ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় রিকশাচালক নিহত

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শেরপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া (৪০) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের বুলা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মাহবুবুর রহমান বলেন, “সকালে রিকশা নিয়ে মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন মিলন। “এ সময় একটি বালুবোঝাই […]

শোয়েবের ছোঁয়ায় জাদু দেখাবেন আমির!

আমিরের অবসরের খবর ছড়িয়ে পড়ার পর টুইটারে শোয়েব জানান প্রতিক্রিয়া, “আমিরকে আমার কাছে দিন, এরপর দেখুন মাঠে সে কী জাদু দেখায়। ওকে (প্রতিভার) অপচয় হতে দেবেন না।” পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক তার ইউটিউব চ্যানেলে বলেছেন, এমন সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে পস্তাতে হতে পারে আমিরকে। “ আমার মনে হয়, আমির একটু বেশিই আবেগপ্রবণ হয়ে গেছে এবং ওর […]

ফেরদৌসী মজুমদারের ‘পাথরের সুপ’

এক ছিল ভবঘুরে বুড়ো। নানান জায়গায় ঘুরে বেড়াত সে। হেঁটে চলত লাঠির মাথায় একটা পুঁটলিতে চিড়েমুড়ি বেঁধে। কারণ বনে বাদাড়ে খিদে পেলে তখন খাবার পাবে কোথায়? ঘুরতে ঘুরতে যেখানে রাত সেখানেই হতো সে কাত। কোন রকমে শুয়ে বসে পার করে দিত রাতটা। কিন্তু একবার সে মুশকিলে পড়ে গেল। ভবঘুরে বুড়ো হাঁটছিল একটা বনের ভেতর দিয়ে। […]

ফেনীতে ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুদীপ রায় জানান, শহরের রামপুর থেকে বৃহস্পতিবার রাতে মাহমুদা আক্তার শিরিন (২৩) নামে ওই নারীর লাশ তারা উদ্ধার করেন। শিরিন রামপুর পাটোয়ারী বাড়ির শাহজালাল শাহীনের স্ত্রী এবং দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুরের ছলু ভূঁঞা বাড়ির অহিদুর রহমানের মেঝো মেয়ে। শিরিনের বড় বোন সুলতানা বলেন, “চলতি বছরের ৭ ফেব্রয়ারিতে শাহীনের সঙ্গে […]

যুক্তরাষ্ট্রে মডার্নার কোভিড টিকা অনুমোদনে সুপারিশ বিশেষজ্ঞদের

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) ওই প্যানেল ২০-০ ভোটে ১৮ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ব্যবহারে টিকাটিকে ছাড়পত্র দেওয়ার পরামর্শ দেয়। প্যানেলের এক সদস্য এদিন ভোট দেননি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। বিশেষজ্ঞদের এ সুপারিশের ফলে এফডিএ শিগগিরই টিকাটিকে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেবে বলে অনুমান পর্যবেক্ষকদের; সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্রে […]

গোলাপিতে মজেছেন ওয়ার্ন

টেস্ট ক্রিকেটে শুরু থেকেই খেলা হয়ে আসছে লাল বলে। সীমিত ওভারের ক্রিকেটেও লাল বলেই খেলা হতো একসময়। তবে রঙিন পোশাক আসার পর সীমিত ওভারে ব্যবহার করা হয় সাদা বল। প্রথম শ্রেণির ক্রিকেটে দিন-রাতের ম্যাচ শুরুর সময় মূল ঝামেলা হয়ে যায় বল নিয়ে। রাতের বেলা কৃত্রিম আলোয় লাল বল দেখা কঠিন। হলুদ বল, গোলাপি বল নিয়ে […]

টিভি সূচি (শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০)

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ (ফাইনাল) খুলনা-চট্টগ্রাম, বিকেল ৪:৩০ সরাসরি: টি-স্পোর্টস   নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ প্রথম টি-টোয়েন্টি, বেলা ১২:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস   অস্ট্রেলিয়া-ভারত সিরিজ প্রথম টেস্ট (দ্বিতীয় দিন), বেলা ১০:০০ সরাসরি: সনি সিক্স, সনি টেন ১, টেন ক্রিকেট   বিগ ব্যাশ লিগ হোবার্ট হারিকেন্স-মেলবোর্ন রেনেগেডস, শনিবার ভোর ৬:১০ সরাসরি: সনি টেন ২   লা লিগা আথলেতিক […]

জামিল আহমেদের নির্দেশনায় মঞ্চে আসছে ‘৪.৪৮ মন্ত্রাস’

সারাহ কেইনের ‘৪.৪৮ সাইকোসিস’ থেকে নাটকটি অনুবাদ করেছেন শাহমান মাইশান ও শরীফ সিরাজ। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৭ টায় উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত নাটকের প্রদর্শনী চলবে। নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু হল- এক তরুণ শিল্পীর মনস্তত্ত্বে বিষণ্ণতার জন্ম কারণ তিনি সমাজে ব্যাপকভাবে সহিংসতার […]

র‌্যাশফোর্ড-মার্সিয়ালের গোলে জয়ে ফিরল ইউনাইটেড

প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে ইউনাইটেড। ডেভিড ম্যাকগোল্ডরিকের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন র‌্যাশফোর্ড। মার্সিয়াল সফরকারীদের এগিয়ে নেওয়ার পর আবার জালের দেখা পান র‌্যাশফোর্ড। শেষ দিকে ব্যবধান কমান ম্যাকগোল্ডরিক। গত রাউন্ডে ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল প্রতিযোগিতার সফলতম দল ইউনাইটেড। দাভিদ দে হেয়ার […]

অবিশ্বাস্য আনন্দে ভাসছেন লেভানদোভস্কি

২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারে প্রথমবার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হয়েছেন লেভানদোভস্কি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় লেভানদোভস্কির নাম। “আমি খুবই গর্বিত এবং খুশি। সত্যি বলতে এটা আমার জন্য এবং আমার ক্লাব ও সতীর্থদের জন্যও অনেক বড় একটা দিন। […]