বর্ষবরণের সব অনুষ্ঠান স্থগিত

তিন পার্বাত্য জেলার বৈসাবিসহ বাংলা নববর্ষের সব ধরনের অনুষ্ঠান স্থগিতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এবার নববর্ষে জনসমাগম করে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বলেন, “নববর্ষের অনুষ্ঠান আমি মনে […]
করোনাভাইরাস: জনপ্রিয়তার পর প্রশ্নের মুখে জুম

জুমের বিষয়ে সম্প্রতি এ প্রশ্নটি তুলেছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। বর্তমানে বাসা থেকে কাজ করার জন্য ও ব্যক্তিগত যোগাযোগের জন্য বিশ্বের বহু দেশে ব্যবহৃত হচ্ছে জুম। মূলত সংশয় তৈরি হয়েছে অ্যাপটির ডেটা নিরাপত্তা ও সুরক্ষা মাপকাঠিকে ঘিরে। — খবর বিবিসি’র। নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের পাঠানো চিঠিতে জানতে চাওয়া হয়েছে, জনপ্রিয়তা বেড়ে […]
করোনাভাইরাস: দুঃস্থদের খাবার দিল ছাত্রদল

বুধবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহসভাপতি হাফিজুর রহমানের নেতৃত্বে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার সংগঠনের চিকিৎসক ও শিক্ষার্থীরা চাল-ডাল-আলু-তেল-সাবান ও মু্খের মাস্কসহ প্যাকেট বিতরণ করেন। দূরত্ব বজায় রেখে খাদ্য বিতরণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলেও প্রথম দিকে মানুষজন খাবার নিতে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকে যে পরিমাণ খাবার আনা হয়েছিল, […]
প্রধানমন্ত্রীর নির্দেশে যতদিন প্রয়োজন সেনাসদস্য মাঠে থাকবে: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ছবি: বাংলাদেশ আর্মি ওয়েবসাইট। ‘প্রধানমন্ত্রী এ করোনাভাইরাসকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। আমরা সৈনিক, আমরা সব সময় যুদ্ধ করতে প্রস্তুত। সবাইকে সহযোগিতা করব বলে আমরা প্রস্তুতি নিয়ে আছি।’-কথাগুলো বলছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথাগুলো বলেন। এ […]
কোভিড-১৯ চিকিৎসায় ফৌজদারহাটে হবে বিশেষায়িত হাসপাতাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আফতাব অটোমোবাইলসের জায়গায় ১২ হাজার বর্গফুটের একটি অবকাঠামোতে এ হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। জায়গাটি চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তের একমাত্র পরীক্ষাগার বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ (বিআইটিআইডি) এর খুবই কাছে। প্রাথমিকভাবে ৬০ থেকে ৭০ শয্যার হাসপাতালটি তৈরি করা হবে যেটি হবে পুরোপুরি আইসোলেশন হাসপাতাল। এটি নির্মাণের বাস্তবতা দেখার […]
করোনাভাইরাস: দিল্লির নিজামুদ্দিন থেকে সরানো হল তাবলিগ জামাতের ২৩০০ জনকে

গত কয়েকদিন ধরে ‘মারকায নিজামুদ্দিন’ নামের তাবিলগ জামাতের ওই কেন্দ্রে তারা অবস্থান করছিল। মারকার্য নিজামুদ্দিন থেকে ফেরার পর নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ কাশ্মীরের শ্রীনগরে একজন ও পরে তেলেঙ্গানায় আরও ছয় জনের মৃত্যু হওয়ার পর তাবলিগ জামাতের ওই কেন্দ্র করোনাভাইরাসের ‘হটস্পট’ হিসেবে আভির্ভূত হয়, জানিয়েছে এনডিটিভি। ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত এখানে বড় […]
ঢাকা মেডিকেলের ‘আইসোলেশনে’ রোগীর মৃত্যু

মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ষাটোর্ধ্ব ওই ব্যক্তির মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একজন বৃদ্ধ মারা গেছেন। তিনি অসুস্থ ছিলেন। তার নমুনা নেওয়ার জন্য আইইডিসিআরকে বলা হয়েছে।” হাসপাতালের জ্যেষ্ঠ এক স্বাস্থ্যকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ব্যক্তি শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ নিয়ে মেডিসিন […]
মুখের লোম দূর করার প্রাকৃতিক উপায়

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে অবাঞ্ছিত লোম তুলতে ভারতীয় রূপ-বিশেষজ্ঞ সামাইরা সন্ধুর দেওয়া পরামর্শগুলো এখানে দেওয়া হল। ওয়াক্স করা: লেবু ও চিনি এক সঙ্গে ফুটিয়ে নিয়ে ঠাণ্ডা করে ঘরেই ওয়াক্স বানানো যায়। তবে ভালো মতো খেয়াল করতে হবে যেন এতে কোনো দানা না থাকে। এরপর ওয়াক্সটি লোমের দিক অনুযায়ী লাগিয়ে একটা কাপড়ের সাহায্যে চাপ […]
চিকিৎসা সরঞ্জাম, মাস্ক নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ বিমান

বুধবার মস্কোর কাছে একটি বিমানঘাঁটি থেকে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম ও মাস্ক নিয়ে রাশিয়ার একটি সামরিক বিমান যুক্তরাষ্ট্রের পথে রওনা দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। দুইদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের সূত্রে মস্কো এ সাহায্য পাঠাল। সোমবারের কথোপকথনে দুই নেতা প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবেলায় সবচেয়ে কার্যকর পদ্ধতি […]
করোনাভাইরাস: ৩৩ বছরের সবচেয়ে বাজে পরিস্থিতিতে বিশ্ব পুঁজিবাজার

যুক্তরাষ্ট্রের ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক ও লন্ডনের এফটিএসই ১০০ সূচকে জানুয়ারি-মার্চ প্রান্তিকে ১৯৮৭ সালের পর সর্বোচ্চ দরপতন হয়েছে। এই তিন মাসে বিশ্বের প্রধান সূচক দুটি ২৩ শতাংশ ও ২৫ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ এই ত্রৈমাসিকে ২০ শতাংশ দর হারিয়েছে, যা ২০০৮ সালের পর থেকে সর্বোচ্চ দরপতন। প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার কমাতে দেশে দেশে বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড […]