ভৈরবে বাসে অগ্নিকাণ্ডে চালকের মৃত্যু

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, সোমবার ভোরে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক আবুল হোসেন (৫৮) নরসিংদী জেলার পলাশ উপজেলার খালিশার টেক গ্রামের কিতাব আলীর ছেলে। ওসি বলেন, “ভৈরব থেকে ঢাকা রুটে চলাচলকারী বিসমিল্লাহ পরিবহনের বাসটি চালক রাতে ঘটনাস্থলে দাঁড় করিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন। ভোরে ৫টার দিকে বাসটিতে আগুন […]
বাবরের অনুপস্থিতি ভুগিয়েছে পাকিস্তানকে: মিসবাহ

পুরো সফরে দলের সঙ্গে থাকলেও বৃদ্ধাঙ্গুলির চোটের কারণে কোনো ম্যাচই খেলতে পারেননি বাবর। আর তাকে না পাওয়ায় দল খুব ভুগেছে বলে জানান মিসবাহ। স্বাগতিকদের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারের পর দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হয় পাকিস্তান। সফরের মাঝপথেই শুরু হয় তাদের নিয়ে সমালোচনা। সময়ের সঙ্গে তা হয়েছে আরও তীব্র। সাবেকদের কাঠগড়ায় ওঠে […]
২৬ জানুয়ারি থেকে নিবন্ধন, টিকাদান ফেব্রুয়ারির শুরুতে: স্বাস্থ্য অধিদপ্তর

সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে মাঠ পর্যায়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সেজন্য আগামী ২৬ জানুয়ারি থেকেই অনলাইনে নিবন্ধন শুরু হবে বলে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বেক্সিমকো ফার্মা আমাদের জানিয়েছে, ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে যে কোনো দিন ভ্যাকসিন […]
টিকা আসছে ২৫ জানুয়ারির মধ্যে: স্বাস্থ্য অধিদপ্তর

সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে মাঠ পর্যায়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সেজন্য আগামী ২৬ জানুয়ারি থেকেই অনলাইনে নিবন্ধন শুরু হবে বলে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বেক্সিমকো ফার্মা আমাদের জানিয়েছে, আগামী ২১ থেকে ২৫ জানুয়ারি মধ্যে এই টিকা বাংলাদেশে আসবে। […]
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাচ্ছে পিরোজপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদলেই নতুন এই আইন করা হচ্ছে। আইনের খসড়াটি মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পাওয়ায় এখন যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে […]
৪ ঘণ্টা গ্যাস থাকবে না মিরপুরে
ফাইল ছবি সোমবার বিতরণ সংস্থা তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপজনিত সমস্যা নিরসনে মিরপুরের পল্লবী, কালসি এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের স্থানে নতুন পাইপলাইন স্থাপন কাজের টাই-ইন করা হবে। এজন্য ১২ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর ১০ থেকে মিরপুর ১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পাশের এলাকায় এবং […]
সরকার পাল্টাতে ‘বৃহত্তর গণঐক্যের’ ডাক মির্জা ফখরুলের

সোমবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। তিনি বলেন, “আজকে সকলকে আহ্বান জানাতে চাই যে, শুধু নির্বাচন কমিশন নয়। এই সরকার যারা জনগণকে হত্যা করেছেন, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে সরে যাওয়ার জন্য আমরা বৃহত্তর গণঐক্য গঠন করি। “বৃহত্তর গণঐক্যের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে, […]
জাপানে তীব্র তুষার ঝড়ে ৮ জনের মৃত্যু

বছরের এ সময়ের গড় হিসাবে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে যে পরিমাণ তুষারপাত হবে বলে ধারণা করা হয়েছিল তার দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। আবহওয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এনএইচকের প্রতিবেদন বলা হয়েছে, সোমবার সারাদিন ধরে জাপান সাগরের উপকূলীয় অঞ্চল বরাবর ভারি তুষারপাত অব্যাহত থাকবে। শক্তিশালী শীতকালীন নিম্নচাপ ও অত্যন্ত শীতল বায়ুর একটি ধারার সম্মিলনে হোকুরিকু […]
সাঈদ খোকনের বিরুদ্ধে দুই মামলার আর্জি

কাজী আনিসুর রহমান এবং অ্যাডভোকেট মো. সারওয়ার আলম নামের দুই ব্যক্তি সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন দুটি করেন। মহানগর হাকিম রাজেশ চৌধুরী দুই আবেদনকারীর আর্জি শুনেছেন এবং এ বিষয়ে মঙ্গলবার আদেশ দেবেন বলে আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া জানিয়েছেন। ফুলবাড়িয়া মার্কেটে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে শনিবার ঢাকায় কদম ফোয়ারার সামনে মানববন্ধন করেন। সাবেক মেয়র সাঈদ খোকন ওই কর্মসূচিতে সংহতি জানাতে এসে বর্তমান […]
আন্তর্জাতিক পুরস্কারের জন্য বারি’র বিজ্ঞানী মনোনীত
দশম আন্তর্জাতিক আইপিএম সিম্পোজিয়াম অ্যাওয়ার্ড কমিটি তাকে আইপিএম প্র্যাকটিশনার (একাডেমিক) ক্যাটাগরিতে আন্তর্জাতিক আইপিএম অ্যাওয়ার্ড অব রিকগনিশন পুরস্কার-২০২০ এর জন্য মনোনীত করেছে বলে জানিয়েছেন বারি’র প্রটোকল অফিসার মো. আল আমিন। কীটতত্ত্ববিদ ড. মো. শাহাদাৎ হোসেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের কীটতত্ত্ব শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। মুজিববর্ষে অর্জিত এ পুরস্কার বঙ্গবন্ধুর নামে […]