ক্যাটাগরি

এমসি কলেজে ধর্ষণ: ৮ আসামির বিচার শুরুর আদেশ

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক রোববার আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ জানুয়ারি দিন ঠিক করে দেন। এই আট আসামি হলেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। এ আদালতের পিপি […]

কোভিড-১৯: তৃতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যু দেখল যুক্তরাজ্য

কোভিড পরীক্ষায় গত ২৮ দিনের মধ্যে পজিটিভ এসেছিল এমন এক হাজার ২৯৫ জনের শনিবার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এদের নিয়ে যুক্তরাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ৮৮ হাজার ৫৯০ জনে দাঁড়িয়েছে। দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। নতুন বছর শুরু হওয়ার পর শনিবার যুক্তরাজ্যে সবচেয়ে কম সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে দেশজুড়ে […]

বিজয়ীরা নিলেন জাতীয় চল‌চ্চিত্র পুরস্কার

রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং তথ্যসচিব খাজা মিয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত বছরের ৩ ডিসেম্বর তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করে। […]

কাকরাইলে মা-ছেলে হত্যায় তিন আসামির ফাঁসির রায়

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রোববার আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। ২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসায় শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওনকে (১৯) গলা কেটে হত্যা করা হয়। দণ্ডিত তিন আসামি হলেন- শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তা ও […]

কুয়েতে প্রবাসী শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শনিবার দেশটির মিসিলা এলাকায় অবস্থিত দূতাবাসে এ প্রতিযোগিতা ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সেলর মোহাম্মদ আবুল হোসেন, ভিসা-পাসপোর্ট কাউন্সেলর জহিরুল ইসলাম খান ও দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিনসহ দূতাবাসের অন্যান্য […]

বাইডেনের অভিষেকের দিনই আসছে ডজনখানেক নির্বাহী আদেশ

তার হবু চিফ অব স্টাফ রন ক্লেইন শনিবার এক মেমোতে সেসব নির্বাহী আদেশের বিষয়ে একটি ধারণা দিয়েছেন সাংবাদিকদের। আগামী বুধবার বাইডেনের অভিষেকের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঝঞ্ঝামুখর চার বছরের মেয়াদের ইতি ঘটতে যাচ্ছে। ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রের যেসব নীতি বদলে ফেলা হয়েছিল, সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি করোনাভাইরাস মহামারী শুরুর আগে থেকেই দিয়ে […]

ইনজামামরা যখন বুঝেছিলেন দ্রাবিড় ‘স্পেশাল’

টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি বল খেলা ও সবচেয়ে বেশি সময় উইকেটে কাটানো ব্যাটসম্যান দ্রাবিড়। রানের তালিকায় তার ওপরে আছেন কেবল তিন জন। ওয়ানডেতেও দারৃণ সমৃদ্ধ রেকর্ড। শুধু রান-পরিসংখ্যানই নয়, টেকনিকে তাকে মনে করা হয় শুদ্ধতার প্রতীক, টেম্পারামেন্টে আদর্শ। সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম তার ইউটিউব চ্যানেলে বললেন, প্রথম দেখাতেই দ্রাবিড়ের বিশেষত্ব চোখে পড়েছিল তাদের। “ তাকে […]

পাহাড়ে নারীর বাড়তি গতি এল স্কুটির চাকায়

ঘর সংসার ছাড়াও কোনো কোনো নারীকে সরকারি কিংবা বেসরকারি অফিসে কাজ করতে হয়। তাদের পাল্লা দিতে হয় সময়ের সঙ্গে। তাই স্কুটি ব্যবহার তাদের জীবনে বাড়তি গতির সঞ্চার করে একটু হলেও স্বস্তি এনেছে। বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয়ে চাকরি করেন হেলেন মারমা। স্কুটি কেনা প্রসঙ্গে তিনি বলেন, “সকাল হলে সবকিছু সামলাতে হয়। মেয়েকে সময়মত স্কুলে পৌঁছে […]

ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৮১

শুক্রবারের ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পের কারণে পশ্চিম সুলাওয়েসি প্রদেশের ১৯ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে সোমবার দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে, ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতর জীবিতদের খোঁজে উদ্ধারকর্মীরা নিবিড় তল্লাশি চালিয়ে যাচ্ছেন।  এক বিবৃতিতে দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, ৮১ […]

ভূমিকম্প: ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮

রোববার দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা বাসারনাস এক বিবৃতিতে মৃতের এ সংখ্যা নিশ্চিত  করে জানিয়েছে। এর মধ্যে ৬৭ জন মামুজু এবং বাকিরা মাজেনি এলাকার বলে জানিয়েছে সংস্থাটি। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতর এখনও জীবিতদের খোঁজে নিবিড় তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। শুক্রবারের ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পে ৭৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। ভূমিকম্পের পর […]