ক্যাটাগরি

নারায়ণগঞ্জে আইভীর কারফিউ দাবির পর কড়া অবস্থানে প্রশাসন

এ পরিস্থিতিতে করণীয় নিয়ে রোববার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে জরুরি সভা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। যেখানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন, যিনি এদিন দুপুরে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে তার সিটিতে ‘লকডাউন অথবা কারফিউ জারির দাবি করেন। সভার পর জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, “সিটি ও সদর উপজেলা […]

চেষ্টা করব ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার: প্রধানমন্ত্রী

রোববার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে এই পরিকল্পনার কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, “আজকেও আমি অনেকগুলো এসএমএস পেলাম যে বিভিন্ন জায়গা থেকে মানুষ মানে… খাবারের জন্য হাহাকার। আমরা চেষ্টা করব প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার।” ৫০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা এদিন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক […]

প্রধানমন্ত্রীর তহবিলে ১০ লাখ টাকা দিল বেসিক বিল্ডার্স

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে। আবাসন নির্মাণ খাতের এই প্রতিষ্ঠানটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এই অর্থ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বেসিক বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল লতিফ অনুদানের চেক জমা দেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য এফবিসিসিআই’র সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। আব্দুল লতিফ বলেন, […]

চট্টগ্রাম নগরীতে সন্ধ্যার পর দোকান বন্ধের নির্দেশ

রোববার রাতে সিএমপি কমিশনার মাহবুবর রহমান এ নির্দেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে।” এডিসি বক্কর বলেন, নিত্যপ্রয়োজনীয় মালামালের […]

ময়মনসিংহ মেডিকেলে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত

রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ একথা নিশ্চিত করেন। “গত পাঁচদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে চারদিনে ৮০ জনের নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে; যেখানে ৩ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।” তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন শেরপুর জেলার বাসিন্দা, দুজনই নারী। আরেকজন পুরুষ; তিনি জামালপুরের বাসিন্দা। […]

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সুনির্দিষ্ট নীতিমালা চায় জাপা

রোববার এক বিবৃতিতে দলের চেয়ারম্যার জি এম কাদের এই দাবি জানান। তিনি বলেন, “আমাদের দেশে কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নে জটিলতা দেখা দেয়। তাই দ্রুত সময়ে অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানাই।” বিবৃতিতে তিনি আরও বলেছেন, “ব্যাংক ঋণ দেওয়ার সময় নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। যেমন সুশাসন না থাকার কারণে যার ঋণ পাওয়ার […]

প্রণোদনা প্যাকেজে জাতি হতাশ: বাম জোট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার ৭৫০ কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ রোববার ঘোষণা করেছেন তাতে ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের জন্য ৩০ হাজার কোটি টাকা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এবং এসএমই খাতে ৪.৫ ও ৪% সুদে ঋণ সহায়তার জন্য ২০ হাজার কোটি টাকা, ইডিএফ এর জন্য ১২ হাজার ৫০০ কোটি, প্রি শিপমেন্ট এর জন্য ৫ […]

বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন পোশাক কারখানা মালিক হেলেনা জাহাঙ্গীর

ফেইসবুক লাইভে এসে কারখানা চালু রাখার পক্ষে যুক্তি দেওয়ার পরদিন রোববার আরেক লাইভে এসে আগের বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে হেলেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার তিনটি কারখানা রয়েছে। আমি সেগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগে যেহেতু বন্ধের সিদ্ধান্ত হয়নি তাই খোলা রাখার পক্ষে বলেছিলাম। এটা নিয়ে অনেকেই আমাকে ভুল […]

যুবরাজ দিলেন ৫০ লাখ, ৫ হাজার পরিবারের পাশে হরভজন

সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ ৫০ লাখ রুপি অনুদান দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। আর অফ স্পিনার হরভজন ও তার স্ত্রী গীতা বাসরা পাঁচ হাজার পরিবারকে দিচ্ছেন খাদ্য সহায়তা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোববার কয়েকটি ছবি পোস্ট করে হরভজন জানান, এ দিন থেকে শুরু করে দিয়েছেন তাদের কার্যক্রম। টুইট বার্তায় অনুদানের কথা জানান যুবরাজ। অন্যদেরও সাহায্যের […]

গাইবান্ধায় উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, বাড়ি লকড ডাউন

রোববার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে ওই যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বিকালে ৩২ বছর বয়সী মারা যাওয়ার পর রাত ১১টায় গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মৃত […]