ক্যাটাগরি

মিরপুরে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিহত আয়েশা আক্তার আশা (২২) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ছাত্রী। সোমবার রাত ২টার দিকে রাজধানীর মিরপুরের টেকনিকাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে দারুস সালাম থানার পরিদর্শক সোহান আহমেদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একটি ট্রাক চলন্ত মোটরবাইকটিকে পেছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়। বাইকের চালক সম্পর্কে কোনো […]

পি কে হালদারের মাসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পি কে হালদারকে গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনার ব্যপারে অগ্রগতি জানার পর ক্ষতিগ্রস্ত পাঁচ আমানতকারীর আবেদনে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। […]

মুক্তির অপেক্ষায় সুমনের ‘হাওয়া’

২০১৯ সালের নভেম্বরে দৃশ্যধারণ সম্পন্ন হলেও মহামারীর ফাঁদে ছবির কালার গ্রেডিংসহ অন্যান্য কাজ আটকে ছিল; মাস দুয়েকের মধ্যেই ভারত থেকে বাকি কাজ সম্পন্ন করে এ বছরের মাঝামাঝি কিংবা শেষের দিকে ছবির মুক্তির পরিকল্পনার কথা জানালেন নির্মাতা সুমন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুটিং শেষ হওয়ার পরও কোভিডের কারণে প্রায় এক বছর ধরে কাজ আটকে ছিল। […]

করোনাভাইরাস পজিটিভ বার্সার ২ স্টাফ

লা লিগা কর্তৃপক্ষের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার পুরো স্কোয়াডের কোভিড-১৯ পরীক্ষা করা হবে বলে ক্লাবটির পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে। আগামী বুধবার আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মঙ্গলবারের অনুশীলন স্থগিত করেছে ক্লাবটি। পরে অনুশীলনের সময় ঠিক করবে তারা।

জাপানের শীর্ষ সুমো কুস্তিগীর করোনাভাইরাসে আক্রান্ত

গন্ধের অনুভূতি হারিয়ে যাওয়ার পর মঙ্গোলিয়ায় জন্ম নেওয়া এ কুস্তিগীর কোভিড-১৯ শনাক্তে পরীক্ষা করান বলে জানিয়েছে জাপানের সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ)। বিবিসি জানিয়েছে, এমন এক সময়ে হাকুহোর দেহে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব মিলল যখন শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় রাজধানী টোকিও এবং এর আশপাশে জরুরি অবস্থা ঘোষণার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে জাপান। কিছু দেশের তুলনায় সংক্রমণের মাত্রা […]

ভাস্কর্যবিরোধীরা ভুল করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নোংরামী করছে তারা ভুল করছে। ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান শিগগিরই হবে। আর এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের, দেশের জনগণের এবং আমাদের […]

যেসব প্রশংসা পুরুষরা শুনতে পছন্দ করে

প্রশংসা যেকারোর মধ্যেই তাৎক্ষণিক ইতিবাচক পরিবর্তন আনে। নারীরা প্রশংসা শুনতে পছন্দ করলেও প্রশংসা করতে অনেকসময়ই ভুলে যান। সঙ্গীর প্রশংসা করা ও তার প্রচেষ্টাকে মর্যাদা দেওয়া সম্পকর্কে আরও গভীর করতে সহায়াত করে। সম্পর্ক-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সঙ্গীকে প্রশংসা করার সাধারণ কয়েকটি বিষয় তুলে ধরা হল। ‘তোমাকে দেখতে বেশ ভালো লাগছে! পোশাকে ভালো মানিয়েছে’ সঙ্গীকে […]

কাতারের উপর থেকে ‘অবরোধ তুলছে সৌদি আরব’

সোমবার রাতে কাতার-সৌদি আরব স্থল সীমান্ত খোলা দেখা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। এর আগে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছিল, সোমবার সন্ধ্যা থেকেই সৌদি আরব ও কাতারের মধ্যকার সীমান্ত ও আকাশসীমা ফের খুলবে। রিয়াদে পারস্য উপসাগরীয় দেশগুলোর এক বার্ষিক সম্মেলন শুরুর একদিন আগে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের উপর থেকে […]

মা হতে চলেছেন এমা স্টোন

প্রচার মাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব কম বিষয়ই প্রকাশ করেন ‘দি অ্যামেইজিং স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী এমা স্টোন। তারপরও গণমাধ্যমের কর্মীরা তার পিছু ছাড়েনি। যে কারণে ‘দি ডেইল মেইল ডটকম’য়ের ক্যামেরায় ধরা পড়লো এমা স্টোনের মা হতে যাওয়ার কারণে শারীরিক পরিবর্তনের দৃশ্য। লস অ্যাঞ্জেলেসের রাস্তায় এক বন্ধুর সঙ্গে হাঁটার সময় দেখা গেছে এমা স্টোনের বেড়ে ওঠা […]

সব দেশেই টিকা রপ্তানির অনুমোদন আছে: সেরাম ইনস্টিটিউটের সিইও

এক সাক্ষাৎকারে তার বক্তব্য নিয়ে দুদিন ধরে বিভ্রান্তি চলার পর মঙ্গলবার টুইট করে এ কথা জানালেন সেরাম ইনস্টিটিউটের প্রধান। টুইটে তিনি লিখেছেন, যেহেতু সাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই তিনি বিষয়টি স্পষ্ট করতে চান। I would like to clarify two matters; as there is confusion in the public domain, exports of vaccines are permitted to […]