শার্শায় ৫ লাখ ডলারসহ আটক দুই যুবক

রোববার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে শার্শা উপজেলার উলশী পাকা রাস্তায় ঢাকাগামী একটি টয়োটা প্রাইভেটকারসহ দুই যুবককে আটক করা হয়। এরা হলেন চাঁদপুরের খাগুড়ীয়া গ্রামের রশিদ বেপারীর ছেলে হৃদয় মিয়া (২০) ও কুমিল্লার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)। বিজিবির এই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম […]
ঈদে মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’

চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছর ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা থাকলেও বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে তা সম্ভবপর হয়নি। সম্প্রতি দেশ-বিদেশে বন্ধ থাকা প্রেক্ষাগৃহগুলো আবার খুলতে শুরু করায় ও দর্শকরাও হলমুখী হওয়ায় মুক্তির তারিখ পুনরায় ঘোষণা করা হলো। ছবিটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। সানী সানোয়ার বলেন, “ঈদের […]
সাইফার্ট-উইলিয়ামসনের ফিফটিতে সিরিজ নিউ জিল্যান্ডের

সেডন পার্কে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে জিতেছে নিউ জিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। মোহাম্মদ হাফিজের ৯৯ রানের অপরাজিত ইনিংসে স্বাগতিকদের ১৬৪ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের এটা ক্যারিয়ার সেরা ইনিংস। সাইফার্ট ও উইলিয়ামসনের জোড়া ফিফটিতে নিউ জিল্যান্ড ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায়। সাইফার্টের সামনে সুযোগ […]
পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব নেপাল মন্ত্রিসভার

রোববার সকালে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে তিনি এ সুপারিশ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওলির এক সহযোগী জানিয়েছেন, নিজ দলের সমর্থন হারানোর পর সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন করে জনসমর্থন চাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে গড়া জোটের নেতৃত্ব দিয়ে ২০১৭ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক জয় পেয়েছিলেন ওলী। কিন্তু নিজ দল নেপাল […]
কোভিড-১৯: দেশে শনাক্ত রোগী ছাড়াল ৫ লাখ

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৩ রোগী শনাক্ত হয়েছে দেশে; তাতে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৭১৩ জনে। আর গত এক দিনে এ ভাইরাসে আরও ৩৮ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা পৌছছে ৭ হাজার ২৮০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার […]
মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন

রোববার ঢাকা সেনানিবাসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেখানে বলা হয়, সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে আর্মি ডেন্টাল কোরের একটি চৌকস দল কুচকাওয়াজ করে এবং প্রধান অতিথিকে সালাম জানায়। পরে সেনাবাহিনী প্রধান আনুষ্ঠানিকভাবে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন করেন। মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন অনুষ্ঠানে […]
তরঙ্গ নবায়নে ভ্যাটের টাকা দিতেই হচ্ছে রবিকে

৪৬০ কোটি টাকা জমা থাকবে বিটিআরসির কাছে চূড়ান্ত ফয়সালা আদালতে মোবাইল ফোন অপারেটর রবির তরঙ্গ (স্পেকট্রাম) নবায়নের আগে ফের সামনে চলে এসেছে বহুল আলোচিত ভ্যাট ইস্যু। রবির সঙ্গে একীভূত হওয়ার পর এয়ারটেলের নামে বরাদ্দকৃত স্পেকট্রামের (তরঙ্গ) মেয়াদ শেষ হওয়ার পর আজ তা নবায়ন হওয়ার কথা। এই ফির ওপর ১৫ শতাংশ হিসেবে প্রায় ৪৬০ কোটি টাকা […]
ভারত-বাংলাদেশ সীমান্ত ‘বধ্যভূমিতে পরিণত’: রিজভী

সীমান্ত হত্যার প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচির একদিন আগে রোববার এক সংবাদ সম্মেলনে তার এমন মন্তব্য আসে। রিজভী বলেন, “প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সমমর্যাদা ও সমঅধিকারের ভিত্তিতে সুসম্পর্ক থাকতে পারে। কিন্তু সীমান্তে বাংলাদেশিদের পাইকারি হারে খুন করে যাবে, অথচ শুধু চুপচাপ নয়, বাংলাদেশ সরকার বরং বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার বৈধ্যতা দিচ্ছে।” তার ভাষায়, “ভোটারবিহীন সরকারের […]
২৭ বছরে রঙ বাংলাদেশ

২০১৫ সালের ছন্দপতন এবং পরে রঙ থেকে রঙ বাংলাদেশ হিসাবে অভিযাত্রা শুরুর পর পেরিয়েছে ছয় বছর। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাষ্ট্রির চলমানতার সঙ্গে খাপ খাইয়ে চলার প্রয়াসে অবিচল রঙ বাংলাদেশ অন্যদের মতোই এক দুঃসহ সময়ের মুখোমুখি। মহামারীর সময়ে ব্যবসা মন্দা। তবুও এই ক্রান্তিকালে রঙ বাংলাদেশ ইতিবাচকভাবেই ভাবতে চায়। প্রতীক্ষা করতে চায় ইতিবাচক ভবিষ্যতের। সমান উদ্দীপনায় রাঙাতে চায় […]
ইনটেল চিপ বাদ দিতে চাইছে মাইক্রোসফটও

মাইক্রোসফটের আগেই এ সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। সম্প্রতি মাইক্রোসফটের এ সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র। নিজেদের চিপে এআরএম টেকনোলজিসের প্রযুক্তি ব্যবহার করবে সফটওয়্যার জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, এআরএম টেকনোলজিসকে চার হাজার কোটি ডলারের বিনিময়ে কিনে নিতে চাইছে মার্কিন চিপ এনভিডিয়া। মালিকানা হাতবদল এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছে। মাইক্রোসফটের চিপ সম্পর্কিত পদক্ষেপটি সবার আগে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম […]