সাবেক সাংসদ আউয়াল দম্পতির সম্পত্তি জব্দের নির্দেশ

রোববার সকালে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক আলী আকবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে আদালতি এই আদেশ দেন। গত ৩০ সেপ্টেম্বর প্রায় ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী […]
ইয়াফেস ওসমানের স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত বুলা আহম্মেদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বুলা আহম্মেদের মৃত্যু হয়। ৭০ বছর বুলা আহম্মেদ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
মহামারীতে বন্ধ ছয়টি ট্রেন চালুর দাবি চাঁপাইনবাবগঞ্জে

রোববার সকালে স্থানীয় রেলওয়ে স্টেশনে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী’র ব্যানারে এ সংবাদ সম্মেলন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত বছরের মার্চ মাসে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকেও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আপ-ডাউন মিলিয়ে ছয়টি ট্রেন চালু হলেও লোকাল আরও ছয়টি ট্রেন এখনো বন্ধ আছে। “এই […]
পৌর ভোট: দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৬২%

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানান, এ ধাপে ২০ লাখ ৯১ হাজার ৬৮১ ভোটের মধ্যে ১২ লাখ ৯৫ হাজার ২৩৬ ভোট পড়েছে। সে হিসাবে ভোটের হার হচ্ছে ৬১ দশমিক ৯২ শতাংশ। ৬০ পৌরসভার মধ্যে কিশোরগঞ্জ সদরের একটি কেন্দ্র স্থগিত থাকায় ফলাফল নির্ধারিত হয়নি। তবে সেখানে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে আছেন। বাকি পৌরসভাগুলোর […]
মন্ত্রী ইয়াফেস ওসমানের স্ত্রী বুলা আহম্মেদের মৃত্যু

এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বুলা আহম্মেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুলা আহম্মেদের বয়স হয়েছিল ৭০ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বুলা আহম্মেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর […]
ফিলিস্তিনে নির্বাচন নিয়ে অবিশ্বাস, বিভক্তি, সন্দেহ

এর পাশাপাশি রাজনৈতিক হানাহানি, বিচ্ছিন্ন তিনটি অঞ্চল আর নিজেদের প্রতিষ্ঠানগুলোর প্রতি অবিশ্বাসতো আছেই। দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে চলে আসা বিভক্তি কমিয়ে আনতে শুক্রবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চলতি বছরের মে-তে ফিলিস্তিনে পার্লামেন্ট ও জুলাইতে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তার প্রধান প্রতিপক্ষ ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী হামাসও এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আব্বাসের এ ঘোষণাকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট […]
সুন্দর-শার্দুলের দৃঢ়তায় ভারতের স্বস্তির দিন

ব্রিজবেন টেস্টের তৃতীয় দিন ভারতের প্রথম ইনিংস থামে ৩৩৬ রানে। তাদের সর্বোচ্চ ৬৭ রান করেন পেসার শার্দুল। অভিষেক টেস্টে ফিফটি করা স্পিন বোলিং অলরাউন্ডার সুন্দর থামেন ৬২ রান করে। সফরকারীদের সাড়ে তিনশর নিচে আটকে দেওয়ার মূল কৃতিত্ব জশ হেইজেলউডের। এই পেসারের প্রাপ্তি ৫ উইকেট, টেস্টে যা তার নবম। দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে উইকেট না […]
সালমান খানের পিছু ছাড়ছে না হরিণ হত্যা মামলা

১৯৯৮ সালে ভারতের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলার সময় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করার অভিযোগ ওঠে বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে। বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা ভারতের বন্যপ্রাণী আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। যে কারণে অস্ত্র আইন ও কৃষ্ণসার হরিণ হত্যার মামলা রুজু হয়। এই মামলায় পাঁচ বছরের জন্য কারাবাসের সাজাও হয় অভিনেতার। […]
চলচ্চিত্র থেকে শিশুরাও যেন শিখতে পারে: প্রধানমন্ত্রী

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্ব দিয়ে সরকারপ্রধান বলেন, “এর মধ্যে দিয়ে কিন্তু একটা শিশু তার জীবনটাকে দেখতে পারবে, জীবনটাকে তৈরি করতে পারবে, বড় হতে পারবে। “সেদিকে লক্ষ্য রেখেই শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণ করা, তার মধ্যে […]
শীতকালে কে-টুর চূড়ায় উঠে ইতিহাস গড়ল নেপালি পবর্তারোহীরা

দলটির সদস্য পর্বর্তারোহী নিমসদাই পূরজা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকাল ৫টায় তারা পর্বতশীর্ষে পৌঁছান। তাদের মতো সাফল্য পাওয়ার আশায় আরও বহু পর্বতারোহী এখন আট হাজার ৬১১ মিটার (২৮ হাজার ২৫১ ফুট) উচ্চতার এই পবর্তটির বিভিন্ন অংশে আছেন বলে জানিয়েছে বিবিসি। কিন্তু এদের মধ্যে একজন স্পেনীয় পর্বতারোহী শনিবার বেইস ক্যাম্পে ফিরে আসার সময় পিছলে নিচে পড়ে […]