ক্যাটাগরি

রাহানের সেঞ্চুরিতে বড় লিডের পথে ভারত

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২৭৭ রান করেছে ভারত। ৮২ রানে এগিয়ে তারা। রাহানে অপরাজিত ১০৪ রানে, রবীন্দ্র জাদেজা উইকেটে ৪০ রান নিয়ে। ভারতের দ্বাদশ অধিনায়ক হিসেবে টেস্টে সেঞ্চুরি করেছেন রাহানে। অস্ট্রেলিয়ার মাটিতে এই সংস্করণে সেঞ্চুরি ছোঁয়া পঞ্চম ভারতীয় অধিনায়ক তিনি। ১ উইকেটে ৩৬ রান নিয়ে দিন শুরু করে […]

পৌর নির্বাচন: নেত্রকোণায় ‘প্রতিপক্ষকে মারতে তৈরি’ অর্ধশত বল্লমসহ দুইজন গ্রেপ্তার

রোববার গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রাম থেকে শনিবার রাতে এসব অস্ত্র জব্দ এবং অস্ত্র তৈরির কারিগরসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দুয়া ওসি কাজী শাহ নেওয়াজ। গ্রেপ্তাররা হলেন চিথোলিয়া গ্রামের সদর আলীর ছেলে আলাল উদ্দিন (৬০) এবং মন্তু মিয়ার ছেলে মারুফ হাসান (২৭)। […]

বিশ্বজুড়েই মিলছে করোনাভাইরাসের নতুন ধরন

যুক্তরাজ্যে প্রথম করোনাভাইরাসের এ নতুন ধরন শনাক্ত হয়েছিল। সেখান থেকেই পরে এটি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে যুক্তরাজ্য থেকে যাওয়া ব্যক্তি ও তাদের সংস্পর্শে আসা কয়েকজনের দেহে ধরনটির উপস্থিতি মিলেছে বলে জানিয়েছে বিবিসি। কানাডার অন্টারিওতে এক যুগলের দেহে ভাইরাসের নতুন ধরনটি পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে তারা কোথাও […]

উত্তরে মৃদু শৈত্যপ্রবাহ ‘আরও কয়েক দিন’

রোববার রাজশাহীতে দেশের সর্বনিম্ন ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, “ডিসেম্বরের শেষভাগে উত্তরাঞ্চলে এরকম টানা শৈত্যপ্রবাহ কোথাও না কোথাও থাকেই। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে এমন আবহাওয়া ব্যতিক্রম নয়।” তিনি জানান, দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বাড়ছে। তবে রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, […]

১৬তম ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড’য়ের ভার্চুয়াল আয়োজন

বিশ্ব কারি শিল্পের অস্কার পুরস্কার হিসেবে খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ১৬তম ব্যতিক্রমী আয়োজনটি এ বছর কোভিড-বিধির সঙ্গে সঙ্গতি রেখে ভার্চুয়ালি অনুষ্ঠিত হল ১৭ ডিসেম্বর। ব্রিটেনের সময়ে সন্ধ্যা সাড়ে ৭টায় এবং বাংলাদেশি সময় শুক্রবার, ভোররাত ১.৩০ মিনিটে এই আয়োজনের সঞ্চালক ছিলেন ইমপ্রেশনিস্ট রোরি ব্রেমার। ব্রিটিশ কারি শিল্পের কারি কিং এবং ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলি […]

২৫ শতাংশ শুল্কে চাল আমদানির অনুমতি

চালের আমদানি শুল্ক এখনকার ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চালের দাম নিয়ে ভোক্তাদের যাতে কষ্ট না হয়, আবার কৃষকও যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।” আমদানির মাত্রা কীভাবে নিয়ন্ত্রিত হবে, […]

২৫% শুল্কে চাল আমদানির অনুমতি

চালের আমদানি শুল্ক এখনকার ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চালের দাম নিয়ে ভোক্তাদের যাতে কষ্ট না হয়, আবার কৃষকও যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।” আমদানির মাত্রা কীভাবে নিয়ন্ত্রিত হবে, […]

হুইপ সামশুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত

তিনি চট্টগ্রাম শহরের হালিশহরে নিজের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে তার ছোট ভাই মুজিবুল হক চৌধুরী জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উনার শারীরিক অবস্থা ভালো আছে। কোনো ধরণনের জটিলতা নেই।” গত ২০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির সভায় অংশ নিয়েছিলেন হুইপ সামশুল হক। পরে জ্বর এলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা […]

বিমানের ‘ধ্রুবতারার’ উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বহরের নতুন এই উড়োজাহাজের উদ্বোধন করেন। বিমান জানিয়েছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে যে তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ কেনা হয়েছে, তার মধ্যে ধ্রুবতারাই প্রথম বহরে যুক্ত হল। নতুন এ উড়োজাহাজ নিয়ে বিমানের বহরে মোট এয়ারক্রাফটের সংখ্যা হল ১৯টি। তার মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ […]

চালের দাম কেন এত বাড়বে: কৃষিমন্ত্রী

রোববার ঢাকার কেআইবি মিলনায়তনে এক কর্মশালায় তিনি বলেন, “চালের দাম কেন এত বাড়বে, তা আমার কাছে বোধগম্য নয়। ১-২ টাকা বাড়াও কিন্তু অনেক বাড়া। সেখানে ৩২-৩৩ টাকার মোটা চাল ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। কারণগুলো কি?” কৃষিমন্ত্রী বলেন, চলতি বছর দুই দফা বন্যার কারণে আউশ ও আমন ফলনের কিছু ক্ষতি হয়েছে। তবে উৎপাদনের যে পরিসংখ্যান সরকারের […]