ক্যাটাগরি

আতলেতিকোর সঙ্গে কস্তার চুক্তি বাতিল

এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। ৩২ বছর বয়সী কস্তার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ছিল ২০২১ সালের জুন পর্যন্ত। লা লিগায় বুধবার ঘরের মাঠে গেতাফের বিপক্ষে খেলবে আতলেতিকো। আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোচ দিয়েগো সিমেওনে জানান চুক্তি বাতিলের কারণ।  “অনেক বছর আমরা একসঙ্গে কাটিয়েছি। সে আমাদের অনেক […]

আগামী বছর ভারতে আসছে টেসলা

সোমবার ভারতীয় দৈনিক ইনডিয়ান এক্সপ্রেসকে গাড়কারি বলেছেন, গাড়ি বিক্রি দিয়ে শুরু করবে টেসলা এবং প্রতিক্রিয়া দেখে হয়তো পরবর্তীতে গাড়ি উৎপাদনের দিকে এগোতে পারে প্রতিষ্ঠানটি। অনেকদিন ধরেই তেলের ওপর নির্ভরশীলতা এবং দূষণ কমাতে আগ্রহ প্রকাশ করে আসছে ভারত। কিন্তু উৎপাদন ও চার্জিং স্টেশনের মতো স্থাপনায় বিনিয়োগের অভাবে বৈদ্যুতিক যানের প্রচারণায় বাধাগ্রস্ত হচ্ছে দেশটি। প্রথমে টেসলার সবচেয়ে […]

রাউজানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫

উপজেলার পৌরসভার চার বটতল এলাকা থেকে সোমবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঁচজন হলেন- আল আমিন আহমেদ (৩৫), আরিফা আফরোজ (২০), মাছুম হাসান (৩৫), সৈয়দা জবা (২০) ও মাইক্রোবাস চালক ইলিয়াছ মজুমদার (৫৫)। তাদের মধ্যে ইলিয়াছের বাড়ি কুমিল্লায়, অন্যদের সবার বাড়ি ময়মনসিংহে। সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ তারা করে বেড়াতেন বলে পুলিশ […]

আরিফুলের গোলে গ্রুপ সেরা সাইফ স্পোর্টিং

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১-০ গোলে জিতেছে সাইফ। ৫৬তম মিনিটে জন ওকোলির বদলি নেমে গোলটি করেন আরিফুল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সাইফ। উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা পল জোফেস পুটের দল দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছিল ৬-১ ব্যবধানে। সাইফের জয়ে অপেক্ষা […]

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগ

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, মঙ্গলবার দুপুরের এ ঘটনায় শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর বাবার অভিযোগ, দুপুরে তার সাত বছরের মেয়ে বাড়ির পাশে গেলে সেখান থেকে এলাকার এক ব্যক্তি তাকে মুখে চেপে ধরে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায়। তাকে ভয় দেখিয়ে […]

অবজারভার সম্পাদকের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম কিবরিয়া মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করেন। তার আর্জি শুনে বিচারক আবু সাঈদ অভিযোগ তদন্ত করে আগামী বছরের ২ ফেব্রয়ারি মধ্যে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে বাদীর অন্যতম আইনজীবী মো. হেমায়েত উদ্দীন মোল্যা জানান। হেমায়েত নিজেও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আরজিতে বলা […]

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে শ্রমিক নিহত

নিহত এহসানুল হক (২২) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাটগাঁও গ্রামের হিরু মিয়ার ছেলে। সোমবার ভোরে ‘দুর্জয় ভৈরব’ চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তাকে হত্যা করা হয় বলে ভৈরব থানার ওসি মো. শাহিন জানিয়েছেন। তিনি বলেন, ভৈরব নদী বন্দরের কয়লা ওঠানো-নামানোর কাজ করতেন এহসানুল। ভোরে বাড়ি ফেরার সময় দুইজন তাকে ছুরিকাঘাত করে। তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে […]

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সবার নাম পাঠ্যপুস্তকে চান জাফরুল্লাহ

মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা ট্রাস্টি এই দাবি জানান। তিনি বলেন, “মুক্তিযুদ্ধে অংশ নেয়া প্রত্যেকের নাম ইতিহাসে আসা উচিত। আমাদের সবচেয়ে বড় অসুবিধা হলো যারা জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করি না। আমরা এক ব্যক্তির সম্পূর্ণ দেশে পরিণত করেছি। “আমাদের সৈনিকরা জীবন দেন দেশরক্ষার জন্য, নাম হয় সেনাপ্রধানের। ইতিহাস সৃষ্টি করে সাধারণ মানুষ […]

দক্ষিণ কোরিয়ায় এলসিডি উৎপাদন চালিয়ে যাবে স্যামসাং ডিসপ্লে

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, দক্ষিণ কোরিয়ায় এলসিডি প্যানেলের উৎপাদন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং ডিসপ্লে। এর আগে মার্চ মাসে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিলো আরও উন্নত প্রযুক্তিতে নজর দিতে চলতি বছরের শেষ নাগাদ এলসিডি প্যানেলের সব উৎপাদন বন্ধ করে দেবে প্রতিষ্ঠানটি। স্যামসাং ডিসপ্লে জানিয়েছে, উৎপাদনের বাড়তি সময় নির্ভর করবে লাভের বিবেচনায় এবং বাজারের পরিস্থিতির […]

রাষ্ট্রপতির কাছে মালদ্বীপের নতুন দূতের পরিচয়পত্র পেশ

মঙ্গলবার বিকেলে মালদ্বীপের নতুন দূত বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাষ্ট্রপতি নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, ‘মালদ্বীপ বাংলাদেশের অন্যতম বন্ধু রাষ্ট্র। শুরু থেকেই দু-দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার যা কালের পরিক্রমায় বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে।’ “রাষ্ট্রপতি বলেন, ‘চিকিৎসা, কারিগরি, প্রযুক্তিসহ উচ্চশিক্ষা ক্ষেত্রে […]