আধিপত্য ধরে রাখার লক্ষ্য বসুন্ধরার, বড় প্রত্যাশা আবাহনীর

বাকিদের কারো লক্ষ্য সেরাটা নিংড়ে দেওয়া, কারো লক্ষ্য সেরা আটে বা চারে থেকে প্রতিযোগিতা শেষ করা। করোনাভাইরাসের কারণে গত মার্চে বন্ধ হয়ে যায় দেশের ফুটবল। পরে পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০১৯-২০ মৌসুমই বাতিল করে দিয়েছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ২০২০-২১ মৌসুম। বাফুফে ভবনে সোমবার ১৩ দলের সংবাদ সম্মেলনে […]
‘প্রেমিকাকে’ বাসায় ডেকে দুই বন্ধু মিলে ‘ধর্ষণের’ আরেক আসামি গ্রেপ্তার

সোমবার নোয়াখালীর মাইজদী এলাকা থেকে মেহেদী হাসান আশিক রব্বানী ওরফে বাবুকে (২০) গ্রেপ্তার করা হয়। আকবর শাহ থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর মেহেদী চট্টগ্রাম থেকে পালিয়ে নোয়াখালীর সুধারাম থানার মাইজদীর ফতেপুর এলাকায় তার খালার বাসায় আশ্রয় নিয়েছিলেন। ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, “গ্রেপ্তারের পর মেহেদী ধর্ষণের ঘটনায় জড়িত […]
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি নয়, বন্ধ থাকবে বার

থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। করোনা মহামারিতে ইংরেজি নববর্ষ হওয়ায় কিছু বিষয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবার উন্মুক্তস্থানে লোকসমাগম ও কোনো পার্টি করতে দেওয়া হবে না। হোটেলে ডিজে পার্টির নামে স্পেস বা কক্ষ ভাড়া দেওয়া যাবে না। সোমবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে ‘বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট-২০২০ উদযাপন’ উপলক্ষে আইনশৃঙ্খলা […]
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত নেতাকে ‘মুক্তিযোদ্ধা সংবর্ধনা’

বিজয়ের মাস উপলক্ষে গত শনিবার বিকালে শরীফপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। যেখানে সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে শরীফপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির তাজুল ইসলামের হাতেও ফুল তুলে দেন। ওই ঘটনা নিয়ে […]
চুলের প্রান্তভাগ সুন্দর রাখার উপায়

আর আগা ফাটা সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য অধিকাংশ নারীকে না চাইলেও চুল কাটতে হয়। তবে একটু যত্ন করলে এই সমস্যা অনেকটা কমে আসে। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চুলের প্রান্তভাগ সুন্দর রাখার উপায় সম্পর্কে জানানো হল। ১. ধোয়ার আগে চুলের আগায় নারিকেল তেল মালিশ করে নিন। এতে চুলের আগায় আর্দ্রতা বজায় থাকে ও […]
আপাতত মেসির ভাবনায় শুধুই বার্সা

গত মৌসুম শেষে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে বার্সেলোনার সঙ্গে দুই দশকের সম্পর্কের ইতি টানার ইচ্ছার কথা জানিয়েছিলেন মেসি। তবে ক্লাব তাকে ছাড়তে রাজি না থাকায় অনিচ্ছা সত্ত্বেও কাতালান দলটিতে থেকে যান রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। আসছে বড়দিন উপলক্ষে স্প্যানিশ টেলিভিশন লাসেক্সতাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ৩৩ বছর বয়সী মেসি। আগামী ২৭ ডিসেম্বর সেটি সম্প্রচারিত হবে। তবে, […]
ভারতকে বার্নসের হুঁশিয়ারি

সিরিজের প্রথম টেস্টে শুরুতে এগিয়ে থাকা ভারতকে দ্বিতীয় ইনিংসে তাদের ইতিহাসের সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হওয়ার তেঁতো স্বাদ দেয় অস্ট্রেলিয়া। পরে ৯০ রানের ছোট লক্ষ্য ২ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। দুর্দান্ত বোলিংয়ে ভারতের ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দেন দুই পেসার প্যাট কামিন্স ও জশ হেইজেলউড। মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নেন হেইজেলউড, কামিন্সের প্রাপ্তি […]
সৌদি আরবগামী বিমানের সকল ফ্লাইট স্থগিত

করোনা মহামারির কারণে আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার (২১ ডিসেম্বর) থেকে ফ্লাইট বন্ধ থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, সৌদি সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটসমূহের […]
নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে নীতিমালা অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠকে ‘বাংলাদেশ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস নীতিমালা, ২০২০’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিরাপদ খাদ্য পণ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে উৎপাদনের শুরু থেকে সংগ্রহ ও সংগ্রহের পরে যেমন- মাঠ থেকে সংগ্রহ, প্যাকেজিং, পরিবহন ইত্যাদি পর্যায়ে উত্তম কৃষি চর্চা […]
নিশো-মেহজাবীনের ‘দ্বিতীয় সূচনা’

নাটকটি প্রযোজনা করেছেন সাব্বির চৌধুরী; রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ভিকি জাহেদ। ইতোমধ্যে নাটকের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে; শিগগিরই সম্প্রচার করা হবে বলে জানান নির্মাতা। নিশো ও মেহজাবীনকে এ নাটকে দম্পতির চরিত্রে দেখা যাবে; যারা ৮ বছর ধরে সংসার করছেন। নাটকের বিশেষ এক চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার; সঙ্গে আরও অভিনয় করেছেন অর্ণব অন্তু। চিত্রগ্রহণের […]