ক্যাটাগরি

নওগাঁয় ভুয়া চিকিৎসককে জরিমানা

উপজেলার কুজাইল বাজার সংলগ্ন হিন্দুপাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। রাশেদুল বলেন,“ দীর্ঘদিন ধরে ওই গ্রামের লিয়াকত সরকারের বাড়িতে অনুমোদনবিহীন ছয় শয্যার অবৈধ চিকিৎসালয় স্থাপন করে অর্শ্ব (পাইলস) রোগের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন একই গ্রামেরত খোকন সরকার ওরফে সুইটম্যানের স্ত্রী অমলা সরকার। ‘গোপনে খবর পেয়ে […]

অনুমোদনহীন মুক্তিযোদ্ধাদের গেজেট যাচাই ৩০ জানুয়ারি

সেদিন সকাল ১০টায় উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (ইউএনও) এবং মহানগর পর্যায়ে ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয়ে এই যাচাই-বাছাইয়ের কাজ হবে বলে বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ১৯ ডিসেম্বর এই যাচাই-বাছাই হওয়ার কথা থাকলেও তা বদলে ৯ জানুয়ারি করা হয়েছিল। দ্বিতীয় দফায় সেই তারিখ বদলালো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, […]

রংপুরে সালিশে পিটিয়ে হত্যার অভিযোগ

বুধবার রংপুর মহানগর পুলিশের গণমাধ্যম শাখার প্রধান ও এডিসি (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, তিস্তা নদীর চর টাংরির বাজার এলাকায় আগের রাতে এ ঘটনা ঘটে। মৃত মাতব্বর আব্দুল হালিমের বাড়ি কাউনিয়া উপজেলার মেট্রোপলিটন থানার হারাগাছা এলাকায়। হারাগাছ পৌরসভার কাউন্সিলর মামুনুর রশিদ বলেন, “টাংরির বাজারে সালিশ বৈঠকে ফজলুর রহমান ও চান মোহাম্মদের মধ্যে বিরোধ মিটিয়ে মঙ্গলবার […]

বাস পোড়ানোর মামলায় বিএনপির ১৭৮ নেতাকর্মীর আগাম জামিন

বুধবার ৩৬টি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ তাদের এক মাসের জামিন দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। সঙ্গে ছিলেন গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাসেম। আইনজীবী কায়সার কামাল পরে সাংবাদিকদের বলেন, “জামিনের মেয়াদ শেষে আগামী ৭ […]

যুক্তরাষ্ট্রে সেনেটের ২ আসনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনের ৯৬ শতাংশ ভোট গণনা শেষে একটি আসনে রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডুকে প্রতিদ্বন্দ্বী জন অসফের চেয়ে কয়েকশ ভোটের ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে। অন্য আসনে ডেমোক্র্যাট প্রার্থী রেভরেন্ড রাফায়েল ওয়ারনক রিপাবলিকান কেলি লেফলারের চেয়ে এগিয়ে আছেন, যদিও দুইজনের ভোটের ব্যবধান এক শতাংশেরও কম; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে […]

যুক্তরাষ্ট্রে সেনেটর ২ আসনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনের ৯৬ শতাংশ ভোট গণনা শেষে একটি আসনে রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডুকে প্রতিদ্বন্দ্বী জন অসফের চেয়ে কয়েকশ ভোটের ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে। অন্য আসনে ডেমোক্র্যাট প্রার্থী রেভরেন্ড রাফায়েল ওয়ারনক রিপাবলিকান কেলি লেফলারের চেয়ে এগিয়ে আছেন, যদিও দুইজনের ভোটের ব্যবধান এক শতাংশেরও কম; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে […]

গোপালগঞ্জে ব্যবসায়ী খুনের নেপথ্যে ‘টাকা ও শ্যালকের পরকীয়া’

বুধবার পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ গত ১১ সেপ্টেম্বরের মঙ্গল সরদার (৬০) হত্যাকাণ্ডের তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য তুলে ধরেন। মঙ্গল সরদার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বণগ্রামের অমৃত লাল সরদারের ছেলে। তিনি মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে সবজির ব্যবসা করতেন। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি কালাম শিকদারকে (৫২) গত পহেলা জানুয়ারি গ্রেপ্তার করে […]

বিদেশে কর্মী পাঠাতে দায়িত্বশীল হতে প্রধানমন্ত্রীর আহ্বান

বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, “আমি অনুরোধ করব, শ্রমিক অভিবাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে রিক্রুটিং এজেন্ট থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়, এদেশের মানুষ কিন্তু মানুষ। সেইভাবে তাদের মর্যাদা দিতে হবে। তাদের যেন কোনো রকম সমস্যা না হয়। “যারা বিদেশে যেতে চায় তাদের […]

যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় ভার্চুয়াল সমাবেশ করেন তারা। সভা সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, সভাপতিত্ব করেন বাকসুর সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন কর। সভায় নানা কার্যক্রমের মধ্যে ছিল মুক্তিযুদ্ধে শহীদ স্মরণ ও শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়া ও একাত্তরের স্মৃতিচারণ। বক্তব্য দেন বীর […]

কক্সবাজারে গ্রেপ্তারে বাধা, গুলিতে আসামির ভাই নিহত

নিহত খোরশেদ আলম (২২) টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার বাসিন্দা গোলাম হোসেনের ছেলে। তার বিরুদ্ধেও ‘মাদক ও অস্ত্রসহ আটটি মামলা রয়েছে’। নিহতের বড় ভাই শামসুল আলমকে (৩৫) গ্রেপ্তার করে থানায় আনার পথে ‘গোলাগুলিতে’ তিনি নিহত হন। শামসুল মাদক ও মুদ্রা পাচারসহ সাতটি মামলার পলাতক আসামি বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এসপি হাসানুজ্জামান জানান, […]