ক্যাটাগরি

ঢাকা মেডিকেলের ‘আইসোলেশনে’ নারীর মৃত্যু

৭০ বছর বয়সী ওই বৃদ্ধা
শনিবার সন্ধ্যা ৭টায় মারা গেছেন বলে হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, ওই নারী সকালে ভর্তি হওয়ার পরপরই নভেল করোনাভাইরাস পরীক্ষার জন্য তার
নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয়েছিল। সে প্রতিবেদন আসার আগেই তার মৃত্যু হয়েছে।

তার লাশ ঢাকা মেডিকেল
কলেজ মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিবেদন আসার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া
হবে।