ক্যাটাগরি

সিলেটে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

বুধবার দুপুরে সিলেট জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, ভোরে বিয়ানীবাজারের খাসা এলাকা থেকে তিন ডাকাতকে আটক করেন তারা। এরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলাম মিয়া (৩৪), বাঙ্গালহুদা গ্রামের হোসেন আহমদ (৩০) ও বিয়ানীবাজারের নোয়াগ্রামের সাইরুল ইসলাম (৩৩)। এর মধ্যে ইসলাম মিয়ার বিরুদ্ধে সাতটি ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ। […]

শরীয়তপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বুধবার সকাল পৌনে ৯টায় পালং উত্তর বাজার অটোস্ট্যান্ডে এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহীও গুরুতর আহত হয়েছেন বলে পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন জানিয়েছেন। নিহত বিজয় দাস (৪০) নোয়াখালী জেলার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদপুর গ্রামের কান্তি দাসের ছেলে। শরীয়তপুর ‘টাইলস সিটি’র ব্যবস্থাপক ছিলেন তিনি। আহত হাবিবুর রহমান (৩৮) ওই প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে চাকরি করেন। […]

ইস্কাটনে জোড়া খুন: রনির জামিন আবেদন কার্যতালিকা বাদ

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার তার আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে । আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। আইনজীবী মোতাহার হোসেন সাজু পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আবেদনটি আউট […]

টিকার জন্য ‘বিকল্প উৎস’ খোঁজার তাগিদ বিএনপির

বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সরকারের উদ্দেশে এই আহ্বান জানান। তিনি বলেন, “বিনা ভোটের সরকার ক্ষমতায় থাকায় জনগণের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই। তাদের অদূরদর্শিদতা ও লুটপাট নীতির কারণেই ভ্যাকসিন নিয়ে আজ অনিশ্চিয়তা দেখা দিয়েছে। যে অনিশ্চিয়তা দেখা দিয়েছে তা থেকে উত্তরণের জন্য সরকারকে অবিলম্বে ভ্যাকসিন সংগ্রহ, মূল্য, সংরক্ষণ […]

পাটকল শ্রমিকনেতা সরদার মোতাহার মারা গেছেন

বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে খালিশপুর কোহিনূর মোড়ে বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার বড় ছেলে সঙ্গীতশিল্পী আতাহার টিটো জানিয়েছেন। সরদার মোতাহার কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি এবং প্লাটিনাম জুটমিল সিবিএর সাবেক সভাপতি ছিলেন। আতাহার টিটো জানান, বার্ধক্যজনিত কারণে তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সকালে নাস্তার জন্য ডাকতে গেলে দেখেন তার মৃত্যু হয়েছে। […]

অবৈধ সম্পদ: ওসি প্রদীপের বিরুদ্ধে প্রতিবেদন ফের পিছিয়েছে

বুধবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় প্রার্থনা করে। পাশাপাশি আসামিপক্ষও জামিনের আবেদন করে। দুদকের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। তদন্ত করতে তাই কিছুটা সময় লাগছে। দুদকের […]

যশোর কারাগারে বন্দি ভারতীয় যুবকের মৃত্যু

বুধবার সকালে কারাগার অভ্যন্তরে গোসল করতে গিয়ে ‘পড়ে যাওয়া’ এ যুবকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। প্রয়াত শামীম ওরফে সমীর (৩০) ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরের ধনেন্দ্রনাথের ছেলে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করেছেন তিনি। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক […]

হংকংয়ে অর্ধশতাধিক গণতন্ত্রপন্থি নেতাকর্মী গ্রেপ্তার

সরকারকে ‘পঙ্গু’ ও ‘উৎখাতের’ পরিকল্পনা করার মাধ্যমে তারা নতুন নিরাপত্তা আইন লংঘন করেছে, এমন সন্দেহে এই গ্রেপ্তার বলে জানিয়েছেন তিনি।  বেইজিং গত বছর সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ের ওপর নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার পর বুধবারের এ গ্রেপ্তার কাণ্ডকেই হংকংয়ের সরকারবিরোধী শিবিরের বিরুদ্ধে চালানো সবচেয়ে বড় ধরপাকড় অভিযান বলে মনে করা হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিরাপত্তা […]

ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলামিন সরোয়ার জানান, বুধবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের কেএম ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাসিবুল শেখ (৩) ওই এলাকার শেখ ফারুকের ছেলে। হাসিবুলের বাবা বলেন, তার সঙ্গে ভাত খেয়ে হাসিবুল বাইরে বের হয়। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে তার স্ত্রী আশেপাশে খোঁজ করতে থাকে। “পরে বাড়ি থেকে […]

একাদশের শিক্ষার্থীদের টিসির আবেদন ১০ জানুয়ারি থেকে

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টিসির আবেদন করা যাবে বলে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সেখানে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (https://dhakaeducationboard.gov.bd/) গিয়ে ই-টিসি বাটনে ক্লিক করে আবেদন পূরণ করে তা জমা দিতে হবে। “এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর অধ্যয়নরত এবং ই-টিসির মাধ্যমে কাঙ্ক্ষিত উভয় কলেজে পঠিত বিষয়গুলো একই হতে হবে।” আবেদন জমা […]