ক্যাটাগরি

অবাক হয়েছি: ক্লপ

সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ক্লপ জানান, টানা দ্বিতীয়বার বর্ষসেরা কোচের পুরস্কার জিতবেন, ভাবতে পারেননি তিনি। “আমি অবাক হয়েছি। এখানে বসেছিলাম কারণ, ভেবেছিলাম গত বছর এই পুরস্কার জিতেছি। এখানে আমার খেলোয়াড়দের সঙ্গে আছি। অনেক ধন্যবাদ, দারুণ!” “অনেক লোককে […]

মেসি-রোনালদোকে হারিয়ে বর্ষসেরা লেভানদোভস্কি

সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি ভার্চুয়াল হলেও ৩২ বছর বয়সী তারকার হাতে পুরস্কারটি তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবল বিশ্বের সব জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। […]

বর্ষসেরা একাদশে বায়ার্ন, লিভারপুলের দাপট

করোনাভাইরাসের কারণে সুইজারল্যান্ডের জুরিখে ‍বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বসেনি তারকাদের মিলনমেলা। অনলাইনের মাধ্যমে হয়েছে সবকিছু। গত মৌসুমে ট্রেবল জেতা জার্মান বুন্ডেসলিগার দল বায়ার্ন মিউনিখের আছেন চার জন। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের জায়গা পেয়েছেন তিন জন। গত মৌসুমে বায়ার্নে খেলা থিয়াগো আলকানতারা এবার খেলছেন লিভারপুলে।  রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ও ইউভেন্তুসের […]

এলপিজির দাম পুনর্নির্ধারণে গণশুনানির উদ্যোগ

উদ্যোগের অংশ হিসাবে আগামী ১৪, ১৭ ও ১৮ জানুয়ারি সরকারি ও বেসরকারি বিপণন প্রতিষ্ঠান, ভোক্তা ও সংশ্লিষ্টদের নিয়ে দাম পুনঃনির্ধারণের বিষয়ে গণশুনানি হবে। শুনানিতে পাওয়া যুক্তিতর্ক ও তথ্য উপাত্তের ভিত্তিতে নির্ধারিত হবে সিলিন্ডারজাত এই জ্বালানি গ্যাসের দাম। সর্বশেষ ২০০৯ সালে সাড়ে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা নির্ধারণ করে দেয় বিইআরসি। এরপর আন্তর্জাতিক […]

ঝিনাইদহে রিপন হত্যায় ভাবির স্বীকারোক্তি

বৃহষ্পতিবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কামরুজ্জামানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীন আলম বলেন, উপজেলার চররূপদা গ্রামের রিপন বিশ্বাস গত ৯ ডিসেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন। এই ব্যাপারে তার স্ত্রী সোগাগী বেগম পরদিন শৈলকুপা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। বুধবার পুলিশ তার পচা গলা লাশ […]

ডিএসসিসির কাউন্সিলর রতনকে কারণ দর্শানোর নোটিস

রতন ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস স্বাক্ষরিত এক চিঠিতে ওই কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। ডিএসসিসির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ পাওয়া […]

আবারও ফিফার বর্ষসেরা কোচ ক্লপ

সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পুরুষ ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচনে একটি বিশেষজ্ঞ প্যানেলের বেছে নেওয়া পাঁচ জনের তালিকা গত ২৫ নভেম্বর প্রকাশ করেছিল ফিফা। তা থেকে ১১ ডিসেম্বর তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ২০১৮-১৯ মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ […]

সুয়ারেসকে পেছনে ফেলে বর্ষসেরা গোল সনের

সুইজারল্যান্ডের জুরিখে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে একক নৈপুণ্যের দুর্দান্ত গোলটি করেন টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড সন। নিজেদের ডি-বক্সের মাথায় বল পান তিনি। দারুণ গতিতে এগিয়ে যেতে থাকেন। মাঝরেখা পেরুতে না পেরুতে পেছন থেকে তিন জন আর সামনে থেকে একজন ঘিরে ফেলেন দক্ষিণ […]

গাজীপুরে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ৪

জেলার কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকা থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয় বলে কালিয়াকৈর থানার পরিদর্শক রাজীব চক্রবর্তী জানান। তারা হলেন- জেলার কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার হোসেন উদ্দিনের ছেলে কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (৬২), তার ছেলে মো. রাজু (৩৩), রাজুর খালা শিউলি আক্তার (৫০) ও তাদের […]