করোনাভাইরাস: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল ছাড়াই গ্রেডিং

চলতি সেমিস্টারের ক্লাসসহ ২৫ শতাংশ শিক্ষা কার্যক্রম বাকি থাকলেও আর কোনো ক্লাস এমনকি সেমিস্টার ফাইনাল পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের এ পর্যন্ত কোর্সওয়ার্কের ভিত্তিতে গ্রেড দেওয়ার নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অ্যাকাডেমিক কাউন্সিলের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলছেন, এটা নিয়মের লংঘন। কারণ অ্যাকাডেমিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে তা অ্যাকাডেমিক কাউন্সিলে […]
ময়মনসিংহে ৯ বছরের শিশুকে ‘ধর্ষণ’

ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে এ ঘটনায় অভিযুক্ত ৫০ বছর বয়সী ব্যক্তিটি পলাতক রয়েছেন, তাকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত মো. মইজউদ্দিন উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রামের বাসিন্দা। ভালুকা থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, “মঙ্গলবার দুপুরে রাংচাপড়া গ্রামের ওই শিশুকে বাড়ির পাশের ক্ষেতে শাক তুলে দেবে বলে নিয়ে যায় মইজুদ্দিন। পরে পাশের জঙ্গলে […]
রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ৫০০ পরিবারকে ত্রাণ

বুধবার উপজেলার মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয়। হাছান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এনএনকে ফাউন্ডেশনের পক্ষে জসিম উদ্দিন তালুকদার বলেন, ইউনিয়ন পর্যায়ে এসব খাদ্যসামগ্রী নিরাপদ […]
মাঠে সারি সারি ত্রাণের প্যাকেট, নেই কোনো হুল্লোড়

মঙ্গলবার উপজেলার দুর্গম মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীতে ত্রাণ বিতরণে ছিল না কোনো হুড়োহুড়ি কিংবা জটলা। এদিন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যক্তিগত তহবিল থেকে দুই গ্রামের ১০৭টি পরিবারের জন্য দেওয়া হয় ত্রাণ সহায়তা। সন্ধ্যার আগে দুই গ্রামের মাঝে একটি শুকনো বিলে সারি সারি করে সাজিয়ে রাখা হয় ত্রাণের প্যাকেট। পরে গ্রাম দুটির প্রতি পরিবার […]
ফরিদপুরে যুবলীগ নেতার ৩টি ট্রলি পুড়িয়ে দিল

বুধবার দুপুরের দিকে উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গী সড়কের পাশে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আজিমনগর ইউপির যুবলীগ সভাপতি মামুন শিকদারের এসব ট্রলিতে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বালি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর (বেকু) মেশিন জব্দ করেন ও বালি টানার দায়ে চারজন চালককে আটক করেন। আটকরা হলেন জয় শেখ, অহিদ শেখ, জাহিদ […]
নিত্যপণ্য নিয়ে সারাদেশে টিসিবির সাড়ে তিনশ ট্রাক

বুধবার থেকে ঢাকায় ৫০টির বেশি ট্রাকে করে, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি করে এবং জেলা সদরে চারটি ট্রাকে করে এই বিপণন শুরু হয়েছে বলে জানিয়েছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকায় ৫০টি ট্রাক নামার কথা থাকলেও প্রথম দিন নেমেছে ৫৭টি, পর্যায়ক্রমে ৭৫টিতে উন্নীত করা হবে। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন নির্ধারিত […]
দুর্নীতির কথা ফেইসবুকে, সাংবাদিককে পেটালেন ‘চেয়ারম্যান’

বুধবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সাংবাদিক ও পুলিশ জানিয়েছে। আহত শাহ সুলতান আহমেদকে স্থানীয় হাসপাতালে প্রাথমি ক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি দৈনিক প্রতিদিনের সংবাদের নবীগঞ্জ প্রতিনিধি ও উপজেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি। নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া বলেন, সম্প্রতি দরিদ্রদের জন্য আসা সরকারি ত্রাণের […]
করোনাভাইরাস: স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ

ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা বুধবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। আগের সূচি অনুযায়ী, জুনে জাতীয় দলের যেসব ম্যাচ হওয়ার কথা ছিল, সবগুলো স্থগিত করা হয়েছে। এর মধ্যে আছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২০ বাছাইপর্বের প্লে-অফ ও নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২১ এর বাছাইপর্বের ম্যাচও। এবছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকা পুরষদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অবশ্য আগেই এক বছরের জন্য পিছিয়ে দেওয়া […]
‘কমিউনিটি হেল্প’ ফিচারের পরিধি বাড়াচ্ছে ফেইসবুক

নতুন আপডেটের পর ‘কমিউনিটি হেল্প’ ফিচারে পোস্ট করার মাধ্যমে যানবাহন, মুদি সামগ্রী, শিশুদের সামগ্রী এবং স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন ফেইসবুক ব্যবহারকারীরা। একইভাবে সাহায্য চেয়েও পোস্ট করা সম্ভব হবে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের। চাইলেই ফিল্টারের সাহায্যে কাঙ্খিত সাহায্য খুঁজে পাওয়া সম্ভব হবে এবং যিনি সাহায্য চাইছেন তাকে খুঁজে বের করা যাবে। […]
বগুড়ায় হাসপাতালের আইসোলেশনে শিশুর মৃত্যু

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ বছরের এক শিশুকে বুধবার বিকেল সাড়ে ৩টায় করোনাভাইরাস আক্রান্তদের জন্য খোলা মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে ভর্তি করা হয়। “সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যায়।” মোহাম্মাদ […]