ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

করোনা ভাইরাসের কারণে দেশে সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। রবিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (শিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে উড়োজাহাজ চলাচল নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। […]
সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় ঘোষিত চলমান সাধারণ ছুটি আরও ৩ দিন (১১ থেকে ১৪ এপ্রিল) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান। প্রজ্ঞাপনে বলা হয়- করোনা ভাইরাস দেশে ছড়িয়ে পড়া প্রতিরোধে এর আগে সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছিল সরকার। এরপর ১২ ও ১৩ এপ্রিল এখন […]
প্রধানমন্ত্রীর প্যাকেজ সর্বমহলে প্রশংসিত হয়েছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । ফাইল ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত অর্থনৈতিক প্যাকেজকে যুগান্তকারী উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সকল বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশের সকল মানুষ-ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি সবাইকে এই প্যাকেজের সহায়তার আওতায় এনে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা সর্বমহল কর্তৃক অভিনন্দিত হয়েছে। রবিবার তার সরকারি বাসভবনে ভিডিও কনফরেন্সে তিনি এসব […]
কেউ চাকরি হারাবেন না: প্রধানমন্ত্রী

গণভবনে প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে সরকার। ঘোষণা করা হয়েছে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক সহায়তা। এ অবস্থায় ‘কাউকে চাকরি থেকে বিতাড়িত করা হবে না’ বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে সরকারি বাসভবন গণভবনে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কর্মপরিকল্পনা ঘোষণা […]
৭৩ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা করোনা পরিস্থিতি মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন তিনি। কর্মপরিকল্পনার আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় এ টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজগুলো: প্যাকেজ-১: ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের […]
সব ধরনের নৌযান চলাচল বন্ধ

শিমুলিয়া ঘাটে হাজারো যাত্রী। কোনোভাবেই তাদের থামানো যাচ্ছে না। ছবি: ফোকাস বাংলা কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরণের ফেরি চলাচল। তবে জরুরি সেবার নৌযান চলাচল করতে পারবে। রবিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ […]
৭২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি। করোনা পরিস্থিতি মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন তিনি। কর্মপরিকল্পনার আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় এ টাকা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ৯ শতাংশ সুদে ৩০ হাজার কোটি […]
অনলাইনে জাতীয় পরিচয় সেবা শুরু

অনলাইনে জাতীয় পরিচয় সেবা শুরু।ছবি:সংগৃহীত সরকারের ছুটির সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকলেও চালু রয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সার্ভার। বিভিন্ন সংস্থার সুবিধার্থে ২৪ ঘন্টা ইসির তথ্যভান্ডার সচল রাখা হয়েছে। ছুটির মধ্যে নাগরিকদের সেবা কার্যক্রম অনলাইনে সম্পন্নের কাজ শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে […]
পরিবহন শ্রমিকদের ভোগান্তি চরমে

পরিবহন শ্রমিকদের ভোগান্তি চরমে।ছবি: এমএএম ইব্রাহীম সম্প্রতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার। এদিকে সরকারের ঘোষিত সাধারণ ছুটির জন্য বিপাকে পড়েছে সাধারণ শ্রমিকেরা। দিনমজুর এই শ্রমিকদের আয়ের পথ একেবারেই বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন ও মালিকের পদক্ষেপে খুশি নন খোদ পরিবহন শ্রমিকরাই। […]
শেষ ছুঁতে পথে পথে ঢাকামুখী পোশাক শ্রমিকের ঢল

দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুক্রবারই তাদের বড় অংশ হাঁটা শুরু করেন; শনিবারও পথের শেষ সীমা ছোঁয়ার জন্য অবিরাম হাঁটতে দেখা যায়। এছাড়া যেখানে যেমন যানবাহন পেয়েছেন তাতেই সওয়ার হয়েছেন যে যেমন পেরেছেন। শনিবার গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও সাভারের পথেই দেশের বৈশেদিক মুদ্রা উপার্জনকারী শ্রমিকদের পদঘাতের শব্দ ধ্বনিত হয়েছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনসহ প্রায় সব […]