‘নবাব এলএলবি’র নির্মাতা ও অভিনেতার জামিন

চলচ্চিত্রটিতে পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে গত ২৪ ডিসেম্বর তাদের গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তারা কারাগারে ছিলেন। সোমবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান দুজনকে জামিনের আদেশ দেন। আসামিপক্ষে জামিন শুনানিতে তাদের আইনজীবী সাইদুর রহমান মানিক বলেন, ওই সংলাপটি সব পুলিশ সদস্যকে উদ্দেশ করে বলা হয়নি। অনন্য মামুন ও শাহিনের বিরুদ্দে রমনা থানায় পর্নোগ্রাফি আইনে মামলাটি […]
গাজীপুরে দুর্ঘটনায় পল্লি চিকিৎসকসহ নিহত ২

সোমবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার ও শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এই দুই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নসিম উদ্দিনের ছেলে পল্লি চিকিৎসক বিল্লাল হোসেন (৫৫) এবং শ্রীপুর পৌর এলাকার প্রয়াত আব্দুস সামাদ মিয়ার স্ত্রী মোর্শেদা আক্তার (৭৫)। মাওনা হাইওয়ে থানার ওসি এআরএম আল-মামুন বলেন, বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় ইউটার্ন […]
বৈদ্যুতিক স্মার্ট গাড়ি বানাতে বাইদু-গিলি জোট

প্রতিবেদনে বিবিসি বলেছে, স্মার্ট গাড়ির “চালনা বুদ্ধিমত্তা সক্ষমতার” যোগান দেবে বাইদু। অন্যদিকে, গিলি সরবরাহ করবে গাড়ির নকশা ও উৎপাদন দক্ষতা। চীনভিত্তিক গাড়ি নির্মাতা বড় প্রতিষ্ঠানগুলোর একটি গিলি। সুইডিশ গাড়ি নির্মাতা ভলভোর মালিকানা এবং মার্সেইডিজ-বেঞ্জ মালিকানাধীন ডাইমলারে শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটির। নিজেদের স্মার্ট গাড়ি নিয়ে শুধু ইলন মাস্কের টেসলা নয়, অন্যান্য চীনা প্রতিষ্ঠানের সঙ্গেও প্রতিযোগিতায় নামবে প্রতিষ্ঠান […]
কাঁচামালের চড়া দামে উৎপাদন বন্ধ আজিজ পাইপসে
সোমবার আজিজ পাইপের পক্ষ থেকে জানানো হয়েছে, কাঁচামাল সঙ্কটে তারা রোববার থেকে উৎপাদন বন্ধ করে দিয়েছে। কাঁচামালের দাম কমলে আবার উৎপাদন শুরু হবে। আজিজ পাইপস ইউপিভিসি পাইপ, ইউপিভিসি দরজা ও ইউপিভিসি জানালা তৈরি করে থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটি জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর কারণে প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল পিভিসির সরবরাহ সময়মতো আসেনি, আবার তাদের […]
রিয়ালের ঝক্কি-ঝামেলার ৩ তিন

ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ খেলতে গত শুক্রবার মাদ্রিদ থেকে পাম্পলোনার উদ্দেশে রওনা হয় রিয়াল। কিন্তু স্পেনে ঝড় ফিলোমেনার প্রভাবে ভারি তুষারপাতে মাদ্রিদের বারাহাস বিমানবন্দরে দুই ঘণ্টার বেশি সময় রানওয়েতে আটকে ছিল দলটিকে বহনকারী বিমান। পরদিন রাতে ওসাসুনার বিপক্ষে ম্যাচ খেলতে নামে চ্যাম্পিয়নরা। মাঠের সবুজ ঢেকে গিয়েছিল তুষারে। ভারসাম্য রক্ষা করতে ম্যাচ জুড়েই ভুগতে দেখা […]
‘ফ্রেশ ইন্সট্যান্ট নুডলস স্বপ্ন সত্যি অফার’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেঘনা গ্রুপ জানায়, সোমবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে আইফোন তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) কাজী মোহাম্মদ মহিউদ্দিন, মহাব্যবস্থাপক (সেলস) মোকলেছুর রহমান, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ব্র্যান্ড) সাজ্জাদ হোসেনসহ কর্মকর্তারা। মেঘনা গ্রুপ জানায়, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে মেঘনা গ্রুপ ‘ফ্রেশ ইন্সট্যান্ট নুডলস […]
রোহিঙ্গারা না ফিরলে বিপদ: পররাষ্ট্র মন্ত্রী

অনেকদিন এত মানুষ থাকলে এবং তারা কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়লে বাংলাদেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি মিয়ানমারের জন্যও ক্ষতিকর বলে মনে করেন তিনি। সোমবার রাঙামাটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “রোহিঙ্গা সমস্যা কেবল আমাদের একক সমস্যা না, এটি এখন বৈশ্বিক সমস্যা। আমরা এটা বিশ্বাস করি, স্থায়ী সমাধান হিসেবে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবে। তারা ফিরে যাবে […]
এবি ব্যাংকের ’এবি নিশ্চিন্ত’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবি ব্যাংক জানায়, ‘এবি নিশ্চিন্ত’ ফিক্সড ডিপোজিটের গ্রাহকরা কোনো প্রিমিয়াম ছাড়াই মেট লাইফ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা পাবেন। এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল ‘এবি নিশ্চিন্ত’ উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান আবদুর রহমান এবং অন্যান্য ডিএমডি, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভরা […]
‘মায়ের ঘাতক’ বাবাকে ধরিয়ে দিল ছেলে

গ্রেপ্তার রবিউল হোসেন কলমিস্ত্রীর কাজ করেন। প্ল্লবীর উত্তর কালশীর সিরামিক কারখানায এলাকায় থাকতেন তারা। পল্লবী থানার এসআই নাঈমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে বাসায় স্ত্রী সেলিনা খাতুন (৪০) ও স্বামী রবিউলের মধ্যে কথা কাটাকাটি হয়। “টিনশেড ঘরের মধ্যে দরজা আটকে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে রবিউল ঘর থেকে বের হয়ে যায়। তাদের বড় […]
মধ্যপ্রাচ্যে মোবাইল পাসপোর্ট সেন্টার স্থাপনের সুপারিশ

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলাদেশি কর্মীরা পাসপোর্ট নবায়ন করতে পারছে না। তাদের সুবিধার জন্য কমিটি এ সুপারিশ করে। বিষয়টি নিয়ে কথা বলতে কমিটির সভাপতি ও বৈঠকে উপস্থিত […]