ক্যাটাগরি

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়সের শর্ত হাই কোর্টে স্থগিত

সেই সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করার সময় আরও এক সপ্তাহ বাড়িয়ে দিতে বলেছে আদালত। বয়সসীমার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে ব্যর্থ হওয়া এক শিক্ষার্থীর বাবার করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী […]

প্রণোদনা: কৃষকের ঋণ পাওয়ার সময় আরও বাড়ল

মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে বলা হয়েছে, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ তহবিল থেকে ঋণ পাবেন কৃষকরা। বাংলাদেশ ব্যাংক গত ১৩ এপ্রিল ওই ঋণের জন্য যে নীতিমালা ঘোষণা করেছিল তাতে বলা হয়েছিল, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই তহবিল থেকে ঋণ পাওয়া যাবে। কিন্তু ঋণ বিতরণ আশানুরূপ না হওয়ায় ২০ […]

সৌদি আরবে নারী অধিকারকর্মীর ৬ বছরের জেল

তার এ সাজা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের বিস্তৃত সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় সোমবার হাথলুলকে এ সাজা দেওয়া হয় বলে সৌদি পত্রিকা সাবাক ও আল-শার্ক আল-আওসাতের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৩১ বছর বয়সী এ নারীর বিরুদ্ধে […]

ডিসি নিয়োগের ‘ফিটলিস্ট’ করতে ৩৪৬ কর্মকর্তাকে ডেকেছে সরকার

আগামী ৩, ৭, ৯, ১০, ১৪ ও ১৬ জানুয়ারি তাদের সাক্ষাৎকার নেওয়া হবে জানিয়ে মঙ্গলবার তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসন ক্যাডারের উপসচিবদের মধ্য থেকে ডিসি নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিসিএস ২২তম ও ২৪তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব হিসেবে ফিটলিস্ট তৈরির জন্য সাক্ষাৎকারে ৩৪৬ জনকে ডাকা হয়েছে।  

গাজীপুরে ‘ছিনতাইকারী’ ও ‘অজ্ঞান পার্টি’ সদস্য আটক

সোমবার রাত সাড়ে ১২টার দিকে সালানা এবং সাড়ে ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তায় এই অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কামান্ডার আব্দুল্লাহ আল-মামুন একথা জানান।   ছিনতাইকারী সন্দেহে আটকরা হলেন মোগল হোসেন (২৫), নাজমুল হাসান (২৭) ও মো. হাইকুল ইসলাম (১৯)। অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে আটকরা হলেন সজীব হোসেন (১৯), রনি হোসেন […]

চলচ্চিত্রে পুলিশের অবদানও দেখানো উচিত: সাবেক আইজিপি শহীদুল হক

‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশের ভূমিকাকে ‘হেয় করে উপস্থাপনের জন্য’ পর্নোগ্রাফি মামলায় পরিচালক ও এক অভিনেতা গ্রেপ্তার হওয়ার পর এই অভিমত দিয়েছেন তিনি। শহীদুল হক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলচ্চিত্রে শুধুমাত্র পুলিশের নেতিবাচক দিক উপস্থাপন না করে দেশের ক্রান্তিকালে পুলিশের অবদানের সাথেও দর্শকের পরিচয় ঘটানো উচিত। তা না হলে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতি প্রজন্ম থেকে […]

হেফাজতের নতুন কমিটি হবে, বললেন শফীর ছেলে

মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হেফাজতের নতুন আমির জুনাইদ বাবুনগরী ও তার মামা মুহিবুল্লাহ বাবুনগরীর দিকে ইংগিত করে ইউসুফ মাদানী বলেন, “আহমদ শফীর অস্বাভাবিক মৃত্যুর পর হেফাজতে ইসলামের নামে মামা-ভাগ্নের একটি অবৈধ কাউন্সিল করে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ কমিটি ঘোষণা করা হয়েছে।” শফীর বড় ছেলে বলেন, মুহিবুল্লাহ হেফাজতের কোনো দায়িত্বে না থাকলেও তারই আহ্বানে […]

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

প্রথম টেস্টে ইনিংস ও ৪৫ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ২২৫ রানে এগিয়ে থাকা দলটি সফরকারীদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দেয় ১৮০ রানে। দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে কুইন্টন ডি ককের দল। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৯৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করেছিল ৬২১। শ্রীলঙ্কার বিপক্ষে যা তাদের প্রথম ছয়শ ছাড়ানো সংগ্রহ। ১৯৯ রানের ক্যারিয়ার […]

চার দিনে রবির শেয়ারের দর বেড়েছে ১৭১%

আইপিও ছেড়ে টাকা তোলার পর কোম্পানিটির শেয়ার চার দিন ধরেই লেনদেন হচ্ছে দেশের পুঁজিবাজারে। এই চার দিনই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা পর্যন্ত বেড়েছে রবির শেয়ারের দাম।   রবি শেয়ার প্রথম লেনদেন হয় গত বৃহস্পতিবার। সেদিন ১০ অভিহিত মূল্যের শেয়ারটির দর ৫০ শতাংশ বেড়ে ১৫ টাকা হয়। রোববার দর আরো ৫০ শতাংশ বেড়ে গিয়ে ২২ টাকা […]

নতুন ভাইরাস ঠেকাতে ১৯ দেশে ফিলিপিন্সের ভ্রমণ নিষেধাজ্ঞা

ফিলিপিন্সের পরিবহন মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে এবং বহাল থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। নিষেধাজ্ঞার আওতায় ওই ১৯ দেশ থেকে ফিলিপিনো এবং বিদেশি কেউই ফিলিপিন্সে ঢুকতে পারবে না। একটি গ্রুপ টেক্সট মেসেজে সাংবাদিকদের একথা জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়। ১৯টি দেশের মধ্যে আছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর এবং […]