ক্যাটাগরি

করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, তবে মৃদু: স্বাস্থ্য বিভাগ

কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিইএইচ) ভাইরোলজিস্ট খন্দকার মাহবুবা জামিল এতথ্য জানান। ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের তিনি বলেন, কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, তবে মৃদু লেভেলে। কারণ যে পরিমাণ স্যাম্পল আসছে তার তুলনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া যাচ্ছে খুবই কম। “কমিউনিটি ট্রান্সমিশন যদি বেশি হত তাহলে সবগুলোতে আমরা পজিটিভ পেতে পারতাম। মোট কথা, আমরা অনেক […]

কোনো হাসপাতাল ভর্তি করল না, মারা গেল রিফাত

১১ বছর বয়সী রিফাত খুলনা শহরের খালিশপুরের বিহারি ক্যাম্প ১-এর মোহাম্মদ কাশেমের ছেলে। রিফাতের নানা কলিমুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার নাতি লিভার সিরোসিসে রোগী। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। “কিন্তু সেখানে তাকে ভর্তি করা হয়নি। সেখানকার চিকিৎসকরা কাগজে ওষুধ লিখে বিদায় করেন। এরপর […]

টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় বাড়ানোর পক্ষে মিসবাহ

কভিড-১৯ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে পিছিয়ে গেছে ইংল্যান্ড-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের একটি টেস্ট ম্যাচ। ঝুলছে জুনের অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর ও ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরের ভাগ্য। ২০২১ সালে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা থাকলেও প্রেক্ষাপট পাল্টে দিয়েছে করোনাভাইরাস। কদিন আগে টেলিকনফারেন্সে আইসিসির সভায় ক্রিকেট সূচির বদল নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি […]

সাতক্ষীরায় সরকারি চাল ‘কালোবাজারে’, ডিলার আটক

বুধবার বড়দল বাজার থেকে ওই চাল উদ্ধারের পর ডিলার মুজিবর সানাকে আটক করা হয় বলে আশাশুনি থানার ওসি আব্দুস সালাম জানান। এ ঘটনায় আটক মুজিবর সানাসহ দুই জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আটক মুজিবর সানা বড়দল গ্রামের শাহজুউদ্দীন সানার ছেলে। আশাশুনি থানার ওসি আব্দুস সালাম জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (কেজি প্রতি ১০ টাকা মূল্যের […]

কিট তৈরির কাঁচামালের অপেক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্র

সে কারণেই নভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্তকরণে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট তৈরিতে বিলম্ব হচ্ছে বলে বুধবার জানিয়েছেন ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে ‘শিগগিরই’ কাঁচামাল হাতে পাওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, “হতাশার কিছু নাই। অন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। শুধু কাঁচামাল আসা বাকি। বিমানের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়াতে বিলাত থেকে আমাদের যে কাঁচামাল আসার কথা […]

করোনা ভাইরাস মোকাবেলায় ভেন্টিলেটর তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ

করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্ব মানের ভেন্টিলেটর তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে সম্পৃক্ত হয়ে ওয়ালটন, মাইওয়ান, মিনিস্টারসহ কয়েকটি দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদক কোম্পানি এই ভেন্টিলেটর তৈরি করবে। এর আগে কোভিড-১৯ মোকাবিলায় অন্যান্য প্রতিষ্ঠানও যাতে চিকিৎসক ও রোগীদের জন্য দ্রুততম সময়ে ভেন্টিলেটর তৈরি করতে পারে তার জন্য নিজেদের ভেন্টিলেটরটির ডিজাইন স্পেসিফিকেশন উন্মুক্ত করার ঘোষণা দেয় মেডট্রনিক […]

জ্বর হওয়ায় রিমান্ডের মাঝপথেই কারাগারে পাপিয়া

পরিস্থিতি ভালো হলে আবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফি উল্লাহ বুলবুল। বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিমান্ডের তৃতীয় দিন থেকেই তার জ্বর ছিল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেটা পরীক্ষাও করা হয়েছে। পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে। আমরা এরপরই তাকে কারাগারে ফেরত পাঠিয়েছি।” ‘পরিস্থিতি ভালো’ হলে আবারও তাকে জিজ্ঞাসাবাদের জন্য […]

করোনাভাইরাস মোকাবেলায় ভেন্টিলেটর তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ

করোনাভাইরাস মোকাবেলায় বিশ্ব মানের ভেন্টিলেটর তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে সম্পৃক্ত হয়ে ওয়ালটন, মাইওয়ান, মিনিস্টারসহ কয়েকটি দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদক কোম্পানি এই ভেন্টিলেটর তৈরি করবে। এর আগে কোভিড-১৯ মোকাবিলায় অন্যান্য প্রতিষ্ঠানও যাতে চিকিৎসক ও রোগীদের জন্য দ্রুততম সময়ে ভেন্টিলেটর তৈরি করতে পারে তার জন্য নিজেদের ভেন্টিলেটরটির ডিজাইন স্পেসিফিকেশন উন্মুক্ত করার ঘোষণা দেয় মেডট্রনিক পিএলসি। […]

করোনাভাইরাস: মার্সেইয়ের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

নিজ দেশ সেনেগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার সুস্থতা কামনায় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছিল মার্সেই। এর ঘণ্টাখানেক পরই আসে মৃত্যুর খবর। তার মৃত্যুতে শোক জানিয়েছে ফরাসি ক্লাব। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্সেইয়ের প্রেসিডেন্ট ছিলেন দিউফ। এই সময়ে দুইবার দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল মার্সেই। পাশাপাশি […]

মুগ্ধতা ছড়িয়ে রিমনের আগমনী বার্তা

রিমনের পায়ের কারুকাজ, উইং ধরে এক ছুটে প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পড়ার দৃশ্যগুলো এরই মধ্যে দ্যোতনা জাগিয়েছে ফুটবলপ্রেমীদের মনে। এই তরুণ তুর্কির শারীরীক গঠন, গতি, জয়ের দুর্নিবার মানসিকতায় মুগ্ধ কিংসের কোচ অস্কার ব্রুসনও। দেশি-বিদেশি মিলিয়ে একঝাক তারকার ভিড়ে আক্রমণভাগে জায়গা করে নেওয়া রিমনের মধ্যে আগামী দিনের তারকার ছায়াও দেখছেন এই স্প্যানিশ কোচ। “নিঃসন্দেহে রিমন এ দেশের […]