ব্রাহ্মণবাড়িয়ায় শেয়ালের হামলা

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহতদের চিকিৎসার পর রোববার ভ্যাকসিন দেওয়া হয়েছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু জানান, শনিবার সন্ধ্যায় তার ইউনিয়নের তাজপুর গ্রামে শেয়াল দুটি এই হামলা চালায়। চেয়ারম্যান বলেন, “সন্ধ্যার দিকে দুটি শেয়াল গ্রামে এসে মানুষকে কামড়ে দেয়। অনেককে ঘরের ভেতরে গিয়ে কামড়েছে। সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।” ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের […]
ফেনীতে দেয়াল ধসে নির্মাণ শ্রমিক নিহত

নিহত মো. হাবিবুর রহমান (৪৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মহিবুল হকের ছেলে। জেলা শহরের নাজির রোড এলাকায় উকিলবাড়িতে রোবাবার দুপুরে তারা হতাহত হন বলে ফেনী থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান। তিনি বলেন, একটি বাড়ির মেঝে পাকা করার জন্য মাটি কাটছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় পাশের সীমানা প্রাচীর ধসে পড়লে তিন শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের […]
যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে রোববার সভাপতির বক্তব্য একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, দেশজুড়ে সন্ত্রাস মোকাবেলা, জঙ্গি দমন, উপকূলীয় এলাকা জলদস্যু মুক্তকরণ, মাদকের বিরুদ্ধে অভিযান চালনাসহ দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে পুলিশ। “লোকবল ও থানা বৃদ্ধি, ভৌত অবকাঠামো উন্নীতকরণ ও নতুন যানবাহন […]
বিখ্যাত ফ্ল্যাশের ইতি টানলো অ্যাডোবি

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, সমর্থন বন্ধ করলেও ১২ জানুয়ারি পর্যন্ত ফ্ল্যাশ কনটেন্ট আটকাবে না অ্যাডোবি। তবে, সফটওয়্যার সমর্থন বন্ধ হওয়ার পরের দিন থেকেই ফ্ল্যাশ কনটেন্ট আটকে দিচ্ছে মূল ব্রাউজারগুলো। আর বেশিরভাগ উইন্ডোজ সংস্করণেই এই কনটেন্ট বন্ধ করবে মাইক্রোসফট। ওয়েব ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফ্ল্যাশ। এ কারণেই সম্ভবত সফটওয়্যারটির বিদায়ী ঘন্টা বেজেছে এতো দীর্ঘ সময় […]
পরীক্ষার জন্য চবির আইইআরের শিক্ষার্থীদের অবস্থান

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ আর মল্লিক প্রশাসনিক ভবনের সামনে তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ অবস্থান করেন। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রথম বর্ষের পরীক্ষা গ্রহণসহ চার দফা দাবি জানায়। তাদের দাবিগুলো হচ্ছে- ১০ জানুয়ারির মধ্যে পরীক্ষার রুটিন দেওয়া, পরীক্ষা শেষ হওয়ার পর অনলাইনে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করা, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে পরীক্ষার ফলাফল দেওয়া […]
৬ জানুয়ারি থেকে সৌদি যাবে বিমানের ফ্লাইট

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। দুই সপ্তাহের নিষেধাজ্ঞার সময়ে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানের ওয়েবসাইটে দেওয়া শিডিউল অনুযায়ী বিমানের সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে সেখানে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে এই যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে। প্রতি সপ্তাহে জেদ্দায় চারটি, রিয়াদে চারটি এবং দাম্মামে […]
রাবেয়া খাতুনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, “রাবেয়া খাতুন তার সাহিত্যকর্ম ও সৃজনশীলতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।” প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ৮৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার বিকালে ঢাকার বনানীতে নিজের বাড়িতে […]
ভারতের উত্তর প্রদেশে শ্মশানের ছাদ ভেঙে নিহত ১৮
এনডিটিভি জানায়, রোববার একটি শেষকৃত্যে অংশ নিতে আসা লোকজনের ওপর ছাদ ভেঙে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। বৃষ্টির কারণে ছাদটি ভেঙে পড়েছে। ধ্বংসস্তুপের নিচ থেকে ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকেই চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ছবি: এনডিটিভি শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এখনও উদ্ধার কাজ চলছে। পুলিশ এবং দমকল বিভাগ […]
নতুন বছরে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হোক: মিয়ানমারকে বাংলাদেশ

নববর্ষে শুভেচ্ছা জানিয়ে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখার কথা উল্লেখ করে রোববার তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের একটা বড় চ্যালেঞ্জ রোহিঙ্গা। আমাদের প্রত্যাশা, এ বছর আমরা প্রত্যাবাসন প্রক্রিয়াটা বাস্তবায়ন করতে চাই, যাতে শুরু হয়। আপনারা জানেন আমরা কয়েক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ”আমি আমার কাউন্টার পার্ট মিয়ানমারের উনাকে বলেছি, নতুন বছরে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আর […]
লকডাউন আরও কঠিন হওয়ার ইঙ্গিত দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে রেকর্ড পর্যায়ে রয়েছে কোভিড-১৯ সংক্রমণ এবং তা বেড়েই চলেছে। করোনাভাইরাসের অতি-সংক্রামক নতুন ধরনের কারণে সংক্রমণ আরও দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে রোববার বিবিসি’কে জনসন বলেছেন, আগামী দিনগুলোতে দেশের কোনও কোনও অঞ্চলে আরও কঠোর লকডাউনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়তে পারে। তিনি বলেন, “কঠোর আরও অনেক পদক্ষেপই আছে যেগুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে। তবে সেগুলো কি হবে […]