ক্যাটাগরি

সন্তানদের নিয়ে অভুক্ত বিধবাকে চাল-ডাল দিলেন ওসি

বুধবার সকালে সুতিরখাল পাড়ের বাসিন্দা ওই নারীকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল দিয়ে এসেছেন বলে তিনি জানিয়েছেন।  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মাজহারুল বলেন, প্রধানমন্ত্রীর কাছে ওই নারীর সাহায্যের আবেদনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমার নজরে আসে। “ওই নারী ছোট্ট একটি রুমে তিন সন্তান নিয়ে থাকেন। […]

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীকে ‘ধর্ষণ, টাকায় ধামাচাপার চেষ্টা’

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান আতিক বলেন, গত সোমবার সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও চৌধুরীপাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করার পর আসামি সনগাঁও চৌধুরীপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রনিকে (২০) পুলিশ গ্রেপ্তার করেছে। মেয়েটির মায়ের করা মামলার উদ্ধৃতি দিয়ে পরিদর্শক আতিকুর রহমান আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার সকাল […]

করোনাভাইরাস: ভ্রান্ত ধারণা ও গুজবে কান না দেওয়ার আহ্বান

এছাড়া ঘন ঘন চা পান করলে অথবা আদা-রসুন দিয়ে গরম পানি খেলে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে বলেও গুজব ছড়ানো হচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। বুধবার এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে বিভ্রান্তিকর ধারণা এবং গুজব লক্ষ করা যাচ্ছে। “এ সমস্ত ভ্রান্ত ধারণা বা গুজবের […]

বিএনপি করোনাভাইরাসের ‘রাজনৈতিক ফায়দা’ নিচ্ছে: ওবায়দুল কাদের

বুধবার সংসদ এলাকায় নিজের সরকারি বাসায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সারাবিশ্ব এখন উদ্বিগ্ন এবং এক নজিরবিহীন পরিস্থিতির মুখে। “আজকের এই সঙ্কটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে সরকার এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যেখানে নিরলস কাজ করে যাচ্ছে, সেখানে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে না দাঁড়িয়ে এই পরিস্থিতি থেকে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত রয়েছে।” […]

ফেনীতে মৃত্যুর পর যুবকের নমুনা সংগ্রহ

বুধবার দুপুরে ফেনী সদর উপজেলার তার গ্রামের বাড়িতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওমর হায়দার। জেলার ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া গ্রামের এ নিহত যুবক ফেনী সেন্ট্রাল হাই স্কুল সংলগ্ন একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন। মৃতের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, ৪/৫ দিন আগে ওই যুবকের জ্বর […]

আবহাওয়া অ্যাপ ডার্ক স্কাই কিনলো অ্যাপল

ডার্ক স্কাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে অ্যাপটির বর্তমান ব্যবহারকারী ও নিবন্ধিত গ্রাহকরা ১ জুলাই পর্যন্ত সেবা পাবেন। এরপরই অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। সে সময় সক্রিয় নিবন্ধিত গ্রাহকদেরকে অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে– খবর আইএএনএস-এর। ডার্ক স্কাই অ্যাপটিকে বলা হয় “হাইপারলোকাল” আবহাওয়া পূর্বাভাষদাতা অ্যাপ। অ্যাপ স্টোরে এর বর্ণনায় বলা হচ্ছে, “ডার্কস্কাই হচ্ছে আবহাওয়া […]

করোনাভাইরাস: ৫০ হাজার পিপিই ও ১০ হাজার টেস্টিং কিট দিচ্ছে জিপি

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটরটি নিজ দায়িত্বে এসব সরঞ্জাম হাসপাতালগুলোতে পৌঁছে দেবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, নভেল করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার কাজে নিয়োজিত ডাক্তার ও নার্সদের জন্য ৫০ হাজার মেডিকেল গ্রেড মানসম্পন্ন পেশাদার পিপিই (সম্পূর্ণ প্রতিরোধমূলক পোশাক, এন৯৫ মাস্ক, গ্লভস ওগগলস) এবং ১০ হাজার পিসিআর টেস্টিং কিট দেওয়া হবে। “এ উদ্যোগ করোনাভাইরাস […]

করোনাভাইরাসের ‘গুজব’, বরিশালে ৬ জনের জরিমানা

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করেন, যা অনাদায়ে এক মাস করে কারা ভোগ করতে হবে। দণ্ডিতরা হলেন উপজেলার বানিয়াছড়ি মসজিদের ইমাম আব্দুল কাদের (২১), উত্তর বিজয়পুর মসজিদের ইমাম হাসান আল-মামুন (৩৩), গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম (৩৩), বার্থী কলেজের […]

বিআইটিআইডিতে মৃত নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না

তার নমুনা পরীক্ষা করে ফল ‘নেগেটিভ’ এসেছে বলে বুধবার জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া। বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা ওই নারী মঙ্গলবার রাতে মারা যান। ষাট বছর বয়সী ওই নারীর শ্বাসকষ্ট হচ্ছিল, তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। দক্ষিণ চট্টগ্রামের অসুস্থ ওই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ […]

কোভিড-১৯: প্রধানমন্ত্রীর তহবিলে প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকা

মাহামারী নভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে প্রাইম ব্যাংক। বুধবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে প্রাইম ব্যাংক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এই পাঁচ কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক্তার ও নার্সদের নিরাপত্তার জন্য পার্সোনাল […]