সোশ্যাল ইসলামী ব্যাংকের বাকলিয়া শাখার উদ্বোধন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি ব্যাংকটি জানিয়েছে, বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. […]
ফ্রেশ চা’র ‘ব্র্যান্ড অ্যাম্বেসেডর’ হলেন তাহসান

আগামী দুই বছরের জন্য তিনি মেঘনা গ্রুপের এই পণ্যটির দূত হিসেবে প্রচার চালাবেন। ফ্রেশ প্রিমিয়াম গ্রিন টি, ফ্রেশ মাসালা টি ও ফ্রেশ প্রিমিয়াম টি’র প্রচারণায় তাহসান ‘সেই তুমি কে’ শিরোনামে একটি গান গাইবেন বলেও মেঘনা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বুধবার মেঘনা গ্রুপের প্রধান কার্যালয়ে তাহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির এই সংক্রান্ত চুক্তি সই হয়। চুক্তি […]
দ্বিতীয় দফায় ‘সবুজ ক্যাম্পাসের’ স্বীকৃতি আইইউবিএটির

বৃহস্পতিবার আইইউবিএটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইউআই গ্রিন ম্যাট্রিক ওয়ার্ল্ড র্যাংকিং ২০২০’ অনুযায়ী বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টির অবস্থান দ্বিতীয়। নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ইউআই গ্রিন ম্যাট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২০ এ দেশের বেসরকারি এই বিশ্ববিদ্যালয় এ অবস্থান ধরে রেখেছে। আর বিশ্বের ৮৫টি দেশের ৯১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইউবিএটি’র অবস্থান ২৫৭তম। র্যাংকিংয়ে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় প্রথম এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দ্বিতীয় […]
সেরা ভ্যাটদাতার সম্মাননা পেল প্রাণ-আরএফএল’র চার প্রতিষ্ঠান

দেশের শীর্ষস্থানীয় এই ব্যবসা গ্রুপটি জানায়, আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড, বঙ্গ বেকার্স লিমিটেড, বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড ও ডিউরেবল প্লাস্টিক যথাক্রমে নরসিংদী, সিলেট, হবিগঞ্জ ও মাগুরা জেলায় উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাটদাতার এ সম্মাননা পায়। বৃহস্পতিবার জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে এ সম্মাননাপত্র ও ক্রেস্ট দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস, এক্সাইজ, ভ্যাট কমিশনারেট, ঢাকার (পূর্ব) অফিসে এক […]
জ্বালানি খাতে ১০ কোটি ইউরো ঋণ দিচ্ছে ফ্রান্স

বৃহস্পতিবার ঢাকায় ফরাসি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নত ডিজিটাল সল্যুশনের ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় অবস্থানকে ত্বরান্বিত করবে এই ঋণ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এএফডির সার্বভৌম রেয়াতি ঋণ খাত থেকে দেওয়া হচ্ছে এই সহায়তা। ডিপিডিসির কন্সট্রাকশন অ্যান্ড অগমেন্টেশন অফ সাবস্টেশন অ্যান্ড ইনস্টলেশন অফ দ্য ক্যাপাসিটর ব্যাংক ইন পাওয়ার […]
পদ্মা সেতুর পূর্ণ অবয়ব: শরীয়তপুরে উল্লাস

দক্ষিণ জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে যে বিপুল কর্মযজ্ঞের সূচনা হয়েছিল, পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুরে তা পূর্ণ অবয়ব পায়। সেই থেকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মাপারের মানুষের মধ্যে খুশির বন্যা বয়ে যায়। আতসবাজি পুড়িয়ে আর ফানুস উড়িয়ে দিনটি স্মরণ করে রাখেন তারা। জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী শিকদার বলেন, সন্ধ্যায় […]
রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছুঁইছুঁই
বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৪১ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আগামী সপ্তাহেই অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এক বছরে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি […]
বিডার পোর্টালে পরিবেশ অধিদপ্তরের ১২ সেবা

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই সেবা সম্প্রসারণের উদ্বোধন করেন। এ সময় পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ অধিদপ্তরের ১২টি সেবাসহ মোট ১৪টি অনলাইন সেবা যুক্ত হল বিডার ওএসএস পোর্টালে। এতে বিনিয়োগকারীদের কাজগুলো ‘আরও সহজ হবে’। অনুষ্ঠানে তিনি জানান, সেবা সহজীকরণের লক্ষ্যে ২০১৭ সালের এসআরও জারির মাধ্যমে এলপিজি বোটলিং প্ল্যান্ট, জৈবসার, […]
মহামারীতে বঞ্চিত শিশুদের শিক্ষায় প্রযুক্তির পূর্ণ ব্যবহার হোক: সায়মা ওয়াজেদ

ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ উপলক্ষে বৃহস্পতিবার এক ওয়েবিনারে যোগ দিয়ে তিনি বলেন, “বৈশ্বিক মহামারীর এ সময়ে অর্থনৈতিক প্রতিবন্ধকতার পাশাপাশি শিক্ষার প্রতিবন্ধকতার বিষয়টিও এসেছে। অটিজম আর মানসিক বৈকল্যে ভুগতে থাকা শিশুদের কিভাবে আমরা শিক্ষাদান করব, কীভাবে আমরা জ্ঞান বিনিময় করব, সেটা নিয়ে এ সেশন থেকে আমরা জানব। “এখন কথা হল, কিভাবে আমরা শিক্ষার সদ্ব্যবহার করতে পারি, সব শিশুর […]
গাজীপুরে এক্সপ্রেসওয়ের কাজ তিন বছরে ৩৭ শতাংশ

প্রকল্পের অগ্রগতি নিয়ে গাজীপুর জেলা প্রশাসকের মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে এক আলোচনাসভায় তিনি বলেন, “রাজধানী ঢাকার উত্তরার হাউজ বিল্ডিং থেকে গাজীপুরের চেরাগ আলী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের প্রায় ৩৭ শতাংশ সম্পন্ন হয়েছে। “ছয় লেনের এই সড়ক নির্মাণকাজ ২০২২ সালের এপ্রিলের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তবে আগামী বছর অগাস্টের মধ্যে টঙ্গীতে তুরাগ নদের […]