প্রধানমন্ত্রীর তহবিলে ২ কোটি টাকা দিল রূপায়ণ গ্রুপ

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়। করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক তুলে দেন রূপায়ণ গ্রূপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন এবং গ্রুপের আরেক ভাইস চেয়ারম্যান ও দেশ রূপান্তর […]
জ্বর-কাশি নিয়ে ঝালকাঠির ২ জন বরিশাল শের-ই বাংলায় ভর্তি

হাসপাতলের পরিচালক ডা. মো. বাকি জানান, রোববার রাতে ঝালকাঠির দুইজনকে তার হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মালিপুর গ্রামে ও আরেকজনের কাঁঠালিয়া উপজেলার আমুরিবুনিয়া গ্রামে। মো. বাকি বলেন, “জ্বর-সর্দি ও কাশি থাকায় তাদের হাসপাতালে আনা হযেছে। তারা কেউই করোনাভাইরাসে আক্রান্ত নয় বলে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হওয়ার জন্য তাদের […]
প্রধানমন্ত্রীর তহবিলে মেঘনা গ্রুপের ৫ কোটি টাকা

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে। সোমবার দেশের অন্যতম বৃহৎ এই শিল্প প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে। রোববার এই অনুদানের চেক হস্তান্তর করেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা […]
বিএনপি নেতা জাফরুল হাসান নেই

জাফরুল হাসান কিডনি জটিলতা ও ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন জাফর ভাই রোগভোগের পর দুপুরে আমাদেরকে ছেড়ে গেছেন। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন, কিডনি জটিলতাও ছিল।” আনোয়ার হোসেইন জানান, ঢাকায় জানাজা শেষে জাফরুল হাসানের মরদেহ ফরিদপুরে শহরে নিয়ে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। জাফরুল হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিক দলের […]
চিকিৎসক ও সেবাদানকারীদের যাতায়াত সেবা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যের রয়েছে গণপরিবহণও রাখা হয়েছে বন্ধ। তবে চিকিৎসক ও সেবাদানকারীদের সবসময়ই বের হতে হচ্ছে। কারণে এই ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সমরে রয়েছেন তারাই। অথচ গণপরিবহন বন্ধ থাকায় চিকিৎসক ও সেবাদানকরীদের কর্মস্থলে যাতায়াতের জন্য পড়তে হচ্ছে বিভিন্ন অসুবিধায়। আর এই সমস্যাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর সমাধানের পথ […]
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পুলিশের ২০ কোটি টাকা

পুলিশের মহাপরিদর্শক (আইজি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউসের কাছে এই অনুদানের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক হস্তান্তর অনুষ্ঠানে সরাসরি যোগ দেন বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুদানের মধ্যে রয়েছে পুলিশ কনস্টেবল থেকে আইজি পর্যন্ত কর্মকর্তা ও সদস্যদের একদিনের বেতন, বাংলাদেশ […]
ডেস্কটপ ব্রাউজারে জনপ্রিয়তায় এজ এখন দ্বিতীয়

ক্রোমিয়াম-ভিত্তিক এজ ব্রাউজার আনার পরপরই মাইক্রোসফট এজের জনপ্রিয়তা বেড়েছে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। নেটমার্কেটশেয়ারের দেওয়া পয়েন্ট অনুসারে, মার্চে মোট বাজারের ৭.৬ শতাংশ নিজ আয়ত্তে রেখেছিল মাইক্রোসফট এজ। ফায়ারফক্সের আয়ত্তে ছিল মার্চের বাজারের ৭.২ শতাংশ, আর গুগল ক্রোমের দখলে ছিল মার্চের বাজারের ৬৮.৫ শতাংশ। তিন মাসেরও কম সময়ের মধ্যে নিজেদের অবস্থান দ্বিতীয়তে তুলে এনেছে […]
লালমনিরহাটে এক জায়গায় আড্ডা দেওয়ায় জরিমানা

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এর সংক্রমণ ঠেকাতে সরকার সবাইকে পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলতে বলেছে। এজন্য গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। কিন্তু সবাই এ নির্দেশনা মানছে না। লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল হক প্রধান বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে জেলার পাঁচ উপজেলা ও দুই পৌরসভার বিভিন্ন স্থানে ১২টি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত […]
কিট তৈরি শুরু, এখন রক্তের নমুনা চায় গণস্বাস্থ্য কেন্দ্র

এখন সেই কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে পাঁচজন রোগীর রক্তের নমুনা চাওয়া হয়েছে বলে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চীন থেকে কাঁচামাল আসার পর গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে কিট তৈরির কাজ চলছে। “আমার এখন পাঁচজন কোভিড-১৯ রোগীর রক্ত দরকার পাঁচ সিসি করে। স্বাস্থ্য সচিব যদি এটা ব্যবস্থা […]
বিদেশী নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করছে বাংলাদেশ সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি। বিদেশী নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে আন্তরিকভাবে সহায়তা করছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত ৬টি বিশেষ ফ্লাইটে ৯০০ এর অধিক বিদেশী নাগরিক নিজ নিজ দেশে ফিরে গেছেন। যেখানে আন্তরিকতার সঙ্গে সহায়তা করেছে বাংলাদেশ সরকার। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো […]