মনজুরে মওলার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “মনজুরে মওলার মৃত্যু বাংলাদেশের সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।” রাষ্ট্রপতি মনজুরে মওলার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান সাবেক সচিব মনজুরে মওলা। তার বয়স হয়েছিল ৮০ বছর। বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে মনজুরে মওলার তিন বছরের […]
সেরা পাঁচে ফিরলেন হেইজেলউড

গোলাপি বলে সিরিজের প্রথম টেস্টে গত শনিবার দ্বিতীয় ইনিংসে ভারতকে তাদের ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে গুঁটিয়ে দিতে ৮ রানে ৫ উইকেট নেন হেইজেলউড। দলের ৮ উইকেটে জয়ের ম্যাচে প্রথম ইনিংসে তিনি উইকেট পেয়েছিলেন একটি। আইসিসির রোববার প্রকাশিত র্যাঙ্কিংয়ে হেইজেলউড এগিয়েছেন চার ধাপ। ৮০৫ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ঠিক পাঁচ নম্বরে। ২০১৮ সালের মার্চের পর এই […]
হবিগঞ্জে জমির বিরোধে সংঘর্ষ, নিহত ২

রোববার দুপুরে উপজেলার বাল্লা গাজীপুর গ্রামে এই সংঘর্ষ হয় বলে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান। নিহতরা হলেন বাল্লা গাজীপুর গ্রামের রাজধর মিয়ার ছেলে নুরুল হক (৫০) এবং প্রয়াত ওয়াছিদ উল্লার ছেলে ইদ্রিছ মিয়া (৭০)। ওসি এমরান হোসেন জানান, নুরুল হকের সঙ্গে দীর্ঘদিন যাবত বাড়ির পার্শ্ববর্তী একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের আলাই […]
হবিগঞ্জে জমির বিরোধে সংঘর্ষ, একজন নিহত

রোববার দুপুরে উপজেলার বাল্লা গাজীপুর গ্রামে এই সংঘর্ষ হয় বলে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান। নিহত নুরুল হক (৫০) বাল্লা গাজীপুর গ্রামের রাজধর মিয়ার ছেলে। ওসি এমরান হোসেন জানান, নুরুল হকের সঙ্গে দীর্ঘদিন যাবত বাড়ির পার্শ্ববর্তী একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের আলাই মিয়াসহ তাদের লোকজনের। “দুপুরে জমিতে কাজ করা নিয়ে […]
র্যাঙ্কিংয়েই নেই বাংলাদেশ নারী দল

২০১৯ সালের মার্চে সর্বশেষ নেপালের সাফ ফুটবল ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ মেলেনি তাদের। করোনাভাইরাসের কারণে এ বছর মার্চ থেকে বন্ধ হয়ে যায় দেশের ফুটবল। ঘরোয়া ও আন্তর্জাতিক সব পর্যায়ে মেয়েরাও চলে গিয়েছিল খেলার বাইরে। ছেলেদের ফুটবল মৌসুম বাতিল হলেও মেয়েদের লিগ হয়েছে লম্বা বিরতির পর। তবে আন্তর্জাতিক […]
সেই ইউরোপিয়ান ক্লাবে ভারতের হাই কমিশনার

রোববার বিকালে নগরীর পাহাড়তলী এলাকার ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিজড়ানো ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন তিনি। বেলা সোয়া ৩টায় সস্ত্রীক পাহাড়তলী এলাকার ইউরোপিয়ান ক্লাব পরিদর্শনে যান ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সেখানে কিছু সময় কাটিয়ে তিনি ক্লাবের অদূরে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থাপন করা ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্য […]
সেই ইউরোপিয়ান ক্লাবে ভারতের রাষ্ট্রদূত

রোববার বিকালে নগরীর পাহাড়তলী এলাকার ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিজড়ানো ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন তিনি। বেলা সোয়া ৩টায় সস্ত্রীক পাহাড়তলী এলাকার ইউরোপিয়ান ক্লাব পরিদর্শনে যান বিক্রম দোরাইস্বামী। সেখানে কিছু সময় কাটিয়ে তিনি ক্লাবের অদূরে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থাপন করা ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের নির্দেশে তার […]
বিশিষ্টজনদের অভিযোগ ভিত্তিহীন: ইসি শাহাদাত

চিঠিতে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলোকেও ভিত্তিহীন বলেছেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে এর তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন ৪২ জন নাগরিক। শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে এই চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে রোববার বিকালে নির্বাচন ভবনে নিজের কার্যালয় […]
রেকর্ড ছোঁয়া মেসিকে পেলের অভিনন্দন

লা লিগায় গত শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ২-২ ড্র ম্যাচে বিরতির আগে গোলটি করেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের স্পট কিক গোলকিপার ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু ফিরতি বলে জর্দি আলবার ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। এই গোলেই পেলের রেকর্ডে ভাগ বসান মেসি। সান্তোসের হয়ে ১৯ মৌসুমে, ৬৬৫ প্রতিযোগিতামূলক ম্যাচে ৬৪৩ গোল করেন […]
আর নষ্ট করার মতো সময় নেই: জলবায়ু নিয়ে বাইডেন

ডেমোক্র্যাট এ রাজনীতিবিদ সামনের দিনগুলোতে জলবায়ুকেই তার অগ্রাধিকারের শীর্ষে রাখার আশ্বাস দিয়েছেন, যা ট্রাম্প প্রশাসনের অনেক নীতিকেই পাল্টে দেবে বলে ধারণা করা হচ্ছে। “এখানে নষ্ট করার মতো সময় নেই,” জলবায়ু নিয়ে শনিবার বাইডেন এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের সিনেটে বাইডেনের এ জলবায়ু ও জ্বালানি দলের নিয়োগ নিশ্চিত হলে ইতিহাস সৃষ্টি হবে। দলটিতে পরিবেশ সুরক্ষা […]