ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর কাছে বাঁচার আকুতি ফুটবলার শাজাহানের

অগ্রণী ব্যাংকের হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে খেলার পর ২০১৬-১৭ মৌসুমে রহমতগঞ্জে খেলা শাজাহান এতদিন এদিক-ওদিক থেকে সাহায্য নিয়ে ডায়ালাইসিস করছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল কদিন আগে এক লাখ টাকা দিয়েছেন। কিন্তু সেরে উঠতে কিডনি প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানালেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। “২০১৬-১৭ মৌসুমের শেষে অসুস্থ হওয়ার […]

৩৮তম বিসিএস: প্রথম শ্রেণির নন-ক্যাডারে ৪৪৩ জনকে নিয়োগ

মঙ্গলবার কমিশনের চতুর্দশ বিশেষ সভায় তাদের নিয়োগের সুপারিশ করা হয় বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৪টি ক্যাটাগরিতে ২৭৭ জন, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৩টি ক্যাটাগরিতে ৪৩ জন, নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে ৩১ জনসহ মোট ৫৯ ক্যটাগরির ৪৪৩টি পদে তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্তদের তালিকা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) […]

নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রিড আর নেই

নিউ জিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে রিডের মৃত্যুর খবর জানায়। ১৯৭৯ থেকে ১৯৮৬ পর্যন্ত নিউ জিল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেন তিনি। টেস্টে ৪৬.২৮ গড়ে ৬ সেঞ্চুরিতে করেন ১ হাজার ২৯৬ রান। ওয়ানডেতে তার রান ৬৩৩। বাঁহাতি এই ব্যাটসম্যানের স্মরণীয় পারফরম্যান্স ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্টে। দলের প্রথম ইনিংসে ১০৮ রানের ইনিংস খেলার […]

ওবায়দুল কাদেররা যা করছেন, তা ‘ডার্টি ওয়ার’: রিজভী

রাজধানীতে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, “২০১৮ সালের ৩০ ডিসেম্বর কোনো ভোট হয়নি। যা হয়েছে, তা হলো- নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সম্মিলিত উদ্যোগে ভোট ডাকাতি। চেয়েছিল.. আসলে ৩০ ডিসেম্বর নিয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদেররা যা করছেন, যা বলছেন তা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের […]

সৈকতের দায়িত্ব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে দিতে সুপারিশ

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৪তম বৈঠক এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্সবাজারে একটি উন্নয়ন কর্তৃপক্ষ আছে। তাদের কাছে সমুদ্র সৈকতের ব্যবস্থাপনার দায়িত্ব দিলে পরিবেশ সুন্দর থাকবে।” বর্তমানে জেলার ডেপুটি কমিশনারের (ডিসি) নেতৃত্বে একটি ব্যবস্থাপনা কমিটি সৈকতের রক্ষণাবেক্ষণের কাজ করে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “বর্তমানে […]

কোভিড: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেদারল্যান্ডসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ডাচ ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিস (সিবিএস) মঙ্গলবার মৃত্যুর এ তথ্য প্রকাশ করে জানায়, এবছর মৃত্যু বেড়ে যাওয়ার কারণ কোভিড-১৯ মহামারী। এক কোটি ৭০ লাখ মানুষের দেশ নেদারল্যান্ডসে সাধারণত বছরে যত মানুষের মৃত্যু হয়, এবছর তার চেয়ে বাড়তি ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে মারা গেছে প্রায় এক লাখ ৬২ হাজার মানুষ। সিবিএস থেকে […]

শরীরচর্চার অভ্যাস ফেরাতে করণীয়

শারীরিক অসুস্থতা, আলসেমি, বেড়াতে যাওয়া, আঘাত পাওয়া ইত্যাদি নানান কারণে শরীরচর্চার নিয়মিত অভ্যাসে ছেদ ঘটতে পারে। শীত আসলে অনেকেরই শরীরচর্চা নিয়মিত থাকে না। আর সেই মার্চ থেকে চলমান করোনাভাইরাসের প্রকোপে শরীরচর্চা ছেড়েছেন অনেকেই। তবে সার্বিক সুস্বাস্থ্য বজায় রাখতে হলে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কর্মক্ষম রাখতে হলে শরীরচর্চায় ফিরতেই হবে। আর সেই ফিরে আসার জন্য করণীয় […]

মহাকাশে আবর্জনা কমাতে ‘কাঠের’ স্যাটেলাইট বানাচ্ছে জাপান

বিবিসি’র প্রতিবেদন বলছে, গাছের বৃদ্ধি এবং মহাকাশে কাঠের উপাদানের ব্যবহার নিয়ে ইতোমধ্যেই গবেষণা শুরু করেছে সুমিতোমো ফরেস্ট্রি। ২০২৩ সালের মধ্যে কাঠের তৈরি স্যাটেলাইট বানানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠান দু’টির। পৃথিবীতে চরম আবহাওয়ায় বিভিন্ন ধরনের কাঠ নিয়ে পরীক্ষা শুরু হবে এই অংশীদারিত্বের মাধ্যমে। যত বেশি স্যাটেলাইট পাঠানো হচ্ছে, মহাকাশে আবর্জনার সমস্যাও তত বাড়ছে। এক্ষেত্রে কাঠের তৈরি স্যাটেলাইট […]

যুক্তরাজ্যে একদিনে ৪১,৩৮৫ কোভিড-১৯ শনাক্তের রেকর্ড

দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের নতুন ধরন এবং বড়দিনের উৎসবের ছুটি দু’য়ে মিলে কোভিড সংক্রমণের হার বেড়ে গেছে। ব্রিটিশ সরকারের করোনাভাইরাস পরিসংখ্যান অনুযায়ী, ভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল আসার ২৮ দিনের মধ্যে নতুন ৩৫৭ জনের মৃত্যুও হয়েছে। পাবলিক হেলথ ইংল্যান্ডের চিকিৎসা বিষয়ক পরিচালক বলেছেন, “আমাদের হাসপাতালগুলো নাজুক অবস্থায় থাকার এই সময়ে ভাইরাস সংক্রমণে উর্ধ্বগতি উদ্বেগ বাড়াচ্ছে।” ব্রিটিশ […]

সাভারে ‘পুলিশ’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, যুবক আটক

মঙ্গলবার সাভারের বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে তাকের আটক করা হয় বলে সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানান। আটক মোহাম্মদ হোসেন ভোলা জেলার সাকেরহাটের চদুরচর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে। সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করে আসছিলেন মোহাম্মদ হোসেন। “আজও [মঙ্গলবার] তিনি চাঁদা আদায় করতে […]