ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকা দিল যমুনা গ্রুপ

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে। সোমবার দেশের অন্যতম বৃহৎ এই শিল্প প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশসহ পুরো বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে শতাধিক ব্যক্তির শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে। মারাও গেছেন বেশ কয়েকজন। এ অবস্থায় করোনাভাইরাস প্রতিরোধ ও […]

বাংলাদেশের জন্য ব্রিটেনের ২১ মিলিয়ন পাউন্ডের তহবিল

তহবিলের পুরোটাই বিভিন্ন উন্নয়ন সহযোগী ও বেসরকারি সংস্থার মাধ্যমে মহামারী ছড়ানো ঠেকাতে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা খাতে ব্যয় করা হবে। সোমবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এক বিবৃতিতে এই অর্থ কোথায় খরচ হবে তার একটি হিসাবও দেওয়া হয়েছে। কভিড-১৯ এর ক্ষেত্রে জাতীয় প্রস্তুতি ও মোকাবেলার পরিকল্পনা এবং রোহিঙ্গা ক্যাম্পের প্রস্তুতির জন্য ২১ মিলিয়ন পাউন্ডের তহবিল থেকে […]

করোনাভাইরাসমুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন কনিকা কাপুর

‘বেবিডল’ খ্যাত এই গায়িকার পরপর দুইবারের টেস্টে ‘নেগেটিভ’ আসায় সোমবার হাসপাতাল থেকে তিনি ছাড়পত্র পেয়েছেন বলে এএনআইয়ের বরাতে জানিয়েছে এনডিটিভি। নিজের জন্মস্থান লখনৌর সঞ্জয় গান্ধি পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে কয়েক সপ্তাহ ধরে তার চিকিৎসা চলছিল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আগামী দুই সপ্তাহ তাকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। শনিবার পঞ্চমবারের টেস্টে ‘নেগেটিভ’ […]

বান্দরবানে একজনকে গলা কেটে হত্যা

নিহত লুসাইমং মারমা (৩৮) উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ার হেডম্যান মং চ উ মারমার ছেলে। রোববার রাতে পাইন্দু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। রুমা থানা ওসি আবুল কাসেম চৌধুরী পরিবারের বরাতে বলেন, লুসাইমং মারমা শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পায়নি। […]

চেলসি ছাড়ছেন ব্রাজিলের উইলিয়ান

ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩১বছর বয়সী তারকা জানান, চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে তার আলোচনা থমকে গেছে, মেয়াদ আর বাড়ছে না। “চেলসির সঙ্গে, এটা (চুক্তি) শেষ। সবাই জানেন কয়েক মাসের মধ্যে আমার চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তি নবায়ন হওয়াটা কঠিন। চেলসি আরও দুই বছর থাকার প্রস্তাব দিয়েছিল, আমি চেয়েছিলাম তিন বছর। আমরা আর […]

কর্মহীন নির্মাণ কর্মীদের পাশে শাহ সিমেন্ট

সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০ মার্চ সারা দেশের প্রায় ১০ হাজার কর্মহীন নির্মাণ শ্রমিকের পরিবারের জন্য খাদ্য সামগ্রী এবং হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার শাহ্ সিমেন্টের কর্মকর্তা ও ডিস্ট্রিবিউটরের উপস্থিতিতে এগুলো বিতরণ করা হয় দেশের ৮০টি পয়েন্ট চিহ্নিত করে নির্মাণ শ্রমিকদের সাহায্য করার এই কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও […]

এক দিনে শনাক্ত ৩৫, আক্রান্ত বেড়ে ১২৩ জন

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে, তাতে দেশে কোভিড-১৯ এ মৃতের সংখা বেড়ে হয়েছে ১২ জন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর আগে এক অনুষ্ঠানে নতুন করে চারজনের মৃত্যুর তথ্য দিলেও পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সেই তথ্য সংশোধন করে দেন। নতুন রোগীর এই সংখ্যা আগের দিনের […]

করোনাভাইরাস: আক্রান্ত একশ ছাড়াল

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে, তাতে দেশে কোভিড-১৯ এ মৃতের সংখা বেড়ে হয়েছে ১৩ জন। এক মাস আগে দেশে প্রথমবারের মত কারো দেহে সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে মৃত্যু ও আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা। সোমবার ঢাকায় এক জরুরি সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ এই তথ্য তুলে ধরেন […]

করোনাভাইরাস: আক্রান্ত একশ ছাড়াল, মৃত্যু বেড়ে ১৩

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে, তাতে দেশে কোভিড-১৯ এ মৃতের সংখা বেড়ে হয়েছে ১৩ জন। এক মাস আগে দেশে প্রথমবারের মত কারো দেহে সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে মৃত্যু ও আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা। সোমবার ঢাকায় এক জরুরি সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ এই তথ্য তুলে ধরেন […]

ময়মনসিংহে বৃদ্ধের মৃত্যু পর নমুনা সংগ্রহ, বাড়ি লকডাউন

রোববার বিকালে উপজেলার কৃষ্ণনগর গ্রাম থেকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে তার মৃত্যু হয়।  হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মুনির আহমেদ জানান, ওই ব্যক্তির জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট ছিল। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান।