ক্যাটাগরি

সন্তানদের নিয়ে অভুক্ত বিধবাকে চাল-ডাল দিলেন ওসি

বুধবার
সকালে সুতিরখাল পাড়ের বাসিন্দা ওই নারীকে ১০ কেজি
চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল দিয়ে এসেছেন বলে তিনি
জানিয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মাজহারুল বলেন, প্রধানমন্ত্রীর কাছে ওই
নারীর সাহায্যের আবেদনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমার নজরে
আসে।

“ওই নারী ছোট্ট একটি রুমে তিন সন্তান নিয়ে থাকেন। একটি আড়তে ঝাড়ুদারের কাজ
করে সংসার চালাতো। কিন্তু ওই আড়তও বন্ধ, তাই বেঁচে থাকা কঠিন হয়ে যায়।”

চলমান
পরিস্থিতিতে যতদিন দরকার ওই নারীকে তিনি সহযোগিতা করবেন জানিয়ে সমাজের বিত্তবানদের
আশপাশের গরীবদের সহযোগিতার আহ্বান জানান।