রোববার রাতে শহরের সয়াধানগড়া মহল্লার (পানির ট্যাংকির পশ্চিম পাশে) একটি ভাড়া বাসা থেকে তার নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিম।
এ পুলিশ সদস্য রায়গঞ্জ থানায় কমরত ছিলেন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, এ পুলিশ কনস্টেবল ওই মহল্লায় এক বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। সর্দি-কাশির লক্ষণ দেখা দেওয়ায় ভাড়া বাসায় মেডিকেল টিম পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।
“ওই বাড়িতেই তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।”
সোমবার এসব নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হবে।