ক্যাটাগরি

ইতালি-স্পেনে মৃত্যুহার ধীর হচ্ছে

ইরানেও নতুন সংক্রমণের হার কমেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও। তবে হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বেড়েছে জাপান ও সিঙ্গাপুরে। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়ে গেলেও তার চেয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে মুম্বাইয়ের ধরাবি বস্তিতে সংক্রমণ ঘটায়। ইতালি, স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্যে মৃতের সংখ্যা আগের চেয়ে কমে আসাকে […]

করোনাভাইরাসে হোঁচট খায়নি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র

২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়নে লাগাতার কাজ করছেন আটটি দেশের প্রায় তিন হাজার নিরলস কর্মী; যাদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। দেশের অগ্রাধিকারভুক্ত এ প্রকল্পর পরিচালক ড. শৌকত আকবর বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ আগের মতোই চলমান রয়েছে। “করোনাভাইরাস যাতে এ প্রকল্পের কাজে কোনো বাধা হতে না পারে সেজন্য সরকারি নির্দেশনা […]

করোনাভাইরাসের লড়াই সফল হবে, সুদিন আবার ফিরবে: রানি এলিজাবেথ

দেশবাসীকে আশ্বস্ত করে রোববারের এ ভাষণে তিনি বলেন, “সামনে আমাদেরকে এখনো কিছু দুর্ভোগ পোহাতে হলেও সুদিন আবার ফিরবে এ আশায় বুক বাঁধুন। আমরা আবারো বন্ধু-বান্ধবদের কাছে ফিরব, পরিবারের সঙ্গে একাত্ম হব, দেখা-সাক্ষাৎ করব।” সংকটের এ সময়ে জীবন বাজি রেখে আক্রান্তদের যারা সেবা দিয়ে যাচ্ছেন সেইসব স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রশংসাও করেছেন রানি। তাছাড়া, সরকারের নিয়ম […]

সিরাজগঞ্জে পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ

রোববার রাতে শহরের সয়াধানগড়া মহল্লার (পানির ট্যাংকির পশ্চিম পাশে) একটি ভাড়া বাসা থেকে তার নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিম। এ পুলিশ সদস্য রায়গঞ্জ থানায় কমরত ছিলেন। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, এ পুলিশ কনস্টেবল ওই মহল্লায় এক বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। সর্দি-কাশির লক্ষণ দেখা দেওয়ায় ভাড়া বাসায় মেডিকেল টিম […]

ঝালকাঠিতে ত্রাণের আড়াই টন চাল উদ্ধার

রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি গ্রামের ৮নং ইউপি সদস্য মনির হোসের বাড়ি থেকে এ চাল উদ্ধার হয়। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান চালানো হয়। “এ সময় ত্রাণের সরকারি ২৫শ’ কেজি চাল উদ্ধার হয়। সরকারি বস্তা […]

ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণ: মতামতের অপেক্ষায় কমিটি

২০২৩ সালের মধ্যে টিএফএ’র ব্যবহার নির্মূল অর্থাৎ ২ শতাংশের নিচে নামিয়ে আনার বৈশ্বিক লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য গঠিত এই কমিটির কাজ করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কিছুটা পিছিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২ লাখ ৭৭ হাজারসহ বিশ্বে প্রতিবছর এক কোটি ৭৯ লাখ মানুষ হৃদরোগে মারা যান। আর তার মধ্যে প্রায় সাড়ে […]

বাম্পার ফলনের আশায়ও ‘শঙ্কা করোনায়’

মুকুল রক্ষায় গাছ পরিচর্যায় ব্যস্ত এখন এ অঞ্চলের চাষিরা। পোকা ও ছত্রাকের আক্রমণ থেকে ফলন রক্ষায় দফায় দফায় কীটনাশক দিচ্ছেন গাছে। করোনাভাইরাসের মহামারী কাটিয়ে উঠতে পারলে ভালো লাভের মুখ দেখবেন বলে আশা করছেন তারা। তবে কখন এই দিন কাটতে তা ভেবে চিন্তিত সবার মন।  আমচাষি ইস্রাফিল হোসেন মন্টু বিডিনিউজ টোয়েঢন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাস আতঙ্কে আমরা […]

নতুন গেইম স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনবে অ্যামাজন

ক্লাউড-ভিত্তিক গেইমে পা দিলে মাইক্রোসফট এবং গুগলের সঙ্গে পাল্লা দিতে হবে অ্যামাজনকে। সবকিছু ঠিক থাকলে এ বছরেরই যেকোনো সময় নিজস্ব গেইম প্ল্যাটফর্মের প্রাথমিক সংস্করণ নিয়ে আসতে পারে প্রতিষ্ঠানটি। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।         ‘ক্রুসিবল’ নামের এক গেইম নিয়ে ২০১৪ সাল থেকেই কাজ করছে অ্যামাজন। ওই গেইমের সঙ্গে ‘নিউ ওয়ার্ল্ড’ নামের আরেকটি গেইম নিয়ে আসার পরিকল্পনাও […]

পুঁজিবাজারও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

লকডাউনের মধ্যে বাংলাদেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে না। রোববার ডিএসই ও সিএসই’র আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে গত ২৩ মার্চ সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক […]

সবুজবাগের এক পরিবারের ৬ জন করোনাভাইরাস আক্রান্ত

এদের সবাইকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি জানার পর ওই এলাকার ৭৬টি পরিবারকে ‘লকড ডাউন’ করেছে পুলিশ। সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) মো. শাহ আলম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দক্ষিণগাঁও এলাকার একটি পরিবারের ৬৫ বছর বয়সী গৃহকর্তার  প্রথমে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ আসে। ওই দিনই তাকে হাসপাতালে পাঠানো হয়। পরদিন শুক্রবার […]