ক্যাটাগরি

এক দিনে দুই ম্যাচ, সমস্যা নেই মর্গ্যানদের

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ২৮ মে পর্যন্ত সব ধরনের পেশাদার ক্রিকেট স্থগিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বর্তমান পরিস্থিতিতে ইংলিশ গ্রীষ্মের অনেকটাই ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে। আবার খেলা শুরু হলে সূচির দাবি মেটাতে একই সময়ে মাঠে দেখা যেতে পারে ইংল্যান্ডের দুটি (একটি টেস্ট, অন্যটি ওয়ানডে বা টি-টোয়েন্টি) দলকে, ইতোমধ্যে জানিয়েছে ইসিবি। সামনে দেশের […]

‘ডাক্তার যাবেন রোগীর কাছে’

‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ শ্লোগানে বুধবার এই জেলায় ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে স্বাস্থ্য বিভাগ এই ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করেছে বলে সংশ্লিষ্টরা জানান। বাগেরহাটের স্বাস্থ্য বিভাগ পরিচালিত ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসক মিরাজুল করিম বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ডাক্তারের কাছে রোগী নয়, […]

বৃহস্পতিবার ৩০০ জাপানি নাগরিক টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বে

কোভিড-১৯ পরিস্থিতির কারণে এখানে আটকা পড়া ৩ শতাধিক জাপানি নাগরিক আগামীকাল বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন আজ বুধবার সামাজিক গণমাধ্যমে সংবাদিকদের জানান, জাপানি নাগরিকদের বহনকারী বোয়িং-৭৭৭ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামীকাল সকাল ১০টায় জাপানের […]

ঘর নেই, ‘মাঠবন্দি’ প্রিন্স

এই ‘প্রিন্স’ কোনো মানুষ নয়। গাঢ় খয়েরি রঙা শরীর আর মাথা-ঘাড়ে ঘন কেশরের তাগড়া একটি ঘোড়া। ঢাকার মালিবাগ, শান্তিবাগ ও গুলবাগের বাসিন্দাদের অতি পরিচিত ‘প্রিন্স’ দেখতেও প্রিন্সের মতো, তার চলাফেরাও রাজকীয়। অলিগলি ঘুরে বেড়ানো আর কোনো বাসা-বাড়ির সামনে দাঁড়িয়ে মানুষের দেওয়া খাবার খাওয়া এটাই ছিল তার প্রতিদিনের কাজ। ছেলে-বুড়োর সবারই প্রিয় ‘প্রিন্স’। এই মাঠেই এখন […]

জন্মদিনে অসহায়দের পাশে জাহানারা

জন্মদিনে অসহায় ও দুঃস্থ মানুষদের খাদ্য সহায়তা দিয়েছেন জাহানারা। নিজেই হাতে করে খাদ্যসামগ্রীর ব্যাগ পৌঁছে দিয়েছেন অসহায়দের দুয়ারে। নিজের ফেইসবুক পাতায় ছবিসহ এই উদ্যোগের কথা জানিয়ে জাহানারা সামর্থ্যবান সবাইকে আহ্বান জানিয়েছেন অসহায়দের পাশে দাঁড়াতে। “এটি কোনো লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান […]

করোনাভাইরাস ট্র্যাকিং অ্যাপ উন্মোচন করেছে মস্কো

বুধবার নিজ দেশে লকডাউনের পরিসীমা বাড়িয়েছে রাশিয়া। একদিনেই ৪৪০ জন বেড়ে বর্তমানে রাশিয়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার সাতশ’ ৭৭ জনে। করোনাভাইরাসে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৪ জন। — খবর রয়টার্সের। রোববারেই আংশিকভাবে লকডাউন করা হয়েছে মস্কো। নিকটবর্তী স্থান থেকে খাবার বা ওষুধ কেনা, চিকিৎসার প্রয়োজন এবং কুকুর হাঁটাতে নিয়ে যাওয়া বা ময়লা ফেলার […]

মানিকগঞ্জে আকাশ থেকে খুলে পড়ল হেলিকপ্টারের দরজা

বুধবার দুপুরে উপজেলা বেগুনটিয়ারি গ্রামে হেলিকপ্টারের দরজা খুলে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বেগুনটিয়ারি গ্রামের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। “এ সময় হঠাৎ গ্রামের আবদুর রাজ্জাকের বাড়ির ওপর হেলিকপ্টারটির একটি দরজা খুলে পড়ে।” এতে রাজ্জাকের […]

চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিল ইউএস-বাংলা

বেসরকারি এয়ারলাইন্সটির জনসংযোগ বিভাগের জিএম কামরুল ইসলাম জানান, বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতালসহ বেশ কয়েকটি চিকিৎসা কেন্দ্রে পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই), হ্যান্ড গ্ল্যাভস, মাস্ক, ইনফ্রারেড থার্মোমিটারসহ বেশ কয়েকটি  সামগ্রী সরবরাহ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক […]

করোনাভাইরাস: ক্রিকেটাঙ্গনের সবাইকে নিয়ে কোয়াবের উদ্যোগ

তহবিল সংগ্রহের সার্বিক দিক নিদের্শনা দেওয়ার জন্য একটি উপদেষ্টা কমিটি করেছে কোয়াব। প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। উপদেষ্টা হিসেবে আরও আছেন সাবেক ক্রিকেটার ও সংগঠক তানভীর মাজহার তান্না এবং দুই বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও আহমেদ সাজ্জাদুল আলম। কোয়াবের সভাপতি, সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক নাঈমুর রহমানকে প্রধান করে গঠন করা […]

ভোলায় আইসোলেশন থেকে পালালেন যুবক

ভোলা সি‌ভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, ওই যুবক মঙ্গলবার জ্বর, স‌র্দি ও কাশি নি‌য়ে ভোলা সদর হাসপাতা‌লে আস‌লে তা‌কে আইসোলেশ‌ন ইউনিটে রাখা করা করা। “বুধবার তার নমুনা সংগ্রহ করা কথা ছি‌ল কিন্তু তিনি আজই আইসোলেশন থে‌কে পা‌লি‌য়ে যান। “ত‌বে কে‌ন তিনি পা‌লি‌য়ে গে‌ছেন, সেটা আমরা জান‌তে পা‌রি‌নি।” তা‌কে খোঁজার উদ্যোগের কথা বলে তিনি […]