ক্যাটাগরি

করোনাভাইরাস: ফ্রান্স প্রবাসীদের চিন্তা যত দেশকে নিয়েই

গত দুইদিন থেকে ফ্রান্সে করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার পেরুচ্ছে। যদিও বলা হচ্ছে, এ সংখ্যার সঙ্গে নার্সিং হোমের (বৃদ্ধ নিবাস) সংখ্যা যোগ হচ্ছে। কিন্তু তারাও একই রোগ অর্থাৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সাধারণ মানুষ গেলো দুইদিন ধরে মৃতের সংখ্যা হাজারের উপরেই গুণছেন। আর এ নিয়ে অনেকটা উদ্বেগ-আতঙ্কে দিনাতিপাত করছেন দেশটিতে বাংলাদেশি প্রবাসীরা। তাদের অনেকের সঙ্গে […]

টঙ্গীতে আগুনে পুড়েছে ২৯ ঝুট গুদাম

চেরাগআলী এলাকার ফাইসন্স রোডে রোববার রাত ৯টায় লাগা এ আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ফাইসন্স রোডে এলাকায় টিনশেডের ঝুটের ছোট বড় অর্ধ শতাধিক গুদাম রয়েছে। রোববার রাত সোয়া ৯টার দিকে একটি গুদামে আগুনের সূত্রাপাত হয়ে দ্রুতই তা নিয়ন্ত্রণের বাইরে চলে […]

কক্সবাজারে ‘পুলিশকে বহনের মাইক্রোয় ইয়াবা, বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিহতরা হলেন টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার সুলতান আহমেদের ছেলে মাহমুদ উল্লাহ (২৬) ও উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ মিজান (২৪)।  সোমবার ভোরে  ঝিমংখালী মিনা বাজার চিংড়ি প্রজেক্ট বাধ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার পরিদর্শক প্রদীপ কুমার দাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,  “রোববার সোনালী ব্যাংকের টাকা পাহারা […]

করোনাভাইরাসের দিনগুলোতে শিশুর যত্ন

চীনের একটি গবেষণায় দেখা গিয়েছে ১০ বছরের নিচে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা মাত্র ১%। তারপরও করোনাভাইরাস মহামারির এ সময়ে শিশুরা একটি স্পর্শকাতর অংশ। তাই শিশুর বাড়তি যত্ন এ সময়ে জরুরি। শিশুরা সাধারণত শ্বাসতন্ত্রের যেসব সমস্যায় আক্রান্ত হয় তার বেশিরভাগই ভাইরাসজনিত (আরএসভি ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস)। যেসব শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের অনেকেই ছিল লক্ষণবিহীন কিংবা ছিল মৃদু […]

অবসরের দিনলিপিতে বন্দিত্বের ছায়া

নাতি-নাতনি ও স্বজনদের সঙ্গে আনন্দ-আলাপ, সমবয়সীদের সঙ্গে আড্ডা, নিয়মিত প্রার্থনা আর শরীর চর্চাসহ একটা নির্দিষ্ট কর্মসূচি ধরে যে প্রবীণরা এতদিন চলছিলেন, একমাস ধরে তা থমকে আছে। বিশ্বে মহামারী রূপ নিয়ে আসা করোনাভাইরাসে বয়সীদের মৃত্যুর ঝুঁকি বেশি হওয়ায় এই প্রবীণদের ঘরের একটি নির্দিষ্ট কক্ষে দিনরাত অবস্থান করতে হচ্ছে, মন চাইলেই মিলছে না স্বজনদের সাক্ষাৎ। লকডাউনের এই […]

ঘর থেকে বের না হওয়ার মজার খেলা

এর মধ্যে আবার করোনাভাইরাসের কারণে গৃহবন্দি শৈশব। তোমাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য এ পরিবেশ আমাদের কারও কাম্য নয়। তবুও তোমরা চিন্তা করো না। রবীন্দ্রনাথ কিন্তু গানে গানে তোমাদের জন্য বলেছেন, ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে’। সত্যিই তাই, তোমাদের হারিয়ে যাওয়ার মানা নেই। তবে তা মনে মনে। তোমরা তোমাদের কল্পনায় যেথায় খুশি […]

কেরাণীগঞ্জে বৃদ্ধ আক্রান্ত, ১৮২ পরিবার কোয়ারেন্টিনে

৬৮ বছর বয়সী ওই ব্যক্তি রোববার ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হলে পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়ে। পরে আইইডিসিআরের একটি দল এসে অ্যাম্বুলেন্সে করে ওই ব্যক্তিকে নিয়ে রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর […]

করোনাভাইরাস: ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন হাসপাতালে

রোববার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও ব্রিটিশ সরকার প্রধান হিসেবে তিনি এখনও দায়িত্বে আছেন বলে নিশ্চিত করেছে ডাউনিং স্ট্রিট, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত মাসে পরীক্ষায় জনসনের দেহে করোনাভারাস শনাক্ত হয়েছিল। তারপর থেকে ডাউনিং স্ট্রিটের বাসভবনে আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু ১০ দিন পার হওয়ার পরও শরীরে জ্বর থাকায় পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা […]

করোনার লক্ষণ নিয়ে দেশে আরো সাত জনের মৃত্যু

মৃতের তালিকায় লকডাউনে থাকা বাড়ির বাসিন্দা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আবু তাহের (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল দুপুরের দিকে ওই ব্যক্তি মারা যান। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। ওই ব্যক্তি নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া […]

প্রবাসী কর্মীদের যাচাই বাছাই করে দেশে ফেরানো হবে

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত নতুন করোনা ভাইরাসের বিস্তারের কারণে মানবিক বিবেচনায় কয়েকটি দেশ থেকে যাচাই-বাছাই সাপেক্ষে বাংলাদেশি কর্মীদের দেশে ফিরিয়ে আনবে সরকার। রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ […]