করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর ৭০ নাবিক আক্রান্ত

ওই যুদ্ধজাহাজাটির নাবিকদের জীবন রক্ষা করতে জরুরিভিত্তিতে ‘সিদ্ধান্তমূলক পদক্ষেপ’ নেওয়া দরকার বলে মার্কিন নৌবাহিনীদের নেতৃবৃন্দকে সতর্ক করেছেন রণতরীটির কমান্ডার, জানিয়েছে সিএনএন। “আমরা যুদ্ধে নেই। নাবিকদের মরার দরকার নেই। আমরা যদি এখনই পদক্ষেপ না নেই, আমরা আমাদের সবচেয়ে বিশ্বস্ত সম্পদ- আমাদের নাবিকদের সঠিক যত্ন নিতে ব্যর্থ হবো,” রণতরীর কমান্ডার ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের […]
করোনাভাইরাস: সন্তানদের নিয়ে বাংলাদেশকে জেমির ভিডিও বার্তা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে খেলাধুলা বন্ধ থাকায় ছুটি কাটাতে ইংল্যান্ডে পরিবারের সঙ্গে আছেন ডে। সেখান থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এই ইংলিশ কোচ। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় দেখা যায়, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ এড়ানোর পরামর্শ দিচ্ছেন তিনি। ভিডিও বার্তাও ডে করেছেন কিছুটা ফুটবল […]
করোনাভাইরাস: ৫০০ পরিবারের পাশে গোলরক্ষক হিমেল

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বন্ধ রয়েছে খেলাধুলা। ছুটি পেয়ে হিমেল রয়েছেন কিশোরগঞ্জের বাড়িতে। ৩১ বছর বয়সী এই গোলরক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ভাইরাস থেকে মুক্ত থাকার নির্দেশনা মেনে সমাজের প্রতি দায়িত্ব পালন করছেন। আর্তের পাশে থাকার পারিবারিক দায়বদ্ধতার কথাও জানালেন হিমেল। “বাবা (অ্যাডভোকেট জিন্নাতুন ইসলাম) যখন বেঁচে […]
‘চাল চুরি’: সাংবাদিককে ‘মারধরে’ আ.লীগ নেতার সেই ছেলে গ্রেপ্তার

এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম খবর প্রকাশ করলে তা ভাইরাল হয়; সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলে। বুধবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা সড়কের ওই আওয়ামী লীগ নেতার বাসভবন থেকে তার ছেলেকে গ্রেপ্তার করে ভোলা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার নাবিল বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হায়দারের ছেলে […]
করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রস্তুত ঢাকা মেডিকেল

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেডিকেল কলেজের চতুর্থ তলায় ভাইরোলজি বিভাগে এই পরীক্ষা করা হবে। পরীক্ষার জন্য কিটের কোনো সমস্যা নেই জানিয়ে তিনি বলেন, “অত্যন্ত ব্যয়বহুল এই পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। ডেঙ্গুর সময় যেভাবে বিনামূল্যে করেছিলাম এখনও সেভাবে হবে।” করোনাভাইরাস সন্দেহ হলে আইইডিসিআরসহ ঢাকার অন্যান্য যেসব […]
চট্টগ্রামে আইসিইউ-ভেন্টিলেটর ছাড়াই ‘আইসোলেশন প্রস্তুতি’

এর মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য পাঁচটি ভেন্টিলেটর সম্পন্ন একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থাপনের সিদ্ধান্ত হলেও সেই কাজ শেষ হতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। তাছাড়া এই হাসপাতালে আইসিইউকে কাজ করার মতো চিকিৎসক, নার্স ও টেকনিশায়ন নেই। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও নেই। অন্যদিকে ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড […]
করোনাভাইরাস: বিপাকে বেনাপোল বন্দরের হ্যান্ডেলিং শ্রমিকেরা, সরকারি সহায়তার আশায়

শ্রমিকেরা বলছেন, প্রতিদিনের মজুরি দিয়ে তাদের সংসার চলে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার ছুটির ঘোষণা করায় সব বন্ধ হয়ে গেছে। ফলে কাজ না থাকায় তারা বেকার হয়ে পড়েছেন; এতে সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে এখন তাদের হিমশিম খেতে হচ্ছে। সরকারি ছুটির কারণে ২৬ মার্চ থেকে বন্দরের সকল কাজকর্ম বন্ধ রয়েছে জানিয়ে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক […]
করোনায় মৃত ব্যক্তির শরীরে ৪ ঘণ্টা পর্যন্ত ভাইরাসটি থাকতে পারে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীরে ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত ভাইরাসটি থাকতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জীবাণুবিদ ডা. খন্দকার মাহবুবা জামান। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। ডা. মাহবুবা বলেন, ভাইরাসটা সাধারণত জীবিত মানুষ বা প্রাণীর মাধ্যে থাকে। মৃতদেহে […]
বই লেখা, অনলাইন পরামর্শ, ভিডিও দেখায় সময় কাটছে ক্রিকেট কোচদের

আরেক ক্রিকেট কোচ মিজানুর রহমান বাবুল ভিডিওতে পরামর্শ দিচ্ছেন ক্রিকেটারদের অনেককে। কোচ সোহেল ইসলাম পড়ছেন কোচিং সম্পর্কিত বিভিন্ন জার্নাল ও লেখা। দেশের অভিজ্ঞ ক্রিকেট কোচ সরওয়ার ইমরান এই সময় থাকতে চাইছেন ফুরফুরে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টিভিতে খুঁজছেন বিনোদনের নানা উপকরণ। করোনাভাইরাসের ছোবল না থাকলে এখন তারা ব্যস্ত থাকতেন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে। […]
এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল

আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি উন্মোচন করা না হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে অনলাইন খুচরা বিক্রেতা বেস্ট বাইয়ের সাইটে ইতোমধ্যেই ডিভাইসটির কেইস দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস। ২০২০ সালের নতুন ৪.৭ ইঞ্চি আইফোনের একটি আরবান আর্মর গিয়ার কেইসের ছবি শেয়ার করেছেন বেস্ট বাইয়ের এক কর্মী। তবে, কেইসের বাক্সে ডিভাইসের কোনো নাম দেওয়া হয়নি। অন্যান্য কেইসের সঙ্গে এই কেইসগুলোও খুচরা […]