প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনাকে ‘ঋণের প্যাকেজ’ বললেন ফখরুল

দেশের অর্থনীতিতে করোনাভাইরাসের অভিঘাত মোকাবেলায় রোববার প্রধানমন্ত্রী ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর এই প্রতিক্রিয়া জানান তিনি। প্রধানমন্ত্রী এর আগে রপ্তানি খাতের শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছিলেন। রোববার নতুন চারটি প্যাকেজে ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের জন ঋণ সুবিধা, এক্সপোর্ট ডেভলপমেন্ট […]
করোনাভাইরাসের ধাক্কার মধ্যে সাভারে ২৬২ জন শ্রমিক ছাঁটাই

রোববার আশুলিয়ায় অবস্থিত ‘ইসকেই ক্লোদিং লিমিটেড’ ও ‘দি ক্লথ অ্যান্ড ফ্যাশন লিমিটেড’ কারখানার প্রধান ফটকে ছাঁটাইয়ের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়। এর আগের দিন ‘ফ্যাশন ফোরাম’ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ টাঙায়। ইসকেই ক্লোদিং লিমিটেড থেকে ১০৩ জন, দি ক্লথ অ্যান্ড ফ্যাশন লিমিটেড থেকে ৭০ জন এবং ‘ফ্যাশন ফোরাম’ থেকে ১৮৯ জন শ্রমিককে ছাঁটাই করার নোটিশ দেওয়া হয়েছে। […]
শাওমি’র স্মার্টফোনে ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরা!

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদন বলছে, শাওমির ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোনের নাম হতে পারে এমআই ১০এস প্রো বা এমআই সিসি১০ প্রো। এর আগে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন এবং ২০১৯ সালে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি নোট ৮ প্রো বাজারে আনা প্রথম প্রতিষ্ঠানগুলোর একটি ছিলো শাওমি। এছাড়াও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার এমআই সিসি৯ প্রোও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোন […]
কাজের ফাঁকে ত্বকের যত্ন

জীবন-যাপন বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ঘরে বসে অফিসের কাজের ফাঁকে নিজের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জানানো হল। এক বোতল পানি সঙ্গে রাখা: ঘরে অফিসের কাজ করার সময় পাশে এক বোতল পানি সঙ্গে নিয়ে বসুন। আধ ঘণ্টা পর পর এক চুমুক পানি পান করুন। এটা সতেজভাব বজায় রাখে। সম্ভব হলে সকালবেলা এক গ্লাস কুসুম গরম […]
করোনাভাইরাস: চিকিৎসক, সেবাকর্মীদের আবাসনের ব্যবস্থা হয়েছে

রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ কথা জানানো হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদসহ বিভিন্ন সংরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত […]
বৃদ্ধের মৃত্যু, শরীয়তপুরের দুই গ্রাম ‘লকড ডাউন’

জেলা সদর হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের থিরপাড়া গ্রামের এক বৃদ্ধ (৮০) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে শনিবার ঢাকায় উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান। “তিনি গত ২৬ মার্চের আগে ঢাকার মিরপুরের টোলারবাগ এলাকায় তার বড় ছেলের বাসায় বেড়াতে গিয়ে জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ফিরেছিলেন।” নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, করোনাভাইরাসে এই […]
ভোগান্তি পেরিয়ে এসে কারখানা বন্ধ দেখে পোশাককর্মীদের শঙ্কা-ক্ষোভ

তারা বলছেন, কারখানা যে খোলা হবে না, তা আগে জানালে তারা ঝুঁকি নিয়ে কষ্ট করে বাড়ি থেকে আসতেন না। আবার কাজে যোগ দিতে না পারায় বেতন না পাওয়া এবং ছাঁটাই হওয়ার আতঙ্কও রয়েছে অনেকের মধ্যে। দেশে নভেল করোনাভাইরাস মহামারী ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার অফিস আদালত ও যানবাহন চলাচল বন্ধ করে […]
বিজিএমইএ-বিকেএমইএর কাজটি ঠিক হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিজিএমইএ, বিকেএমইএ তো আমাদের অধীনে নয়। সে বিষয়ে তারা আমাদের জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে নাই। কিন্তু এ জিনিসটি সঠিক হয়নি- এটা আমরা মনে করি।” অতি সংক্রামক নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশে যখন অবরুদ্ধ অবস্থা চলছে, সেই সময়ে কারখানা খোলার ঘোষণায় বিভিন্ন […]
নারায়ণগঞ্জ সিটিতে কারফিউ চান মেয়র আইভী

তিনি রোববার প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ‘বিশেষ’ এই অনুরোধ জানিয়েছেন রোববার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। ঢাকার পাশের বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জে নভেল করোনাভাইরাসে ১১ জন আক্রান্ত এবং তাদের মধ্যে তিনজনের মৃত্যু ঘটেছে। লকড ডাউন এখন শহরের তিনটি এলাকা। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশ লকডাউন জারির পরও সাধারণ মানুষকে ঘরে রাখতে […]
কয়েকটি দেশ থেকে কিছু প্রবাসী ফিরিয়ে আনার সিদ্ধান্ত

রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত আসে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সভায় সিদ্ধান্ত এসেছে প্রাথমিকভাবে কুয়েত থেকে ৩১৬ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত আনা হবে। কুয়েতের সেই ফিরতি ফ্লাইটে ত্রাণ ও খাদ্যসামগ্রী পাঠানো হবে। “এছাড়া […]