ক্যাটাগরি

সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের

রোববার সকালে দেবহাটা উপজেলার পাতনার বিলে এবং সদরের খেজুরডাঙ্গায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের নারিকেলি গ্রামের পিয়ার আলীর ছেলে আব্দুল লতিফ (৪৫) এবং সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেন (৪০)। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, আব্দুল লতিফ প্রতিদিনের মতো সকালে বাড়ির পাশের পাতনার বিলে মাছের ঘেরে […]

ইন্দোনেশিয়াকে হারিয়ে পাকিস্তানকে পেল বাংলাদেশ

ইন্দোনেশিয়ার জেবিকে ফিল্ডে রোববার এশিয়া কাপের স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের বাকি তিন গোলদাতা আশরাফুল ইসলাম, দীন মোহাম্মদ ইমন ও পুস্কর ক্ষীসা মিমো। এই জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার টিকেট পেল বাংলাদেশ। পঞ্চম হওয়ার লড়াইয়ে জিমি-মিমোরা মুখোমুখি হবেন ওমানকে ৫-২ গোলে হারানো পাকিস্তানের। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে প্রতিযোগিতা […]

মেঘনায় সেলিমের বালু উত্তোলন বন্ধই থাকছে

এর ফলে চার বছর আগের রায় অনুযায়ী মেঘনা থেকে তার বালু তোলার আর সুযোগ থাকছে না। রোববার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়। সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাঁদপুর সদর ও হাইমচরের ২১টি মৌজা এলাকায় মেঘনা নদীতে ‘জনস্বার্থে’ নিজ […]

স্মার্টফোনের উৎপাদন কমাচ্ছে স্যামসাং

সংশ্লিষ্টরা বলছেন, সম্ভবত বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কায় উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে এনেছে স্যামসাংসহ অন্যান্য নির্মাতারা। দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, সবচেয়ে সাশ্রয়ী দামের মোবাইল ফোন থেকে শুরু করে ব্যয়বহুল দামের ফ্ল্যাগশিপ ডিভাইসের উৎপাদনও কমাবে স্যামসাং। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, মন্দার অর্থনীতিতে ব্যয়বহুল স্মার্টফোনের মালিকরা সম্ভবত তাদের ডিভাইসগুলো আরও দু-এক বছর হাতেই রাখবেন। আর, সাশ্রয়ী […]

ফেনীতে ৬ মাসে শিক্ষার্থীসহ ৩৮ জনের আত্মহনন

আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ায় জেলা পুলিশ ‘আত্মহত্যা রুখতে’ সচেনতামূলক সভার আয়োজন করে রোববার। ওই সভায় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত জেলায় আত্মহত্যা করা ৩৮ জনের মধ্যে পুরুষ ২১ এবং নারী ১৭ জন। মৃতদের মধ্যে ২৩ জনেরই বয়স ১৬ থেকে ৩০ এর মধ্যে। এদের মধ্যে পুরুষ […]

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ৩৫ মৃত্যু

আটলান্টিক উপকূলের কাছাকাছি দেশটির পার্নামবুকো ও আলাগোসের প্রধান দুই শহরে শুক্র ও শনিবার এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। দক্ষিণ আমেরিকায় গত পাঁচ মাসের মধ্যে চতুর্থবারের মত বড় ধরনের বন্যা মোকাবেলা করতে হচ্ছে মানুষকে।  টুইটারে পার্নামবুকো সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিকাল পর্যন্ত সেখানে বৃষ্টির কারণে ভূমিধসে ৩৩ জনের মৃত্যু হয়। ওই পরিস্থিতিতে পাহাড় সংলগ্ন […]

মাঠে খেলা হয় না, দখল করেছে ইট-বালুর ব্যবসায়ী

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাথানডাঙ্গা বাজার সংলগ্ন এই মাঠে সপ্তাহে দুই দিন হাট বসে। বাকি পাঁচ দিন শিশু, কিশোর ও তরুণরা খেলাধুলা করত। এখন এই মাঠের চেহারা বদলে গেছে। মাঠে ফুটবল গড়ায় না; ব্যাট-বল হাতে ক্রিকেটাররাও নামে না। এখানে সেখানে জমা হয়ে আছে ইট, বালু ও খোয়া। এ যেন ইট-বালু রাখার উন্মুক্ত গুদাম। সাধারণের ব্যবহারের এই […]

নেপালে ২২ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

তারা এয়ারের বিমানটি রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে পোখারা ছেড়ে যায়, এর ১৫ মিনিট পরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছেন বেসরকারি এয়ারলাইন্সটির এক মুখপাত্র। নিখোঁজ হওয়ার সময় টুইন অটার ৯এন-এইটি বিমানটিতে ক্রু ছাড়াও ৪ ভারতীয়, ২ জার্মান ও ১৩ নেপালি যাত্রী ছিলেন।   স্থানীয় সময় সকাল সোয়া […]

শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

রোববার সকাল ৯টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, ছয়টি ইউনিট বেলা ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হবিগঞ্জের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি। তিনি আরও বলেন, “বিদ্যুৎকেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার জানা যাবে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির […]

শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি

রোববার সকাল ৯টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, ছয়টি ইউনিট বেলা ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হবিগঞ্জের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি। তিনি আরও বলেন, “বিদ্যুৎকেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার জানা যাবে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির […]