ঝুঁকি নিয়েও রাশিয়ায় ফিরছেন নেতা নাভালনি

বিষ প্রয়োগে অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য নাভলনি জার্মানিতে গিয়েছিলেন। বুধবার রাশিয়ায় ফেরার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘‘রাশিয়া আমার দেশ।” দেশে ফিরেই আবার রাজনীতি যোগ দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনিকে গত বছর অগাস্টে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিষপ্রয়োগে মারাত্মক অসুস্থ হয়ে কোমায় চলে যাওয়া নাভালনির […]
সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়, কনকনে শীতে কষ্টে দরিদ্র মানুষ

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে জেলার বদলগাছী উপজেলায়। গত এক সপ্তাহ ধরে সকালে সুর্যোদয় হলেও হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা কমছে না কোনোভাবে। ঘন কুয়াশায় বুধবার সারাদিন রোদের দেখা মেলেনি। অনেকেই প্রতিদিন কাজে যেতে পারছে না। সন্ধ্যা হওয়ার আগেই মানুষজন ঘরে ফিরে যাচ্ছে। সবচেয়ে বেশি কষ্টে আছেন অসহায়, দিনমজুর, খেটে […]
‘সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম’ প্রকাশিত হল
‘সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম’ শিরোনামের বইটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ত্রৈমাসিক ‘এবং বই’র সম্পাদক ফয়সাল আহমেদ সম্পাদিত গ্রন্থটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম একাত্তরে মুজিবনগর সরকারে নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছিলেন তিনি, হয়েছিলেন উপ-রাষ্ট্রপতি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের […]
বৈরুত বিস্ফোরণ: তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’

রাসায়নিক বহনকারী কার্গো জাহাজ ‘এমভি রোসুস’ এর মালিক ছিলেন একজন রুশ ব্যবসায়ী এবং ক্যাপ্টেনও ছিলেন একজন রুশ নাগরিক। এ দুইজনকেই গ্রেপ্তারের জন্য গতবছর অক্টোবরে ইন্টারপোলের কাছে আর্জি জানিয়েছিল লেবানন সরকার। তবে বুধবার ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশের তালিকায় তাদের নাম দেখা যায়নি। বৈরুতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ মঙ্গলবার জানিয়েছে, ইন্টারপোল পর্তুগালের আরেক ব্যবসায়ীর বিরুদ্ধেও নোটিশ জারি […]
গলার ত্বক টানটান ও সুন্দর রাখার পন্থা

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে গলার ত্বকের ক্ষতি হওয়ার কারণ ও তার যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জানানো হল। সারাক্ষণ নিচু হয়ে ফোন দেখবেন না সারাক্ষণ গলা নিচু করে কাজ করা হলে নতুন বলিরেখা দেখা দেয়। বর্তমান সময়ে মোবাইলকে দেহের বর্ধিতাংশ বলা হলেও ভুল হবে না। গলা সুন্দর রাখতে ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে নানা […]
মুক্তিযোদ্ধাকে পেটানোর অভিযোগ, সালথার ওসিকে প্রত্যাহার

জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, বুধবার তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তবে পুলিশ অভিযোগের সত্যতা পায়নি বলে তিনি দাবি করেছেন। গত শুক্রবার বিকালে সালথা থানার খলিশাপট্টি গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে পুলিশ ওই গ্রামের মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনকে লাঠিপেটাসহ গালাগাল করে বলে অভিযোগ ওঠে। ওসি […]
সিলেটের মামলা প্রত্যাহার দুদকে সরকারের হস্তক্ষেপের শামিল: হাই কোর্ট

এই সংক্রান্ত রায়ে হাই কোর্ট বলেছে, “দুর্নীতি দমন কমিশন আইনের তফসিলভুক্ত কোনো দুর্নীতির মামলা দেশের কোনো আদালত থেকে সরকার প্রত্যাহার করতে পারে না। সরকার দুর্নীতির কোনো মামলা প্রত্যাহার করতে চাইলে আদালতে নয়, দুর্নীতি দমন কমিশনে অনুরোধ জানিয়ে বা ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে হবে।” বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানে ভার্চুয়াল হাই […]
পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ১৯ পুলিশ কর্মকর্তা

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির কথা জানানো হয়। এই কর্মকর্তারা হলেন- মো. শফিকুল ইসলাম, মো.বরকতুল্লাহ খান, সারোয়ার মোর্শেদ শামীম, আবু রায়হান মুহাম্মদ সালেহ, মো. শামছুল আলম, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, মো. জামিল হাসান, সানা শামীনুর রহমান, মো. আতিকুর রহমান, মো. মাসুদুর রহমান, মো. মাহবুবুর […]
আরও ভালো আইফোন ক্যামেরা ২০২৩-এর আগে নয়

প্রতিবেদনে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, নতুন আইফোনের মূল ক্যামেরা লেন্স সরবরাহের জন্য অ্যাপলের কাছে তিনটি প্রতিষ্ঠান থাকবে। এই প্রতিষ্ঠানগুলো হলো লার্গান, জিনিয়াস ইলেকট্রনিক অপটিক্যাল (জিএসইও) এবং সানি অপটিক্যাল। নতুন গবেষণা নথিতে কুয়ো বলেছেন, ২০২১ এবং ২০২২ সালের আইফোনের আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো লেন্সে কিছুটা আপডেট আসতে পারে, কিন্তু অন্তত ২০২৩ সাল পর্যন্ত মূল লেন্সে বড় কোনো পরিবর্তন […]
মার্জিন ঋণের সুদের হার বেঁধে দিল বিএসইসি

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে বলা হয়, মার্জিন ঋণের কস্ট অব ফান্ড বা তহবিলের খরচ হিসেবে ৩ শতাংশ সুদসহ সর্বোচ্চ ১২ শতাংশ রাখতে পারবেন স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা। পুঁজিবাজারে বিনিয়োগের বিপরীতে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগকে মার্জিন ঋণ বলা […]