ক্যাটাগরি

বাবা হলেন কোহলি

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়ে কোহলি সবার প্রতি ভালোবাসা, আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। “অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আজ বিকেলে কন্যা সন্তানের বাবা হয়েছি। ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ। আনুশকা ও মেয়ে দুইজনই ভালো আছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে নিজেদের খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। আশা করি, […]

গাংনী মেয়রের উপর হামলা, ব্যক্তিগত অস্ত্র ছিনতাই

সোমবার দুপুরে গাংনী শহরের শিশিরপাড়ায় এই হামলা চালানো হয় বলে গাংনী থানার ওসি বজলুর রহমান জানান। মেয়র আশরাফুল ইসলাম এই হামলার জন্য আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী আহম্মদ আলী ও তার সহযোগীকে দায়ী করে সংবাদ সম্মেলন করেছেন। তবে আহম্মদ আলী এই অভিযোগ অস্বীকার করেছেন। আগামী ১৬ জানুয়ারি গাংনী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আশরাফুল ইসলাম সংবাদ […]

আবারও জাতিসংঘ প্রধানের পদে থাকতে চান গুতেরেস

এ বিষয়ে অবগত দুই কূটনীতিকের বরাত দিয়ে রোববার ব্লুমবার্গ নিউজ এ খবর জানিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টকে গুতেরেস শিগগিরই আনুষ্ঠানিকভাবে তার এই আগ্রহের কথা জানাবেন বলে জানানো হয়েছে খবরে। ৭১ বছর বয়সী আন্তোনিও গুতেরেস ২০১৭ সালের জানুয়ারিতে পাঁচ বছরের জন্য জাতিসংঘের নবম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। চলতি বছরের শেষে তার মেয়াদ শেষ হবে। ব্লুমবার্গ […]

নিরাপত্তা বিশেষজ্ঞ ক্রিস ক্রেবস এখন সোলারউইন্ডস-এ

বড় মাপের সাইবার আক্রমণের শিকার হয়েছিল সোলারউইন্ডসের সফটওয়্যার, পরে তা ছড়িয়ে পড়েছিল প্রতিষ্ঠানটির সরকারি ও বেসরকারি খাতের গ্রাহকদের মধ্যে। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট উল্লেখ করেছে, সোলারউইন্ডস বর্তমানে খতিয়ে দেখছে হ্যাকাররা কীভাবে তাদের প্রক্রিয়ায় অনুপ্রবেশ করেছিল এবং তাদের অরিয়ন পণ্যের আপডেটে কীভাবে ম্যালিশাস সফটওয়্যার প্রবেশ করিয়ে দিয়েছিল। হাজারো সোলারউইন্ডস গ্রাহক ওই ত্রুটিপূর্ণ আপডেট ইনস্টল করেছিলেন। ত্রুটিপূর্ণ আপডেট […]

অগ্নিকাণ্ডে রোগীর মৃত্যু: ক্ষতিপূরণ দিতে ফের নির্দেশ ইউনাইটেডকে

আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে তা পরিশোধ করতে বলেছে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ। এ ঘটনায় ক্ষতিপূরণ, বিচারিক তদন্ত চেয়ে করা তিনটি রিট আবেদন সর্বোচ্চ আদালতের নির্দেশে নতুন করে উপস্থাপন করা হলে সোমবার রুলসহ এই আদেশ হয়। আগুনে মারা যাওয়া চার রোগীর ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ১৫ কোটি টাকা […]

ঢাবিতে পিএইচডি থিসিস সংরক্ষণ, মূল্যায়ন হয় কীভাবে: হাই কোর্ট

দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তা জানাতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিবেদন নিয়ে শুনানি করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আবেদনকারী আইনজীবী মো. মনিরুজ্জামান লিঙ্কন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। পিএইচডি ও […]

ডিএসই সূচক সাড়ে ২২ মাসে সর্বোচ্চ অবস্থানে

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৪ দশমিক ৭০ পয়েন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ বেড়ে ৫ হাজার ৭১৮ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান নেয়। এর আগে এর চেয়ে বেশি সূচক ছিল ২০১৯ সালের ৩ মার্চ। সেদিন সূচক ছিল ৫ হাজার ৭২৩ পয়েন্ট। এ বাজারে সোমবার ১ হাজার ৬৭৫ কোটি ৬২ […]

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মো. এনায়েত মোল্যা (৩৫) লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে। এনায়েত রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাকে এক লাখ টাকা জরিমানাও দিয়েছেন বলে নড়াইল দায়রা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) […]

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল পৌঁছবে ১৪ জানুয়ারি: চীন

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন সোমবার একথা জানিয়েছে। প্রাথমিকভাবে জানুয়ারির শুরুর দিকেই বিশেষজ্ঞ দলটির চীনে ঢোকার কথা ছিল। কিন্তু চীন দলটিকে সেদেশে প্রবেশের অনুমতি না দেওয়ায় তাদের যাত্রায় এই দেরি হচ্ছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বিশেষজ্ঞদের পৌঁছানোর তারিখ ঘোষণা করলেও ভ্রমণের বিস্তারিত সম্পর্কে কিছু জানায়নি। ২০১৯ সালের শেষদিকে চীনের শহর উহান থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে পরে […]

১৪ জানুয়ারি চীনে পৌঁছবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন সোমবার একথা জানিয়েছে। প্রাথমিকভাবে জানুয়ারির শুরুর দিকেই বিশেষজ্ঞ দলটির চীনে ঢোকার কথা ছিল। কিন্তু চীন দলটিকে সেদেশে প্রবেশের অনুমতি না দেওয়ায় তাদের যাত্রায় এই দেরি হচ্ছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বিশেষজ্ঞদের পৌঁছানোর তারিখ ঘোষণা করলেও ভ্রমণের বিস্তারিত সম্পর্কে কিছু জানায়নি। ২০১৯ সালের শেষদিকে চীনের শহর উহান থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে পরে […]