ক্যাটাগরি

প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি দিতে ‘বিধিমালা সংশোধন হচ্ছে’

তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষকদের আর সারা জীবন একই পদে চাকরি করতে হবে না, তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করা হচ্ছে। “এ ব্যাপারে নিয়োগ বিধিমালা সংশোধন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা অচিরেই অনুমোদনের অপেক্ষায় আছে।” ঢাকা পিটিআইয়ে বুধবার ঢাকা জেলার নতুন নিয়োগকৃত শিক্ষকদের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী। জাকির বলেন, দক্ষ মানবসম্পদই […]

প্রধানমন্ত্রীর সাক্ষাতের ‘চেষ্টা করবেন’ আব্দুল কাদের মির্জা

বুধবার বিকালে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কর্মীসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন আওয়ামী লীগের এই মেয়র প্রদপ্রার্থী। গত কয়েকদিন ধরে নিজ দল, প্রশাসন ও নির্বাচন কমিশন নিয়ে এই মেয়র প্রার্থীর করা নানা বক্তব্য মানুষের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। সাংবাদিকদের সঙ্গে তিনি এসব বিষয়ে খোলামেলা আলোচনা করেন। আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ […]

ইরান আল কায়েদার নতুন ঘাঁটি: পম্পেও

আল কায়েদাকে নতুন ঘাঁটি গাড়তে দেওয়ার জন্য ইরান সরকারকে পম্পেও প্রকাশ্যেই দায়ী করেছেন বলে জানিয়েছে বিবিসি। ন্যাশনাল প্রেস ক্লাবে এক বক্তব্যে পম্পেও বলেন, “আফগানিস্তানে আল-কায়েদা পাহাড়ে লুকিয়ে ছিল। আর আজ ইরানে তারা সরকারের কঠোর সুরক্ষা বলয়ে থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছে।” যদিও এই অভিযোগের সপক্ষে পম্পেও কোনও অকাট্য প্রমাণ হাজির করেননি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ এমন […]

শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ তৈরির দাবি ছাত্র ইউনিয়নের

বুধবার দুপুরে সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানান। বাংলাদেশে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর গত বছরের মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। ছাত্র সংগঠনগুলো স্বাস্থ্য বিধি মেনে অচিরেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ পরীক্ষা নেওয়ার […]

শেয়ার দরে অস্বাভাবিক ওঠানামা তদন্তের নির্দেশ স্থগিত

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বুধবার বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গতকালকে শেয়ারের দাম বাড়ার কারণ খতিয়ে দেখতে দুই স্টক এক্সচেঞ্জকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা স্থগিত করা হয়েছে। “পুঁজিবাজারের স্বার্থে এবং বিনিয়োগকারীদের স্বার্থে এই নির্দেশনা স্থগিত করা হয়েছে।” পুঁজিবাজারে যেসব শেয়ারের দাম গত […]

আত্মসাৎ: এস কে সিনহার ভাতিজার সাক্ষ্যগ্রহণ শেষ

বুধবার শঙ্খজিৎ সিনহার সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্য শোনার জন্য ২ ফেব্রুয়ারি তারিখ রেখেছেন এ মামলার বিচারক ঢাকার ৪ নম্বর বিশেষ জজ শেখ নাজমুল আলম। এর আগে এস কে সিনহার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা গত ২৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে এ মামলায় সাক্ষ্য দেন। সেদিনই শঙ্খজিতের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। কিন্তু মামলার অন্যতম আসামি ফারমার্স ব্যাংক […]

যাদের মদদে খুন, তাদেরও বিচার চান নওফেল

মঙ্গলবার রাতে নগরীর মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে বাবুল (৫৫) মারা যান এবং অপর একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন। ২৮ নম্বর ওয়ার্ডের গতবারের কাউন্সিলর আব্দুল কাদের ওরফে মাছ কাদের নগর আওয়ামী লীগের […]

যুবলীগে দায়িত্ব বণ্টন, বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ

পাশাপাশি যুবলীগ করার সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর নির্ধারণের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যুবলীগের কংগ্রেস পরবর্তী সভাপতিমণ্ডলীর প্রথম সভায় এসব সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ। তনি বলেন, ভার্চুয়াল এই সভায় সাংগঠনিক বিভাগের দায়িত্ব বণ্টনসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন কমিটি, […]

উন্নয়নের ’ব্র্যান্ডিংয়ে’ সাংস্কৃতিক কর্মীদেরও চান পররাষ্ট্রমন্ত্রী

বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশ এখন আর দারিদ্র্য পীড়িত দেশ নয়। আমাদের সম্পর্কে বহির্বিশ্বে একটি ভ্রান্ত ধারণা আছে, তা হলো- বাংলাদেশ একটি দারিদ্র্যক্লিষ্ট এবং ঘূর্ণিঝড় কবলিত একটি তলাবিহীন ঝুড়ি। ”কিন্তু বাংলাদেশ এখন একটি অগ্রসরমান ও সম্ভাবনাময় অর্থনীতি। ইট ইজ আ ল্যান্ড অব অপরচুনিটিজ। আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই। দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিল্পী, সাংস্কৃতিক […]

হিউন্দাই নয়, অ্যাপলের প্রথম পছন্দ ছিল ক্যানু

ভার্জের এক প্রতিবেদনের বরাতে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, বিদ্যুত চালিত গাড়ির স্টার্টআপ ক্যানু-কে কিনতে চেয়েছিল অ্যাপল। প্রতিষ্ঠানটির সঙ্গে ২০২০ সালের শুরুতে আলোচনাতেও বসেছিল মার্কিন প্রযুক্তি জায়ান্ট। ক্যানু অবশ্য মালিকানা অ্যাপলের হাতে ছাড়তে রাজি হয়নি। অংশীদারিত্বে কোনো আপত্তি ছিল না প্রতিষ্ঠানটির। প্রয়োজন ছিল কিছুটা বিনিয়োগেরও। কিন্তু অ্যাপল আবার সেটি চাইছিল না। ফলে আলোচনা আর এগোয়নি। অ্যাপল […]