নেইমারকে পরের ম্যাচে পাওয়ার আশা টুখেলের

ঘরের মাঠে গত রোববার লিগে লিওঁর বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলে গোড়ালিতে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন নেইমার। সেসময় ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ছাড়াই নিজেদের মাঠে লিগে গত বুধবার লরিয়ঁকে ২-০ গোলে হারায় পিএসজি। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট লিলের। সমান ম্যাচে ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় […]
জাপানে তুষার ঝড়ে মহাসড়কে আটকা হাজারের বেশি গাড়ি

কর্তৃপক্ষ কানেতসু এক্সপ্রেসওয়েতে আটকা গাড়িগুলোর চালক এবং যাত্রীদের খাবার, জ্বালানি ও কম্বল সরবরাহ করেছে বলে জানিয়েছে বিবিসি। কানেতসু এক্সপ্রেসওয়েটি রাজধানী টোকিওকে উত্তরাঞ্চলীয় নিগাতার সঙ্গে সংযুক্ত করেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে জাপানে শুরু হওয়া ভারী তুষারপাতের কারণে এক্সপ্রেসওয়েটির বিভিন্ন অংশে ট্রাফিক জ্যামও দেখা যাচ্ছে। তুষারপাতে দেশটির উত্তর ও পশ্চিমের বিভিন্ন এলাকার ১০ হাজারেরও বেশি বাড়ি […]
ম্যাঁক্রোর স্ত্রী কোভিড ‘নেগিটিভ’, আক্রান্ত নন পর্তুগিজ প্রধানমন্ত্রীও

ব্রিজিতের কার্যালয় থেকে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করা হয়। তার আগে ওই দিন সকালেই এলিসি প্যালেস থেকে এক বিবৃতিতে ৪২ বছরের ম্যাক্রোঁর কোভিড-১৯ ‘পজিটিভ’ হওয়ার খবর দেওয়া হয়। বলা হয়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর শরীরে কোভিডের উপসর্গ দেখা দেওয়ায় তার পরীক্ষা করা হয়। আগামী সাতদিন তিনি সেলফ-আইসোলেশনে থাকবেন। এদিকে, ম্যাক্রোঁ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর […]
মহামারী পরবর্তী সময়ের প্রস্তুতি নেওয়ার কথা বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মী নিয়োগকারী দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডে অবশ্যই কর্মী প্রয়োজন হবে এবং শ্রমবাজার আবার স্বাভাবিক হবে। এই প্রত্যাশায় আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে আমরা আমাদের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আন্তর্জাতিকভাবে […]
বিদেশি সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষণ: কাদের

শুক্রবার রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। কাদের বলেন, “যারা মন ও মননে এদেশকে মেনে নিতে পারেনি, তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তিবলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বলে অথচ বিদেশিদের কাছে নালিশ দেওয়াই এখন তাদের […]
রোনালদো মেসিকে ভোট দিয়েছেন, মেসি দেননি

সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লেভানদোভস্কির নাম ঘোষণা করা হয়। বায়ার্ন মিউনিখের এই তারকা পেছনে ফেলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা মেসি ও পাঁচবারের বর্ষসেরা রোনালদোকে। জাতীয় দলের অধিনায়ক হওয়ায় তাদেরও ছিল ‘দ্য বেস্ট’ বেছে নেওয়ার সুযোগ। সেখানে লেভানদোভস্কির প্রথম ভোট পড়েছে তার গত মৌসুমের ক্লাব সতীর্থ এবং […]
আসছে নতুন আলু পেঁয়াজ, দাম কমার অপেক্ষা

শুক্রবার মিরপুর বড়বাগ ও রাজধানীর কারওয়ান দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে নিত্য দরকারি এই পণ্য দু’টির দাম কেজিতে অন্তত পাঁচ টাকা করে বেড়েছে। বাজার পুরনোর সঙ্গে নতুন আলু ও পেঁয়াজ শোভা পাচ্ছে পাইকারি ও খুচরা মুদি দোকানগুলোতে। বড়বাগের একটি মুদি দোকানে আমদানি করা বড় আকারের পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা, নতুন মুড়িকাটা পেঁয়াজ ৬০ টাকা […]
নাইজেরিয়ার অপহৃত স্কুলছাত্রদের ‘বেশিরভাগই মুক্ত’

কাটসিনা রাজ্যর গভর্নরের এক মুখপাত্র জানান, অপহৃত ৩৪৪ ছাত্র ছাড়া পেয়েছে এবং সবার অবস্থাই ভালো। ওই স্কুল ছাত্ররা কিভাবে ছাড়া পেল তা জানা সম্ভব হয়নি। কিছু ছাত্র এখনও অপহরণকারীদের জিম্মায় থাকতে পারে বলে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, জানিয়েছে বিবিসি। জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ওই বোর্ডিং স্কুলে হামলার দায় স্বীকার করেছিল; পরে তাদের ছাড়া […]
ওয়েল্ডিংয়ের কাজের সময় শিল্পকলা প্রাঙ্গণে আগুন

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চিত্রশালা ভবনের দক্ষিণ দিকে মসজিদের পাশে এ ঘটনা ঘটে বলে শিল্পকলা একাডেমির কর্মীরা জানান। কালাম নামের এক কর্মী বলেন, ছাউনি তৈরি করার জন্য ওয়েল্ডিংয়ের কাজ চলছিল সেখানে। মসজিদের পাশে একটি শেডের ওপর পলিথিন রাখা ছিল। “ওয়েল্ডিংয়ের সময় জ্বলন্ত ফুলকি ছিটকে গিয়ে ওই পলিথিনে পড়লে আগুন লেগে যায়। সবাই মিলে কয়েক […]
তাজউদ্দীন হাসপাতালে শয্যা না পাওয়া সেই মুক্তিযোদ্ধা মারা গেছেন

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার খোদাদিয়া গ্রামে নিজের বাড়িতে মো. ফজলুল হক ফকিরের (৮৫) মৃত্যু হয় বলে তার মেয়ে ফাতেমা বেগম জানান। তিনি বলেন, গত মঙ্গলবার তার বাবা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য প্রথমে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা সেখান থেকে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে নিতে […]