ক্যাটাগরি

চাপে বদলে গেল অক্ষয়ের সিনেমার নাম

এবার বদলেছে অক্ষয় কুমারের সিনেমার নাম, যে সিনেমায় বলিউডে অভিষেক ঘটল বিশ্বসুন্দরী মানুষী চিল্লারের। পৃথ্বীরাজ নামেই এই সিনেমার শুটিং হয়েছিল। মুক্তির দিন তারিখও ঠিক হয়। কিন্তু শেষ সময়ে রাজপুতদের সংগঠন করনি সেনা নাম নিয়ে আপত্তি তুললে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস তাতে নত হয় বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর এসেছে। করনি সেনা দাবি করেছিল, এই সিনেমায় […]

ইউক্রেইনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে দেশত্যাগে বাধা

পার্লামেন্টে পোরোশেঙ্কোর দলের সদস্যদের পক্ষ থেকে শনিবার এ অভিযোগ করা হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। তারা বলেন পোরোশেঙ্কোকে পোল্যান্ড সীমান্তে দুইবার আটকে দেওয়া হয়েছে। তিনি নেটোর পার্লামেন্টারি অ্যাসেম্বলির সঙ্গে বৈঠক করতে লিথুনিয়া যেতে চাইছিলেন বলেও ওই বিবৃতিতে বলা হয়। ইউক্রেইনের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, তাকে দেশত্যাগের যে অনুমতিপত্র দেয়া হয়েছে সেটা নিয়ে ‘প্র্রযুক্তিগত সমস্যা’ দেখা […]

বাজার স্থিতিশীল রাখার আহ্বান এফবিসিসিআইয়ের

শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে এক মতবিনিময় সভায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এ আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি বলেন, যদি কোনো ব্যবসায়ী পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, এফবিসিসিআই তাদের বিরুদ্ধে […]

কুমিল্লায় নৌকার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা

তাছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকার দণ্ড দিয়েছে একই আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট শিউলি রহমান জানান, শনিবার দুপুরে শহরের ডুলিপাড়ায় গাড়িতে পোস্টার সাঁটিয়ে প্রচার চালান নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের কর্মী-সমর্থকরা। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় এই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। “জরিমানার পাশাপাশি তাকে আমরা সতর্ক করেছি।” এর আগে […]

ইন্দোনেশিয়ায় প্রথম সেশনে রক্ষণে মনোযোগী কাবরেরা

মালয়েশিয়ায় এশিয়ান কাপের বাছাই শুরু হবে আগামী ৮ জুন। বাছাই সামনে রেখে ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার জাকার্তায় পৌঁছানোর পর শনিবার প্রথম মাঠের অনুশীলন করেছে দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় ডিফেন্ডার রহমত আলী জানিয়েছেন, রক্ষণভাগ নিয়ে কাজ করার কথা। “আজকে ইন্দোনেশিয়াতে আমাদের প্রথম ট্রেনিং সেশন হলো। গতকালের লম্বা […]

ডিবির সঙ্গে নগদের মতবিনিময়

সম্প্রতি ঢাকার একটি হোটেলে এ সভার আয়োজন করা হয় বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম-বার। এসময় ডিএমপির (উত্তর) যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা) মুহাম্মদ হারুন অর রশিদ বিপিএম-বার, পিপিএম-বার এবং ডিএমপির (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. মাহবুব […]

ডেপ-হার্ড, দুজনের মঙ্গল কামনা করলেন ইলন মাস্ক

জনি ডেপের সঙ্গে দাম্পত্য সম্পর্কের মধ্যেই হার্ডের সঙ্গে ইলন মাস্কের প্রেম হলিউডে বেশ চর্চিত একটি বিষয়। দুই তারকার মামলায়ও ঘটনাটি এসেছে। ‘পাইরেট’ ডেপ এবং অ্যাকুয়াম্যান তারকা হার্ড ২০১৫ সালে ঘর বাঁধলেও দুই বছরের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ১৯১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক কলামে নিজেকে পারিবারিক সহিংসতার শিকার হিসেবে তুলে ধরেন অ্যাম্বার হার্ড। তাতে ক্ষুব্ধ […]

চট্টগ্রাম নগরসংস্থার কর্মকর্তার মৃত্যু

শনিবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যিশু (৫২) মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিসিসির জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী। তিনি জানান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা যিশু দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। প্রায় এক দশক ধরে তিনি সিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছিলেন। […]

মানিকগঞ্জে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় জেলে নিখোঁজ

উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া সংলগ্ন নদীতে বাল্কহেডটি তাকে ধাক্কা দেয় বলে হরিরামপুর থানার এসআই বাছির উদ্দিন জানান। নিখোজ রফিক খাঁ (২৮) উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিহরদিয়া গ্রামের আহাম্মদ খাঁর ছেলে। এসআই বলেন, ভাটি থেকে আসা বাল্কহেডটি ইঞ্জিনচালিত একটি কোষা নৌকাকে ধাক্কা দেয়। এ সময় দুই জেলে পানিতে পরে যায়। একজন পারে ফিরলেও অপরজন পানিতে তলিয়ে […]

দিনাজপুরে ‘নদীতে ডুবে’ কিশোরের মৃত্যু

নিখোঁজের চার ঘণ্টা পর শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে দিনাজপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মেহফুজ তানজির জানান। এর আগে বেলা ১২টার দিকে সে নিখোঁজ হয়। নিহত সাকিন (১৭) জেলা শহরের লালবাগের সাইদুর রহমানের ছেলে। নিহতের নানা ইদরিস আলী বলেন, তিনি একটি লিচুবাগানে কাজ করার সময় সাকিন গোসলে নামে। […]