ক্যাটাগরি

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: জীবিতদের খোঁজে তল্লাশি অব্যাহত

শুক্রবারের ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পে অন্তত ৪৬ জনের মৃত্যু এবং কয়েকশত লোক আহত হয়েছেন, আতঙ্কিত হাজার হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার পশ্চিম সুলাওয়েসি প্রদেশের মামুজু ও মাজেনে জেলায় ৫ মাত্রার একটি পরাঘাত হয়েছে, তবে এতে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে […]

চট্টগ্রামে বিএনপির মেয়র প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ঈদগাহ নয়াবাজার এলাকার রূপসা বেকারির সামনে ক্ষমতাসীন ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা’ এ হামলা করেছেন বলে অভিযোগ করেছেন শাহাদাত। তবে পুলিশ বলছে, বিএনপির মেয়র প্রার্থীর প্রচারে বাধা দেওয়া হয়েছে বলে খবর পেয়েছেন তারা। হামলা বা ভাংচুরের কথা তাদের জানা নেই। ঘটনার বিবরণে মেয়র প্রার্থী ডা. শাহাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে […]

বেসরকারিভাবে সরকারের আগে টিকা নয়: স্বাস্থ্যসচিব

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বাস্থ্যসচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দিতে চাচ্ছেন। কোনো বেসরকারি প্রতিষ্ঠান সরকারের আগে তা দিতে পারবে না। “কে, কিভাবে, কখন টিকা দেওয়া শুরু করবে, বেসরকারি খাত কী সুযোগ পাবে তা সরকার শর্ত দিয়ে নির্ধারণ করবে। কারণ এটা এমন […]

তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শনিবার দেওয়া ১৮ জনের দলে জায়গা পেয়েছেন মেহেদি হাসান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। তাদেরকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন মিনহাজুল।   “আমরা তিন জন নতুন মুখ দলে নিয়েছি, এটা পরিকল্পনার অংশ। এ সিরিজ থেকেই আমরা নতুন শুরু করছি। ওদের তৈরি করা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে রেখে কাজ করানোর […]

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডেটাফুল

ডেটাফুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, এবং সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক কৃষ্ণা গায়েন। জুমের মাধ্যমে সম্পন্ন এ অনুষ্ঠানটি ছিল আগ্রহী সবার জন্য উন্মুক্ত। ডেটাফুল কী? ডেটাফুলের উদ্যোক্তা পলাশ দত্ত বললেন, ডেটাফুল মূলত […]

কুষ্টিয়ায় কেন্দ্রের পাশে ভোটারদের জন্য রান্না হল বিরানি

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সব খাবার জব্দ করে এতিখানা ও মাদ্রাসায় বিলিয়ে দিয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন্নাহার। শনিবার সকাল থেকে কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলামের পক্ষ থেকে এই খাবার তৈরি হয়। তার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রিটার্নিং […]

বঙ্গবন্ধুর সমাধিতে ইসলামী ব্যাংকের নতুন এমডির শ্রদ্ধা

গত বৃহস্পতিবার জাতির পিতার সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয় বলে ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে ব্যাংকের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, জে […]

রুটের ডাবল সেঞ্চুরির পর শ্রীলঙ্কার লড়াই

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিন শনিবার ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমেছে ৪২১ রানে। ২৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে শ্রীলঙ্কা দিন শেষ করেছে ২ উইকেটে ১৫৬ রানে। এখনও ১৩০ রানে পিছিয়ে আছে তারা। ৭৬ রান নিয়ে খেলছেন থিরিমান্নে। শূন্য রানে অপরাজিত আছেন নাইটওয়াচম্যান লাসিথ এম্বুলদেনিয়া। চার উইকেটে ৩২০ রান নিয়ে খেলতে নামা ইংল্যান্ডের […]

তেজগাঁওয়ে গাড়ি সার্ভিসিং সেন্টারে আগুনে দগ্ধ ৭

তাদের মধ্যে চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রবিউল (২৫), আলী আকবর (৫০), জুয়েল (২৭) ও রুবেল (১৮)। শনিবার দুপুর ২টার দিকে তেজগাঁওয়ের গুলশান লিংক রোডে ‘ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল’ নামে সার্ভিসিং সেন্টারে একটি গাড়িতে কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায় বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই জাহাঙ্গীর […]

রোহিতের ‘দায়িত্বজ্ঞানহীন’ শটে বিরক্ত গাভাস্কার

ম্যাচের দ্বিতীয় দিন শনিবার প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৩৬৯ রানে থামিয়ে ব্যাটিংয়ে নামা ভারতকে ভালো শুরু এনে দেন রোহিত। খেলছিলেন চমৎকার সব শট। কিন্তু ইনিংসের ২০তম ওভারে এসে উইকেট উপহার দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। ন্যাথান লায়নের ওই ওভারে একটি বাউন্ডারি এসেছিল রোহিতের ব্যাট থেকে। এক বল পরেই ডাউন দা উইকেটে এসে মারতে যান উড়িয়ে। ব্যাটে-বলে […]