অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন, চাঁদাবাজিতে খালাস

একই আদালত একটি চাঁদাবাজি মামলায় নূর হোসেনসহ আট আসামিকে খালাস দিয়েছে। বুধবার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইসেন্স বাতিলের পর সেই অস্ত্র ও গুলি জমা না দিয়ে অবৈধভাবে ব্যবহার করায় তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ […]
নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন

একই আদালত একটি চাঁদাবাজি মামলায় নূর হোসেনসহ আট আসামিকে খালাস দিয়েছে। বুধবার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইসেন্স বাতিলের পর সেই অস্ত্র ও গুলি জমা না দিয়ে অবৈধভাবে ব্যবহার করায় তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ […]
বরিশালে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম মুলাদী উপজেলার রামারপোল গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক ফয়েজ জানান, যাবজ্জীবনের পাশাপাশি বিচারক শরিফুলকে এক লাখ টাকা জরিমানাও দিয়েছেন। মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ২৬ এপ্রিল দুপুরে বাড়িতে একা পেয়ে […]
সড়ক দুর্ঘটনায় গত বছর নিহত ৪৯৯৬ মানুষ: নিসচা

বুধবার জাতীয় প্রেস ক্লাবে ২০২০ সালের সড়ক দুর্ঘটনার এ পরিসংখ্যান তুলে ধরেন নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, সংগঠনগুলোর প্রতিবেদন, টেলিভিশন ও অনলাইন পত্রিকার প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানান তিনি। নিসচার হিসেবে, গত এক বছরে চার হাজার ৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রেলপথ ও নৌপথে দুর্ঘটনায় মোট […]
রেসিপি: মালাই চিতই

পিঠা তৈরি করতে লাগবে: ৩ কাপ পোলাওয়ের চাল। আধা কাপ ভাত। দেড় কাপ পানি। ১ চা-চামচ লবণ। পদ্ধতি: প্রথমে চাল পাঁচ-ছয় ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে বাকি সব উপকরণ দিয়ে ব্লেন্ডারে মিহি করে পিষে নিন। একটা ঘন মিশ্রণ তৈরি হবে। এবার আধা ঘণ্টা ঢেকে রাখুন। তারপর যে তাওয়াতে চিতই পিঠা তৈরি করবেন সেটা ভালো মতো গরম […]
যুক্তরাষ্ট্র সেনেটের ২ আসনের একটিতে ডেমোক্র্যাটদের জয়

মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেলি লেফলারকে হারিয়েছেন ওয়ারনক। দুই দশক পর রিপাবলিকানঘেঁষা রাজ্যটিতে সেনেটে কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয় পেলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজ্যটির দুইটি সেনেট আসনের অপরটিতে ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ এগিয়ে থাকলেও রিপাবলিকান ডেভিড পারডুর সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ৯৮ শতাংশ ভোট গণনা শেষে ওয়ারনককে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৪০ হাজার […]
নগরকান্দা পৌর আ.লীগ সভাপতির মৃত্যু

বুধবার ভোর ৪টার দিকে নগরকান্দা উপজেলার জঙ্গরদি গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মুন্নু মাতুব্বরের মৃত্যু হয় বলে তার ছেলে ফরিদ মাতুব্বর জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ জোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মুন্নুকে দাফন করা হয়েছে বলে ফরিদ মাতুব্বর জানান। মুন্নু মাতুব্বরের […]
করোনাভাইরাস: এক দিনে ১৭ মৃত্যু, ৯৭৮ রোগী শনাক্ত

বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৯৭৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৬৮৭ […]
মাল্টিমিডিয়া প্রকল্প পরিচালক ওএসডি

বিসিএস শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর মঙ্গলবার তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নতুন প্রকল্প পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত এই প্রকল্পের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে […]
যাত্রামোহন সেনগুপ্তের বাড়িতে স্থিতাবস্থা জারি

অর্থাৎ, শিশুবাগ স্কুল হিসেবে পরিচিত ওই বাড়ি যে অবস্থায় আছে, ঠিক সে অবস্থাতেই থাকবে। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এম আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল […]