ক্যাটাগরি

এবার কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের কয়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ইউপি চেয়ারম্যার জিয়াউল হক স্বপন জানান। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাঘা যতীন ডিগ্রি কলেজের কলেজের অধ্যক্ষসহ চারজনকে থানায় নেওয়া হয়েছে। কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান বলেন, কয়া গ্রামের বাঘা যতীন কলেজ চত্বরে ২০১৬ সালের ৬ ডিসেম্বর বিপ্লবী বাঘা যতীনের […]

হবিগঞ্জে সড়কে ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসকসহ নিহত ২

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, উপজেলার কলিমনগরে শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক দিপঙ্কর পোদ্দার ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শ্রীপান গ্রামের জিলহাজ উদ্দিন। আহতরা হলেন- কাউছার মিয়া (১৭), স্বপন (৩০), নজরুল ইসলাম (৫৯) ও মমতাজ বেগম (৫৫)। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে […]

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৬ জানুয়া‌রি পর্যন্ত

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর কথা জানানো হয়। বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। সেই সময় শেষ হওয়ার একদিন আগে আরও এক দফা ছুটি বাড়ানোর ঘোষণা এল। […]

চট্টগ্রামের খালে অজ্ঞাতপরিচয় যুবকের নগ্ন লাশ

শুক্রবার নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর রৌশন বোডিং এলাকার একটি খাল থেকে নগ্ন লাশটি উদ্ধার করা হয় বলে পাঁচলাইশ থানার এসআই নুরুল আলম মিয়া জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি বলেন, “লাশের পরনে কোনো কাপড় নেই। ধারণা করছি খালের পানিতে ভেসে অন্য জায়গা থেকে লাশটি এখানে […]

বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়া অফিস একে বলছে মৃদু শৈত্যপ্রবাহ। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “বিরাজমান মৃদু শৈত্যপ্রবাহ সপ্তাহ খানেক বিরাজ করবে। রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে।” তিনি জানান, উত্তরাঞ্চল ছাড়িয়ে পশ্চিমাঞ্চলেও শৈত্যপ্রবাহের বিস্তার ঘটতে পারে। সর্বনিম্ন […]

১৮ ডিসেম্বর ১৯৭১: মুক্ত ঢাকায় এল সরকারের অগ্রবর্তী দল

১৮ ডিসেম্বর কলকাতা থেকে বাংলাদেশের প্রবাসী সরকারের প্রতিনিধি হিসেবে আটজন শীর্ষ কর্মকর্তাকে পাঠানো হয় ঢাকায়। তাদের লক্ষ্য ছিল বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সেটাই ছিল বিজয়ের পর মুক্ত ঢাকায় বাংলাদেশ সরকারের বেসামরিক প্রশাসনের প্রথম পদচ্হ্নি। তার আগের দিন ১৭ ডিসেম্বর ওই আটজন কর্মকর্তাকে ঢাকায় যাওয়ার নির্দেশনা দিয়ে আনুষ্ঠানিক সরকারি আদেশ জারি হয় তখনকার […]

ভারতে ‘জানুয়ারিতে’ কোভিড টিকাদান কর্মসূচি শুরুর আশা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্বাস্থ্য কর্মকর্তারা বিবিসিকে বলেন, একাধিক কোম্পানি ভারতে তাদের টিকার জরুরি অনুমোদনের আবেদন করেছে। ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই’ হয়তো তাদের কেউ ‘ড্রাগ রেগুলেটরের’ অনুমোদন পেয়ে যাবে।   বিবিসি জানায়, দুইটি কোম্পানি এরই মধ্যে ভারতে তাদের কোভিড টিকার অনুমোদন পেতে আবেদন করেছে। আরো ছয়টি কোম্পানির টিকা ‘ক্লিনিক্যাল ট্রায়ালের’ ‍নানা ধাপে রয়েছে। দেশটি আগামী অগাস্টের […]

যুক্তরাষ্ট্রে আসালের ত্রয়োদশ বার্ষিক সম্মেলন

শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউতে সংগঠনের সদর দপ্তর থেকে ভার্চুয়াল এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘দ্য নিউ নরম্যাল-এ্যাম্ব্র্যাসিং দ্য চেইঞ্জ’ স্লোগানে এ সম্মেলন থেকে বাইডেন-কমলা হ্যারিস প্রশাসনের কাছে ১০ দফা দাবি আদায়ের প্রস্তুতি নেওয়া হয়। বক্তব্য দিচ্ছেন ওসমান সিদ্দিক শুভেচ্ছা বক্তব্য দেন আসালের প্রতিষ্ঠাতা এবং জাতীয় সভাপতি মাফ মিসবাহ উদ্দিন এবং জাতীয় কমিটির মহাসচিব করিম […]

বাইডেনের মন্ত্রিসভায় ‘স্থান পাচ্ছেন আদিবাসী ডেব হাল্যান্ড’

দায়িত্ব পেলে কংগ্রেস সদস্য ডেব হাল্যান্ড প্রথম আদিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রের ইনটেরিয়র মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন, জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের এই মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হচ্ছে সরকারি ভূমি ও প্রাকৃতিক সম্পদের দেখভাল। আদিবাসী আমেরিকানদের সঙ্গে কাজ এবং পরিবেশ নীতি বাস্তবায়নেও মন্ত্রণালয়টির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বের অনেক দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণও এই ইনটেরিয়র মন্ত্রণালয়ের আওতায় থাকে; তবে যুক্তরাষ্ট্রে তা দেখভালের জন্য […]

নিউ ইয়র্কে মহানগর আওয়ামী লীগের ‘বিজয় সমাবেশ’

বুধবার ভার্চুয়াল এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নূরুননবী। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া। নূরুননবী বলেন, “৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে অর্জিত বাংলাদেশটাই ধর্ম-নিরপেক্ষতার দলিল। জাতীয় চার নীতির অন্যতম একটি। তাহলে কেন ভাস্কর্য নিয়ে ধর্মান্ধদের সঙ্গে আলোচনার কথা আসছে!” কাদের মিয়া […]