‘যাত্রামোহনের বাড়ি রক্ষায় প্রয়োজনে আইনি ব্যবস্থা’

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়। চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ঐতিহাসিক ভবনটি রক্ষায় তিনদফা দাবিও জানানো হয় প্রশাসনের কাছে। সংবাদ সম্মেলনে কবি-সাংবাদিক আবুল মোমেন সংবিধানের ২৪ ধারা উল্লেখ করে বলেন, “ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান রক্ষায় রাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। যাত্রামোহন সেনগুপ্তর বাড়িটি ঐতিহাসিক এবং […]
তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে স্বাধীন পেশায় আসার পরামর্শ

মঙ্গলবার এশিয়ান ইউনিভার্সিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্যে এ পরামর্শ দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ওবায়দুল কাদের বলেন, “তরুণরাই আগামী দিনের বাংলাদেশ, তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন। তাদের হাত ধরেই অংকিত হবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথনকশা। জীবন মানে যুদ্ধ, যে জীবনে যুদ্ধ নেই, চ্যালেঞ্জ নেই, সে জীবন জীবন নয়। চলার পথে নানান […]
নওগাঁয় গভীর রাতে ঘর তুলে জমি দখল

উপজেলার ভারশোঁ ইউনিয়নের কবুলপুর এলাকায় গত শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়। গত রোববার মান্দা থানায় খলিশাকুড়ি গ্রামের কাউসার আলী, জাহাঙ্গীর আলম, ইমদাদুল হক, নজিবুর রহমান, মিজানুর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন আব্দুল বারী। আব্দুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারশোঁ ইউনিয়নের মুশিদপুর গ্রামের মহেন্দ্রনাথ প্রামানিকের সঙ্গে […]
করোনাভাইরাস: দক্ষিণ কোরিয়ায় মৃত্যু হাজার ছাড়াল

নতুন ২৮ জনের মৃত্যুর পর মঙ্গলবার দেশটি এ দুঃখজনক মাইলফলক অতিক্রম করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংক্রমণ মোকাবেলায় দক্ষিণ কোরিয়ায় কঠোর সামাজিক দূরত্ব মেনে চলার বিধি জারি রয়েছে। কিন্তু জিম মালিকরা এ বিধিনিষেধের বিরোধিতা করছেন। প্রতিবাদস্বরূপ তাদের বন্ধ প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ারও হুমকি দিচ্ছেন তারা। আগ্রাসী শনাক্তকরণ পরীক্ষা ও আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার […]
জাতীয় পার্টি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি: জিএম কাদের

মঙ্গলবার রাজধানীতে দলীয় এক অনুষ্ঠানে সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, “আওয়ামী লীগ প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে, তারা রাজনীতির মধ্যে নেই বললেই চলে। আর বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জেল থেকে বের হয়েছেন, তারেক রহমানের গ্রহণযোগ্যতার অভাব আছে।” “তাই বিএনপির পক্ষেও রাজনীতির মাঠে টিকে থাকা দুরূহ। কিন্তু মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি রাজনীতির […]
ইরফান সেলিমকে জামিন

প্রতি মঙ্গলবার হাজিরা দেওয়ার শর্তে ঢাকার অন্যতম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ বাপ্পী মঙ্গলবার মাদকের মামলায় তার জামিন মঞ্জুর করেন বলে আসামির আইনজীবী শ্রী প্রাণনাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইরফান সেলিমকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করা হয়। শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় আদালত এই জামিন […]
ইরফান সেলিমকে দুই মামলায় জামিন

প্রতি মঙ্গলবার হাজিরা দেওয়ার শর্তে ঢাকার অন্যতম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ বাপ্পী তার জামিন মঞ্জুর করেন বলে আসামির আইনজীবী শ্রী প্রাণনাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইরফান সেলিমকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করা হয়। শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় আদালত এই জামিন আদেশ দেন। ২০২০ […]
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কাতার প্রবাসী নিহত

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া (৩৫) উপজেলার ডাকি জাঙ্গাল গ্রামের লাল মিয়ার ছেলে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, “কাতার প্রবাসী ফরিদ মিয়া সম্প্রতি দেশে এসেছিলেন। দুপুরে তিনি মোটরসাইকেলে করে দেউন্দি এলাকায় […]
করোনাভাইরাস: এক দিনে শনাক্ত ৯৯১ রোগী

মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৯৯১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ […]
ফরিদপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, ভোরে বোয়ালমারী উপজেলার কাদিরদি চরপাড়া থেকে জসিম মোল্লা (২১) নামের ওই আসামিকে তারা আটক করে। জসিম রাজবাড়ির বামুন্দি বালিয়াকান্দি গ্রামের মজিদ মোল্লার ছেলে। নিহত রাজু সাহার (২২) বাড়ি মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মাঝকান্দির দাসপাড়া গ্রামে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জসিম নিহত রাজুর বড় […]