ষে: গবেষণা

রোববার জাতীয় প্রেস ক্লাবে গবেষণার বরাতে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) পরিচালক অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার। ২০২১ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ঢাকা শহরের ১০টি স্থান- আহসান মঞ্জিল, আবদুল্লাহপুর, মতিঝিল, শাহবাগ, ধানমণ্ডি-৩২, সংসদ এলাকা, তেজগাঁও, আগারগাঁও, মিরপুর-১০ ও গুলশান-২ এর বায়ু ও শব্দ মানের তথ্য […]

স্টান্ডার্ড চার্টার্ডের দক্ষিণ এশিয়ার সিইও জারিন বাংলাদেশে

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টাড বাংলাদেশ। সফরে তার সঙ্গে রয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের (সিসিআইবি) ক্লায়েন্ট কভারেজ (এশিয়া) রিজিওনাল কো-হেড হেইডি টোরিবিও।  চার দিনের এই সফরে তারা নিয়ন্ত্রক সংস্থাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে দেখা করবেন। বিজ্ঞপ্তিতে কলা হয়, এই সফরের উদ্দেশ্য দেশের সরকারি ও বেসরকারি খাতে ব্যাংকের দীর্ঘস্থায়ী […]