ত্রাণ বিতরণে দলীয়করণের অভিযোগ বিএনপির

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, “মধ্যবিত্তদের পকেটে টাকা নাই, গরীবের পেটে ভাত নাই। চারিদিকে কেবল নাই, নাই, নাই। এইসব মানুষদের মধ্যে ত্রাণ হিসেবে বিতরণ করতে সরকার সারাদেশে যেসব চাল বরাদ্দ করেছে ইতিমধ্যে এইসব চাল বিতরণের জন্য তৈরি করা তালিকা নিয়ে দলীয়করণের অভিযোগ উঠেছে। “রাজধানী […]
করোনাভাইরাস: জরুরি অবস্থার প্রস্তুতি নিচ্ছে জাপান

মঙ্গলবারের মধ্যে তা কার্যকর হবে বলে জাপানি গণমাধ্যমগুলো জানাচ্ছে। তবে সরকার বলছে, জরুরি অবস্থার জারির সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রাখছে। সরকার ও করোনাভাইরাস প্রতিরোধে বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশক্রমে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই জরুরি অবস্থার আওয়তায় কেবল রাজধানী টোকিও এবং বাণিজ্যিক শহর ওসাকার থাকার সম্ভবনা বেশি বলে জানিয়েছে জাপানের গণমাধ্যম। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী […]
করোনাভাইরাস: জাপানে জরুরি অবস্থা জরি হতে পারে

মঙ্গলবারই ঘোষণাটি আসতে পারে বলে জাপানের ইয়োমিউরি সংবাদপত্রের প্রতিবেদনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার জরুরি অবস্থা ঘোষণার পরিকল্পনা আবে সোমবার জানাতে পারেন বলে জানিয়েছে ইয়োমিউরি। তবে বুধবার থেকে নতুন পদক্ষেপ কার্যকর হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা কিয়োদো। জাপানে সংক্রমণের গতি ক্রমাগত বাড়তে থাকায় জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের ওপর চাপ বাড়ছিল। রাজধানী টোকিওতে […]
নীলফামারীতে ‘কয়েলের আগুনে’ পুড়ল ৩ বাস

ডোমার বাস টার্মিনালে সোমবার ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অন্য প্রায় সবকিছুর মত গণপরিবহনও বন্ধ ঘোষণার পর থেকে বাসগুলো ওই টার্মিনালে ছিল। ওসি মোস্তাফিজার প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে বাসের ভেতরে শ্রমিকরা মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে আগুন […]
করোনাভাইরাস: মোবাইল জীবাণু মুক্ত করার উপায়

বিবিসি’র একটি প্রতিবেদনে ইউনিভার্সিটি অফ লন্ডনের অণুজীব-বিজ্ঞানী ডা. লিনা সিরিক সাবান পানি দিয়ে করোনাভাইরাসসহ অন্যান্য জীবাণু পরিষ্কার করার পন্থা জানান। সেই প্রতিবেদনের আলোকে জানানো হল বিস্তারিত। – প্রথমেই ফোনটি বন্ধ করে নিতে হবে। কোনো ‘কেইস’ বা ‘কভার’ ব্যবহার করলে তা খুলে নিতে হবে। পরিষ্কার করার সময় ফোন চার্জে রাখা যাবে না। – হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল […]
ফরিদপুর মেডিকেলে আইসোলেশনে থাকা একজনের মৃত্যু

৭০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি মধুখালী উপজেলার চরমুরাদিয়া গ্রামে। সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ওই ব্যক্তি নিউমোনিয়া ও কিডনির সমস্যায় ভুগছিলেন, তার জ্বরও ছিল। তিনি শনিবার (৪ এপ্রিল) অসুস্থ বোধ করায় হাসপাতালে আসলে তাকে করোনা আইসোলেশনে রাখা হয়। রোববার বিকালে তার নমুনা পরীক্ষার […]
নুসরাত হত্যার এক বছর: ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি

সোমবার নুসরাত হত্যার এক বছর পূর্তিতে তারা এই দাবি জানান। গত বছরের ৬ এপ্রিল কয়েকজন সহপাঠী তাকে পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুনে ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। চার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৯ এপ্রিল রাতে তার মৃত্যু হয়। আলোচিত এই মামলার গত বছরের […]
করোনাভাইরাসে আক্রান্ত দুদক কর্মকর্তার মৃত্যু

ওই দুদক কর্মকর্তা গত আট দিন ধরে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে সেখানে তার মৃত্যু হয় বলে হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত সোয়া ২টার দিকে তার প্রেসার নেমে আসে। আমাদের দিক থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছে। আনফরচুনেটলি তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সাড়ে ৭টায় মারা […]
মাদারীপুরে নারী পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা

জেলা শহরের লেকেরপাড়ের পৌর শিশুপার্কের পাশে রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান। আহত অনিমা বাড়ৈ মাদারীপুর সদর মডেল থানার প্রশিক্ষণকালীন উপ-পরিদর্শক (পিএসআই)। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অনিমর কথিত প্রেমিক রণবীর পলতক রয়েছন বলে পুলিশ জানায়। তার […]
করোনাভাইরাসে আক্রান্ত বাঘ

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কস চিড়িয়াখানায় চারটি বাঘ ও তিনটি সিংহের শুকনো কাশিসহ শ্বাসপ্রশ্বাসের সমস্যা হওয়ায় কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে নাদিয়া নামের চার বছর বয়সী একটি মালয় বাঘের করোনাভাইরাস পজেটিভ আসে। ওই চিড়িয়াখানার প্রধান ভেটেরিনারিয়ান বলছেন, কোনো বাঘের কোভিড-১৯ এ আক্রান্তের ঘটনা এটাই প্রথম। ওই চিড়িয়াখানার তত্ত্বাবধানে থাকা ওয়াইল্ডলাইফ […]