ক্যাটাগরি

এআই স্টার্টআপ ‘ভয়সিস’ অ্যাপল মালিকানায়

এতোদিন শপিং অ্যাপের ভয়েস অ্যাসিস্টেন্টকে উন্নত করার কাজ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠানটি। ডিজিটাল অ্যাসিস্টেন্ট যাতে ব্যবহারকারীদের অনুরোধ আরও সহজে বুঝতে পারে সে লক্ষ্যে কাজ করতো ভয়সিস। প্রতিষ্ঠানটি কেনার খবরটি সম্পর্কে নিশ্চিত করেছে অ্যাপল। — খবর অ্যাপল বিষয়ক সংবাদদাতা ম্যাকরিউমার্সের। গ্রাহক ডেটাবেজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের সমন্বয়ে সুনির্দিষ্ট পণ্য, সেবা এবং শব্দ বুঝে গ্রাহক অভিজ্ঞতাকে […]

৩০ হাজার অসহায় মানুষকে খাদ্য দেবে আইডিএলসি

দেশের ৫ টি সেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৪ এপ্রিল শনিবার থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। চলবে এক মাস। সংস্থা ৫টি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের নানান সমস্যা নিয়ে কাজ করছে। শনিবার আইডিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস মোকাবিলায়  গত ২২ মার্চ থেকে দেশব্যাপী সাধারণ ছুটি চলছে । সামাজিক সংস্পর্শে করোনাভাইরাস যাতে না ছড়ায় তা নিশ্চিত করতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া ও নিতান্ত প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। দেশের এই সাময়িক অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন শ্রমজীবী সাধারণ খেটে খাওয়া এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্যই আইডিএলসি দেশের বিভিন্ন প্রতন্ত অঞ্চলে ৩০ হাজার শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের মাঝে বিনা মূল্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করবে। যে ৫টি সেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে তারা হলো- অভিযাত্রিক ফাউন্ডেশন, সিএসআর উইন্ডো বাংলাদেশ, সাজিদা ফাউন্ডেশন, আলোকিত শিশু এবং সম্ভাবনা। যারা ঢাকা ও চট্টগ্রামসহ মোট ১২ টি জেলায় আইডিএলসি ফাইন্যান্সের হয়ে শ্রমজীবী এ মানুষগুলোর জন্য খাদ্য সামগ্রী বিতরণ করবে যার মাধ্যমে ৭ হজার ৫০০ পরিবারের প্রায় ৩০ হাজার মানুষের নিত্য প্রয়োজনীয় খাবারের যোগান দেওয়া হবে। জেলাগুলো হলো-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, ব্রাম্মণবাড়িয়া, পটুয়াখালী, ভোলা, চুয়াডাঙ্গা, রংপুর সদর এবং নীলফামারী। প্রতিটি পরিবারের জন্য একটি ব্যাগে থাকবে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় অন্য খাদ্য সামগ্রী এবং করোনাভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য সাবান। আইডিএলসির সিইও আরিফ খান বলেন, করোনাভাইরাস মোকাবেলায় দেশব্যাপী চলমান অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। যারা দৈনন্দিন  কাজের মাধ্যমে দেশের  অর্থনীতি  সচল রাখে।  এই ক্রান্তিলগ্নে খেটে খাওয়া মানুষের পাশে থাকার জন্য আমাদের এই প্রয়াস।”

ঢাকা মেডিকেলের ‘আইসোলেশনে’ নারীর মৃত্যু

৭০ বছর বয়সী ওই বৃদ্ধা শনিবার সন্ধ্যা ৭টায় মারা গেছেন বলে হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারী সকালে ভর্তি হওয়ার পরপরই নভেল করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয়েছিল। সে প্রতিবেদন আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে […]

লকডাউনের মধ্যে অযথা ঘোরাঘুরি, চট্টগ্রামে ৬৫ মামলা

শনিবার সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০টি দল অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে। অভিযানে থাকা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ অভিযান চালানো হয় নগরীর বিভিন্ন এলাকায়। যারা ঘরের বাইরে যাচ্ছেন এবং অযথা ঘোরাঘুরি করছেন […]

করোনাভাইরাস: দেশে অনির্দিষ্টকালের জন্য সব খেলা বন্ধ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই নির্দেশনা দিয়েছেন বলে শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সারা বিশ্বের মত বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে। জনাসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে। “যে কোনো পর্যায়ের […]

‘অবরুদ্ধ’ দশায় ঘরে যোগাসনেই আশ্রয়

রমনা পার্কে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, বন্ধ করা হয়েছে রাজধানীর জিম-স্পা’র মতো ব্যায়ামগারগুলোও। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে ঘরবন্দি স্বাস্থ্য সচেতন মানুষের সঙ্গী হয়েছে ‘ইয়োগা’ বা ‘যোগব্যায়াম’। ঘরের মধ্যে এই ব্যায়াম শুরু করছেন অনেকেই। অন্যদের অনুপ্রাণিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও আপলোড করছেন কেউ কেউ। সিদ্দেশ্বরীর বাসিন্দা সাব্বির মাহমুদ বলেন, “অঘোষিত লকডাউনে এখন […]

হাসপাতালে মৃত্যুর পর লাশ নিয়ে ‘পালায় স্বজনরা’

শনিবার ১০টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। ঐ নারীর বাড়ি শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের রায়পুর গ্রামে। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনির আহম্মেদ খান জানান, মৃত্যুর পর নমুনা সংগ্রহের প্রস্তুতিকালে স্বজনরা মরদেহ নিয়ে পালিয়েছে। তিনি বলেন, “এখন করোনাভাইরাসের প্রার্দুভাব এবং শরীয়তপুর একটি প্রবাসী অধ্যুষিত জেলা। “তাই সন্দেহ এড়াতে মৃতের নমুনা সংগ্রহের পূর্বে […]

মৌলভীবাজারে জ্বরে মৃত্যু, নমুনা ঢাকায়, বাড়ি লকডাউন

শনিবার সকালে রাজনগর উপজেলায় ওই যুবকের মৃত্যু হয় বলে জানান মৌলভীবাজার সিভিল সার্জন তাওহীদ আহমদ চৌধুরী।তিনি জানান, রাজনগরের টেংরা বাজারের একামধু ভাঙ্গার হাট গ্রামের জ্বর নিয়ে এক যুবকের (৩৯) মৃত্যু হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম জানান, ওই মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। সিভিল সার্জন তাওহিদ আহমদ […]

কোভিড-১৯: সর্বদলীয় বৈঠকের ডাক মোদীর

আগামী ৮ এপ্রিল, বুধবার ওই বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। শনিবার এক চিঠিতে দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, লোকসভায় যে রাজনৈতিক দলগুলোর অন্তত পাঁচ জন সদস্য রয়েছেন তাদেরই ওই বৈঠকে যোগ দেওয়ার আহ্ববান জানানো হবে। শনিবার ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা তিন হাজার ৭২ জনে এবং মৃতের সংখ্যা […]

মার্কিন ফুড ব্যাংকে কোটি ডলার অনুদান বেজোসের

মূলত ‘ফিডিং আমেরিকা’ নামে শিকাগোভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানে অনুদান দিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রজুড়ে দুইশ’রও বেশি ফুড ব্যাংক রয়েছে সংস্থাটির। সম্প্রতি ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে অনুদান প্রসঙ্গে জানিয়েছেন বেজোস। — খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর। ওই পোস্টে ফুড ব্যাংকের একটি ছবির নিচে বেজোস ক্যাপশনে লিখেছেন, “সাধারণ সময়েও মার্কিন বাসাবাড়িতে খাদ্য নিরাপত্তাহীনতা একটি বড় সমস্যা, এবং দূর্ভাগ্যজনকভাবে কোভিড-১৯ এর কারণে […]